03/04/2021
জরুরী ঘোষনা, লক্ষ্য করুন। আগামী ৫ তারিখ সোমবার থেকে সরকারে নির্দেশনায় সারা দেশে লকডাউন দেয়ার পাশাপাশি সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মেইল, কমিউটার, লোকাল, আন্তঃনগর সব ট্রেন বন্ধ থাকবে ৪/৪/২১ তারিখের পর ।
বলা হয়েছে সব যাত্রীবাহী ট্রেন তার বেজ স্টেশনে ঢুকবে। অর্থাৎ ৫ তারিখ কোন ট্রেন তার বেজ থেকে ছেড়ে যাবে না, এবং যেসকল ট্রেন ৫ তারিখ রাত ১২টায় তার বেজ স্টেশনের "পথে" থাকতে পারবে না, তারা ৪ তারিখ তাদের বেজ স্টেশন থেকে ছেড়ে যাবে না।
উদাহরণস্বরূপ আগামীকাল ৪ তারিখ যেসকল ট্রেন বন্ধ থাকবে ---
৭০৬ একতা এক্সপ্রেস।
৭২৫ সুন্দরবন এক্সপ্রেস।
৭৪৭ সীমান্ত এক্সপ্রেস।
৭৭০ ধূমকেতু এক্সপ্রেস।
৭৮৬ বিজয় এক্সপ্রেস।
৮০৩ বাংলাবান্ধা এক্সপ্রেস।
বরেন্দ্র, নীলসাগর, রংপুর, দোলনচাঁপা, উদয়ন, সিল্কসিটির অফ ডে থাকায় স্বাভাবিকভাবে ৩ তারিখই তাদের শেষ ট্রিপ সম্পন্ন করবে।
এবার টিকিট ফেরতের বিষয়। ৫ তারিখ অথবা তারপরে যাত্রার অগ্রিম টিকিট যারা সংগ্রহ করছেন তারা আগামীকাল কাউন্টারে গিয়ে টিকিট ফেরত দিলে সম্পূণ টাকা বুৃঝে পাবেন। আর লকদাউন শুরু হয়ে যাওয়ার পরে যারা ফেরত দিতে চান, তারাও তাদের পুরো টাকা ফেরত পাবেন তবে একটু অপেক্ষা করতে হবে। কারণ লকডাউনকালীন এবার কাউন্টার বন্ধ থাকবে।
মাস্ক পরুন, ধৈর্য্য ধরুন, আল্লাহ সবাইকে হেফাজত করুক।