Jhumu islam

Jhumu islam সবার উপরে, মানুষ সত্য;
তাহার উপরে নাই।

26/05/2024

"হারাম রিলেশন থেকে দূরে থাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো 'আবেগ' কন্ট্রোল করা। কারন আপনি যখন এই আবেগি নফসকে কন্ট্রোল করতে পারবেন, তখন হারাম থেকেও দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং 'আবেগকে' কন্ট্রোল করতে শিখুন! হারাম নয় অপেক্ষা হোক হালালের জন্য! এই ফালতু 'আবেগকে' কন্ট্রোল করতে পারলেই জীবন সুন্দর।"

- "আলহামদুলিল্লাহ!❤️

22/05/2024

স্ত্রীকে যেভাবে আদর করবেন😌

১। নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ (টুকটুকি, রূপসী, রোদ্রময়ী, কামিনী, সুহাসীনি, সুভাগিনী, লজ্জাবতী, কলিজা, পাগলী, ইত্যাদি।

২। কোনো ভুল করলে আদর করে কাছে ডেকে নিয়ে চোখে চোখ রেখে ভালোবাসার সহিত বুঝিয়ে দিবেন নারী ভালোবাসার পাগল।

৩। রান্নার সময় পিছন থেকে জরিয়ে ধরে মুসকি হাসি দিয়ে তার কাজে সহযোগিতা করবেন।

৪। তার মনের কথা গুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তার সাথে হাসবেন।

৫।তার শাড়ী পরিয়ে দিবেন, চুলে বেনি করে দিবেন নিজ হাতে, মাথায় বকুল ফুল গুঁজে দিবেন, এবং জোসনা রাতে তাকে নিয়ে ছাঁদের বেলকনিতে অথবা ছাঁদের নির্জন স্থানে দাড়িয়ে চাঁদ দেখবেন (অবশ্যই তখন তাকে পিছন থেকে জরিয়ে ধরে কানের কাছে গিয়ে বলবেন ঐ চাঁদ থেকেও তুমি অসম্ভব সুন্দরী), সাথে এককাপ চা রাখবেন। তিনি, চায়ের কাপে যেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিবে আপনিও সেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে তার ঠোঁটের উষ্ণতা ভোগ করবেন।

৬। প্রতিদিন নামাজে যাওয়ার আগে তার কপালে আপনার ভালোবাসার পরশ একে দিবেন।

তাহলে পরকীয়া মুক্ত সুন্দর সংসার হবে। ইনশাআল্লাহ।

22/05/2024
20/05/2024

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।

যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।

মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবেনিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে...
18/05/2024

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অব্দি থাকতে পারাটাই সাক্সেস।

পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাক্সেস ভাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অংকের শূন্যের কোটায়।

সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সাপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে গিভ এন্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে, জীবনের শেষ অবদি সম্পর্কে এগিয়ে নেয়া মোটেও সহজ কাজ না।

বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শ'ত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে, থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূূর্ণতা।

তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবদি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে।❤️

15/05/2024

আমি বেশি কথা বলি না,দু-একটা বলি, তাতেই সর্বনাশ হয়ে যায়..🙂

আমি যার অর্ধাঙ্গীনি হবো তাকে লিখছিপ্রিয়...আমার পুরুষ তিন হাত শরীরে ২০হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ...
15/05/2024

আমি যার অর্ধাঙ্গীনি হবো তাকে লিখছি
প্রিয়...
আমার পুরুষ
তিন হাত শরীরে ২০হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ছাপ পড়ে গেছে। দামি সানস্ক্রিন ক্রিমের অভাবে মুখে সান স্পট স্পষ্ট দেখা যায়। চোখ যুগলে আকর্ষনীয় ঘনকালো ব্রু নেই। আপনি কখনো আমার দিকে চেয়ে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনার অর্ধাঙ্গীনি।
আমার হাত ধরে আপনি কখনো অনুভব করবেন না তুলতুলে কিছু আপনার মুষ্ঠিতে, সঠিক যত্নের অভাবে আমার হাতের তালু শক্ত হয়ে গেছে, নখ হয়েছে হলদেভাব।
আমি গান গাইতে পারিনা কিন্তু ক্লান্ত দুপুরে কিংবা মধ্যে রাতে আপনার মাথার পাশে বিছানার কোণায় বসে আপনার চুলে হাত ভোলাতে ভোলাতে গুনগুনিয়ে দুই-এক লাইন গেয়ে ফেলবো।
আমি বড্ড অভিমানী,আমার মুড সুইং হয় ঘনঘন তবে আপনি যদি একটা ফুল কিংবা চিঠি এনে হাতে ধরিয়ে দেন তৎক্ষনাৎই মুখ লুকাবো আপনার বুকে। আচ্ছা, আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব মানিয়ে নিবেন?

সব পুরুষের মতো আপনিও হয়তো আশা করেন আপনার ঘরের রানী হবে স্লীম ফিগারের, উজ্জ্বল বর্ণের, কনকালো চুলের রমনী কিন্তু সংসার আর অফিস সামলিয়ে নিজেকে আর সময় দিতে না পারাতে আমার অসুন্দর চেহারা আর উষ্কখুষ্ক চুল দেখে আপনি কি ঘৃণায় কোনো রূপবতী খোঁজ করবেন নাকি এই আমিটার পাশেই সারাজীবন থেকে যাবেন?

প্রিয় পুরুষ, আপনি যদি আমার যা কিছু নাই আর যা কিছু আছে, আমার রোগা চোখ,কালো ঠোঁট, আমার এলোমেলো চুল, রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে চপচপে আমাকে দেখে ভালোবাসা খুঁজে পান তাহলে কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্ঘুম রাত্রি জেগে সেবা করার সঙ্গী হবো, আপনার পকেট খালির দিনে সংসারের খরচটা আমি ম্যানেজ করে নিবো, বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দিবো।
চিরন্তর ভালোবাসবো,আমার প্রিয় পুরুষ।🖤🤍

13/05/2024

Ssc তে ফেল মানেই,
বিয়ে confirm 🙂

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Jhumu islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share