Free Bird Travels & Tours

Free Bird Travels & Tours Airline booking and reservation • Airport transfers • Hotel booking and reservation • Tours and holidays •

এই ১০ সুন্দর দেশ ঘুরে আসুন ভিসা ছাড়াই!বিশ্বে বিস্মিত হওয়ার মতো অসংখ্য দৃষ্টিনন্দন স্থান আছে। কোনোটি অনেক বেশি জনপ্রিয়, ক...
29/04/2025

এই ১০ সুন্দর দেশ ঘুরে আসুন ভিসা ছাড়াই!
বিশ্বে বিস্মিত হওয়ার মতো অসংখ্য দৃষ্টিনন্দন স্থান আছে। কোনোটি অনেক বেশি জনপ্রিয়, কোনোটি আবার কিছুটা কম। উন্নত দেশের নাগরিকদের মতো বাংলাদেশি পাসপোর্টধারীরা চাইলেই বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো সময় ভিসা ছাড়া যেতে পারেন না।
তবে আমরা এমন একটি দৃষ্টিনন্দন ভ্রমণ গন্তব্যের তালিকা করেছি, যেগুলোতে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন। জায়গাগুলো সম্পর্কে কিছুটা জানাশোনা ও কীভাবে যেতে হবে তা জানা থাকলে কোনো ঝামেলা ছাড়া যাওয়া সম্ভব।

তালিকায় ঢোকার আগে আরেকটি বিষয় একটু স্পষ্ট করে নিই। তালিকার কিছু কিছু দেশে ই-ভিসা এবং কিছু দেশে অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ সেখানে পৌঁছানোর পর ভিসা দেওয়া হয়। এগুলো খুবই সহজ পদ্ধতি এবং মাত্র ৩০ মিনিটে এসব ভিসা পাওয়া সম্ভব।

ভুটান
হিমালয়ের কেন্দ্রে অবস্থিত ভুটান অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে ভ্রমণকারীদের মুগ্ধ করে। দেশটি 'সুখের রাজ্য' হিসেবে পরিচিত। এখানে তুষারে আবৃত পাহাড়, বিশাল উপত্যকা এবং প্রাচীন বৌদ্ধ মন্দির দেখা যাবে। ভুটান ভ্রমণে আপনি অপার আনন্দ উপভোগ করতে পারবেন আর বাংলাদেশিদের আগে থেকে কোনো ভিসা নেওয়ার প্রয়োজন হয় না।

মালদ্বীপ
মালদ্বীপের পরিচিতি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ হিসেবে। টলটলে স্বচ্ছ পানি, বালুময় সৈকত ও সামুদ্রিক প্রাণীদের জীবন কাছ থেকে দেখতে দেশটি ঘুরে আসতে পারেন। মালদ্বীপ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। দেশটির দ্বীপগুলোতে বিলাসবহুল হোটেল ও রিসোর্ট আছে, যেখানে পর্যটকরা ডুবসাঁতার থেকে ডাইভিং- সব ধরনের অভিজ্ঞতাই নিতে পারবেন। বাংলাদেশিদের জন্য দেশটিতে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে।

বাহামাস
অসাধারণ সৈকত, প্রাণবন্ত প্রবাল প্রাচীর এবং বায়ুমণ্ডলের কারণে পর্যটকরা বাহামাস দীপপুঞ্জে ঘুরতে যান। এই দীপপুঞ্জের পানি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পানির মধ্যে অন্যতম। পর্যটকরা ডলফিনের সঙ্গে সাঁতার কাটা ও পানির নিচের গুহা দেখার অভিজ্ঞতা পেতে পারেন। বাংলাদেশিরা যেকোনো ধরনের ভিসা ছাড়াই এখানে ভ্রমণ করতে পারবেন।

তুরস্ক
তুরস্ক এশিয়া ও ইউরোপের সংযোগস্থল। প্রাচীন ঐতিহ্য, দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য ও সংস্কৃতির দেশ এটি। পর্যটকরা এখানে অত্যন্ত সুস্বাদু খাবার, রঙিন বাজার, সাগরের নির্মল পরিবেশ উপভোগ করতে পারবেন। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার আবেদন করতে হবে। দেশটিতে ভ্রমণের আগেই এই ভিসা আবেদন করতে হবে।

