Kurigram

Kurigram এই পেজে কুড়িগ্রাম এর মানুষ কথা প্রকাশ হবে....
(1)

কুড়িগ্রাম জেলায় এই প্রথম পুরা এলাকা সিসি ক্যামেরার আওতায়..কুড়িগ্রাম জেলার একটি মডেল এলাকা হিসেবে পরিচিতি পেল ♥️দক্ষি...
26/05/2026

কুড়িগ্রাম জেলায় এই প্রথম পুরা এলাকা সিসি ক্যামেরার আওতায়..
কুড়িগ্রাম জেলার একটি মডেল এলাকা হিসেবে পরিচিতি পেল
♥️দক্ষিণ হাসপাতাল পাড়া♥️
♥️কুড়িগ্রাম সদর♥️
দক্ষিণ হাসপাতাল পাড়া উন্নয়ন কমিটিকে স্বাগত জানিয়েছে এলাকার সকল মানুষ👌👏
উদ্যোগ: দক্ষিণ হাসপাতাল উন্নয়ন কমিটি

কুড়িগ্রাম জেলা ট্রাক,শ্রমিক ইউনিয়নের কমিটি সভাপতি- আয়নাল হক মুন্সি। সাধারণ সম্পাদক- শামছুল হক।নতুন কমিটিকে ফুল দিয়ে বর...
18/05/2026

কুড়িগ্রাম জেলা ট্রাক,শ্রমিক ইউনিয়নের কমিটি
সভাপতি- আয়নাল হক মুন্সি।
সাধারণ সম্পাদক- শামছুল হক।
নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ ....

24/02/2026
এই সরকারের বৈধতা জুলাই সনদই ড. আতিক মুজাহিদসংসদ সদস্য,২৬- কুড়িগ্রাম-২
24/02/2026

এই সরকারের বৈধতা জুলাই সনদই
ড. আতিক মুজাহিদ
সংসদ সদস্য,
২৬- কুড়িগ্রাম-২

13/02/2026

মোট 299 আসন
বিএনপি জোট = 218 আসন
জামায়াত জোট = 73 আসন
অন্যান্য = 8 ( আট ) আসন

বাংলাদেশকরোনার বিপজ্জনক অঞ্চল এখন চট্টগ্রামঢাকা ও নারায়ণগঞ্জের পর করোনাভাইরাস সংক্রমণের বিপজ্জনক এলাকা এখন চট্টগ্রাম। এক...
14/05/2020

বাংলাদেশ
করোনার বিপজ্জনক অঞ্চল এখন চট্টগ্রাম

ঢাকা ও নারায়ণগঞ্জের পর করোনাভাইরাস সংক্রমণের বিপজ্জনক এলাকা এখন চট্টগ্রাম। এক দিনেই ৮৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশের জেলাগুলোর মধ্যে তিন নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম।

অনিয়ন্ত্রিত চলাচল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় উন্মুক্ত থাকার কারণে চট্টগ্রামে করোনা ভাইরাসের বিস্তার দ্রুত ঘটছে। এ জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার ভোর ছয়টা পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় মোট ৪১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে গতকাল ভোর ছয়টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৮৫ জন। এক দিনেই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Lifebuoy Soap
গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগী শনাক্তের পরীক্ষা শুরু হয়। এরপর গত ২৬ এপ্রিল থেকে শুরু হয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা। চলতি সপ্তাহ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরীক্ষাগারে কোভিড-১৯ রোগ পরীক্ষা শুরু হয়েছে। নমুনা পরীক্ষা বাড়ায় এই অঞ্চলে বেড়ে চলেছে রোগী শনাক্তের সংখ্যাও।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, আন্তজেলা ও আন্তউপজেলা যোগাযোগ ব্যবস্থা কার্যত সচল থাকায় চট্টগ্রামে ঝুঁকি বাড়ছে। বিশেষ করে মহাসড়ক দিয়ে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন হচ্ছে। মাইক্রোবাস ও গাড়িও চলছে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের ব্যবসায়ী ও সাধারণ লোকজন আসছেন। এ কারণে ঢাকা ও নারায়ণগঞ্জের পর বিপজ্জনক হয়ে উঠছে চট্টগ্রাম।

চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় করোনা রোগী ৯৭২ জন।
চট্টগ্রামে ৪১৭ রোগীর মধ্যে মৃত ২৪ জন। সুস্থ ১০১ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা না মেনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ সারা দেশের লোকজন চট্টগ্রামে যাতায়াত করছে। পোশাক কারখানা চালু হওয়ার কারণে কর্মীরা চট্টগ্রামে ফিরে আসেন। নারী-পুরুষ গোপনে মালবাহী ট্রাক, মাইক্রোবাস, কাভার্ড ভ্যানে চড়ে আসছেন। পুলিশের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় মহাসড়ক বা নগরে আগের মতো কড়াকড়ি অবস্থা নেই।

পাল্টে যাচ্ছে চিত্র
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ১ মে করোনা রোগী শনাক্ত হয় ৩২৬ জন। পরদিন ২ মে বেড়ে দাঁড়ায় ৩৩৮ জনে। মাত্র ১০ দিনের ব্যবধানে ১২ মে করোনা রোগী তিন গুণ বেড়ে ৯৭২ জন শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগর ও জেলার রোগীর সংখ্যা ৪১৭।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ১২ মে চট্টগ্রাম নগর ও জেলায় সর্বোচ্চ ৮৫ জন শনাক্ত হয়েছেন। এ কারণে ঢাকা ও নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম শনাক্তের দিক থেকে সারা দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে।

আইইডিসিআরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১২ মে পর্যন্ত রাজধানী ঢাকায় ৭ হাজার ৬৮৪ এবং নারায়ণগঞ্জে ১ হাজার ২৮৬ জন শনাক্ত হন।

গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামে কোভিড-১৯ রোগ শনাক্তের পরীক্ষা শুরু হয়। কিন্তু চট্টগ্রাম অঞ্চলের আট জেলার নমুনা পরীক্ষার প্রথম আট দিন কোনো রোগী পাওয়া যায়নি। নবম দিনে তথা ২ এপ্রিল চট্টগ্রামের দামপাড়া এলাকার এক বৃদ্ধের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁর সৌদিফেরত মেয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হন বলে চিকিৎসকেরা জানান।

চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালের ল্যাব প্রধান ও মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, এপ্রিল পর্যন্ত কড়াকড়ি অবস্থা ছিল। মানুষ ঘর থেকে কম বের হয়েছে। তাই শনাক্তের সংখ্যা ও হার অনেক কম ছিল। তিনি বলেন, এখন সব ঢিলেঢালাভাবে চলছে। এতে কমিউনিটি ট্রান্সমিশনের (গোষ্ঠী সংক্রমণ) দ্রুত বিস্তার ঘটছে।

কুড়িগ্রামে পুলিশসহ ১০ জনের করোনা পজিটিভকুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ফুলবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তা, জেনারেল হাসপাতালের দুই ...
07/05/2020

কুড়িগ্রামে পুলিশসহ ১০ জনের করোনা পজিটিভ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ফুলবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তা, জেনারেল হাসপাতালের দুই স্টাফসহ ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার এ নিয়ে জেলায় ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) জানান, ওই পুলিশ কর্মকর্তাকে আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর গাড়ির চালককেও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, এক দিনে জেলায় সর্বোচ্চ ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। তাঁদের মধ্যে জেনারেল হাসপাতালের দুজন, সদরে তিনজন, ভূরুঙ্গামারীতে তিনজন এবং ফুলবাড়ীতে দুজন।

এরই মধ্যে জেলার প্রথম আক্রান্ত রৌমারীর যুবক এবং ফুলবাড়ীতে আক্রান্ত এক ব্যক্তিসহ তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

২০ লাখ পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেবে সরকারবাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বা...
07/05/2020

২০ লাখ পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেবে সরকার

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে নগদ সহায়তার জন্য সরকার যে কর্মসূচি নিয়েছে তাতে এডিবির অর্থ কাজে লাগানো হবে।
প্রথম আলো
অর্থনীতি

অর্থনীতি
২০ লাখ পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
০৭ মে ২০২০, ২০:৪৩
আপডেট: ০৭ মে ২০২০, ২০:৫৮
২৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে নগদ সহায়তার জন্য সরকার যে কর্মসূচি নিয়েছে তাতে এডিবির অর্থ কাজে লাগানো হবে।

আজ বৃহস্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

এডিবির অর্থে করোনাকালীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ গরিব পরিবারকে মাসে ২৩ ডলার বা প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া ১০ লাখ পরিবার মাসে ২০ কেজি খাদ্য সহায়তা দেওয়া হবে। সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে।

দেশে দেশে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির গঠিত ২ হাজার কোটি ডলারের তহবিল থেকে এই অর্থ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেওয়ার এডিবিকে ধন্যবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, করোনার ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগে গতি আনতে এডিবি এই অর্থ সহায়তা দিচ্ছে।

এর আগে গত ৩ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এডিবি। করোনা মোকাবিলায় তাৎক্ষনিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রি, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭ টি মেডিকেল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া গত মার্চ মাসে সাড়ে তিন লাখ ডলার অনুদানও দিয়েছে এডিবি।

করোনা আক্রান্ত চিকিৎসক-নার্সের সংখ্যা হাজার ছাড়িয়েছেরাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান কর...
07/05/2020

করোনা আক্রান্ত চিকিৎসক-নার্সের সংখ্যা হাজার ছাড়িয়েছে

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক ও নার্সের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) হালনাগাদ তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত সারাদেশে সর্বমোট ৬০২ চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৪৩২ জন। এছাড়া বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৮ জন, সিলেটে ২৫ জন, খুলনায় ৪৪ জন, রংপুরে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত হন।

এদিকে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের হালনাগাদ (আজ ৭ মে বিকেল ৫টা পর্যন্ত) প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, সরকারি ও বেসরকারি হাসপাতারে কর্মরত ৪০১ জন নার্স করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনায় ২৬৫ জন ও বেসরকারি হাসপাতালে ১৩৬ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২৩ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১১ জন, চট্টগ্রামে ২ জন, ময়মনসিংহে ৩৯ জন, রংপুরে ৫ জন, খুলনায় ৯ জন ও রাজশাহীতে ৮ জন আক্রান্ত হন। মোট আক্রান্তদের মধ্যে চারজন সন্তানসম্ভবা নার্স রয়েছেন। কবে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।

Address

Kurigram
Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kurigram:

Share

Category