রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial

রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial রাজশাহী রেল স্টেশনের ট্রেন সংক্রান্ত তথ্য প্রদান করা হয়ে থাকে।

যেকোনো পরিস্থিতিতে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করুন, সাধ্যমত অন্যের উপকার করুন, সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিন🥰🥰

২৮/০৯/২০২৬ ইং।অবশেষে রাজশাহীর সঙ্গে নওগাঁ/চাঁপাইনবাবগঞ্জ এবং অন্যান্য সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হলো।রাজশাহী মোটর শ্রম...
28/09/2026

২৮/০৯/২০২৬ ইং।
অবশেষে রাজশাহীর সঙ্গে নওগাঁ/চাঁপাইনবাবগঞ্জ এবং অন্যান্য সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হলো।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সিএনজি ড্রাইভারদের মধ্যে চলমান বিরোধ এখন তুঙ্গে। অবৈধ স্ট্যান্ড তৈরি, যেখানে-সেখানে যাত্রী তোলা এবং লং রুটে সিএনজি চলাচলের মতো বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপসহ বেশ কিছু নির্দিষ্ট দাবির ভিত্তিতে আন্দোলন করছেন মোটর শ্রমিকেরা।
​সম্প্রতি এক সিএনজি ড্রাইভার কর্তৃক মোটর শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সুষ্ঠু বিচার ও দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে শ্রমিকগণ।
সকাল ১০ ঘটিকায় বোয়ালিয়া থানার ওসি স্যার এবং শ্রমিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রমিকরা বাস চলাচলে সম্মতি প্রদান করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ৫ নম্বর লাইনে নতুন স্লিপার বসানোর কাজ শুরু হয়েছে আজ , শ্রমিকদের নিরলস পরিশ্রমে প্রাণ ফিরে পাচ্...
28/09/2026

রাজশাহী রেলওয়ে স্টেশনের ৫ নম্বর লাইনে নতুন স্লিপার বসানোর কাজ শুরু হয়েছে আজ , শ্রমিকদের নিরলস পরিশ্রমে প্রাণ ফিরে পাচ্ছে পুরনো এই ট্র্যাক। আশা করা যায় খুব দ্রুতই নতুন রূপে সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠবে ৫ নম্বর লাইন।
২৮/০৯/২০২৬ ইং।

28/09/2026

মালবাহী ট্রেন যেভাবে প্লাটফর্ম অতিক্রম করে।

জনাব জিয়াউল আহসান জিয়া স্টেশন মাস্টার গ্রেড-১, (চুক্তি ভিত্তিক এসএমআর)রাজশাহী রেলওয়ে স্টেশন। হঠাৎ অসুস্থ হয়ে হার্টের সম...
26/09/2026

জনাব জিয়াউল আহসান জিয়া স্টেশন মাস্টার গ্রেড-১, (চুক্তি ভিত্তিক এসএমআর)রাজশাহী রেলওয়ে স্টেশন। হঠাৎ অসুস্থ হয়ে হার্টের সমস্যা নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।

ইনশাআল্লাহ প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ের রাজশাহী স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সম্মানিত যাত্রীবৃন্দ দয়া করে ট্রেনে ...
26/09/2026

ইনশাআল্লাহ প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ের রাজশাহী স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
সম্মানিত যাত্রীবৃন্দ দয়া করে ট্রেনে যাত্রাকালে নিজ নিজ ব্যাগ মানিব্যাগ মোবাইল ফোন মূল্যবান সামগ্রী সাবধানে রাখবেন।

আশা করছি খুব দ্রুত পুনরায় যাত্রীদের সেবা দিতে সক্ষম হবে ভেন্ডিং মেশিন দুইটি। ২৫/০৯/২০২৬ ইং।
25/09/2026

আশা করছি খুব দ্রুত পুনরায় যাত্রীদের সেবা দিতে সক্ষম হবে ভেন্ডিং মেশিন দুইটি।
২৫/০৯/২০২৬ ইং।

২৫/০৯/২০২৬ ইং।দুপুরে যে সকল ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যাবে।ইনশাআল্লাহ প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা করবে।
25/09/2026

২৫/০৯/২০২৬ ইং।
দুপুরে যে সকল ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যাবে।
ইনশাআল্লাহ প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা করবে।

একটি অ্যানাউন্সমেন্ট এবং তার ফলাফল।​আজ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী মল্লিকা কমিউটার ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস...
24/09/2026

একটি অ্যানাউন্সমেন্ট এবং তার ফলাফল।
​আজ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী মল্লিকা কমিউটার ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থায় দেখা যায় বহু যাত্রী বিনা টিকিটে ভেতরে অবস্থান করছেন।

​উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গে সঙ্গেই ট্রেনে বিশেষ মাইকিং করা হয় যে, "আজ ট্রেনে কঠোর টিকিট চেকিং অভিযান পরিচালিত হবে।"
​অ্যানাউন্সমেন্ট শোনার পরপরই যাত্রীরা ট্রেন থেকে নেমে তড়িঘড়ি ৮ নম্বর কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন। এর ফলে অল্প কিছু সময়ের মধ্যে টিকিট বিক্রয় হয় ৪৯০টি মোট আয় ১২,৪১০ টাকা।

​আমাদের বার্তা পেয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার জন্য সকল সম্মানিত যাত্রীকে আন্তরিক ধন্যবাদ। নিয়ম মেনে টিকিট কাটুন, নিরাপদ ও সসম্মানে ভ্রমণ করুন।
২৪/০৯/২০২৬ ইং।

24/09/2026

মধ্যরাতে স্টেশনে যা ঘটলো সত্য উদঘাটন করতেই হবে!

ঝুম বৃষ্টি আর নিস্তব্ধ রাজশাহী রেলওয়ে স্টেশন একদম অন্যরকম এক অনুভূতি!ক্যামেরায় বৃষ্টির সব ফোঁটা পুরোপুরি বন্দি করা না গ...
24/09/2026

ঝুম বৃষ্টি আর নিস্তব্ধ রাজশাহী রেলওয়ে স্টেশন একদম অন্যরকম এক অনুভূতি!
ক্যামেরায় বৃষ্টির সব ফোঁটা পুরোপুরি বন্দি করা না গেলেও, স্টেশনের এই স্নিগ্ধ পরিবেশটাই এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে সকাল বেলা।
আপনাদের কাছে বৃষ্টির দিনের স্টেশন কেমন লাগে?

Address

Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share