বার্বাডোস
ক্যারিবিয় অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রটি সৈকত, প্রাণবন্ত সংস্কৃতি ও উৎসবের জন্য বিখ্যাত। দেশটিতে আপনি যেমন সমৃদ্ধ ঔপনিবেশিক ঐতিহ্য উপভোগ করতে পারবেন, তেমনি কচ্ছপের সঙ্গে সাঁতার কাটা, পানির নিচের প্রবাল প্রাচীর এবং নানা রকম খাবার উপভোগ করতে পারবেন। কোনো ভিসা ছাড়াই বাংলাদেশিরা এই দেশটি ভ্রমণ করতে পারবেন।

উজবেকিস্তান
উজবেকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় ভ্রমণ গন্তব্য হিসেবে এর জনপ্রিয়তা অনেকটাই কম। দেশটিতে প্রাচীন সিল্ক রোডের উপস্থিতি চোখে পড়বে। বুখরা এবং খিভা শহরে প্রচুর ঐতিহাসিক মসজিদ, সূক্ষ্ম কারুকাজযুক্ত টাইলওয়ার্ক এবং চমৎকার প্রাসাদ রয়েছে। দেশটিতে ভ্রমণের আগে বাংলাদেশিদের ই-ভিসার প্রয়োজন হবে।

বলিভিয়া
বিশাল আন্দিজ পর্বতমালা, আমাজন বনের বিশাল অংশ এবং আতাকামা মরুভূমি- সবকিছুই দেখা যাবে বলিভিয়ায়। দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী সংস্কৃতি, অসংখ্য দৃষ্টিনন্দন দৃশ্য ও ঐতিহাসিক স্থান রয়েছে দেশটিতে। আর সবচেয়ে ভালো দিক হলো দেশটিতে ভ্রমণের জন্য বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।

মৌরিতানিয়া
সাহারা মরুভূমির দুর্লভ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই দেশে। এছাড়া পর্যটকরা প্রাচীন কাফেলা দলের ভ্রমণ পথ ও যাযাবরদের জীবনযাপন কেমন ছিল, তাও জানতে পারবেন। ঐতিহ্যবাহী প্রাচীন সংস্কৃতিতে পরিপূর্ণ এই দেশ, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে। বাংলাদেশিরা দেশটি ভ্রমণে গেলে অন অ্যারাইভাল ভিসা পাবেন।

জ্যামাইকা
সমৃদ্ধ রন্ধনশৈলী এবং রাস্তায় প্রাণবন্ত গ্রাফিতির সন্ধান মিলবে জ্যামাইকায়। ডানস জলপ্রপাত থেকে ব্লু মাউন্টেইন- অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্যের যেন কমতি নেই দেশটিতে। দেশটি ভ্রমণের জন্য বাংলাদেশিদের কোনো ভিসার প্রযোজন নেই।

সিশেলস
ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটিতে মোট ১১৫টি দ্বীপ আছে। প্রকৃতিপ্রেমী এবং সমুদ্রপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। প্রাকৃতিক গুহা, সবুজ বন এবং অনন্য স্থানীয় জীবনের সমন্বয়ে সিশেলস প্রাকৃতিক বিস্ময়ে পরিপূর্ণ একটি দেশ। আপনি যদি বাংলাদেশি হিসাবে সেখানে ভ্রমণ করেন তবে আপনাকে অন অ্যারাইভাল ভিসা নিতে হবে। অনুবাদ করেছেন আহমেদ হিমেল
-ডেইলি স্টার

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।👉 প্রথমবার...
27/01/2025

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵

বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।
👉 প্রথমবার ফ্রি, দ্বিতীয়বার ভিসা ফি দিতে হবে।
👉 ভিসার মেয়াদ: ৬ মাস (৩০ দিনের ভ্রমণ অনুমতি)।

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 📋:

1️⃣ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস)।
2️⃣ ২ কপি ছবি (সাইজ: ৩.৫x৪.৫ সেমি)।
3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)।
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট: শেষ ৩ মাসের।
5️⃣ এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
6️⃣ হোটেল বুকিং ডকুমেন্টস।
7️⃣ বিমানের রাউন্ড ট্রিপ টিকিট।
8️⃣ আবেদন ফর্ম।

প্রসেসিং টাইম এবং ঠিকানা 📍:
• ঠিকানা: নতুন বাজার, আমেরিকান এম্বাসির পেছনে, নেপাল এম্বাসি।
• আবেদন জমা: সকাল ৯:০০ – দুপুর ১২:৩০।
• ডেলিভারি টাইম: দুপুর ২:০০ – বিকাল ৪:০০।
• প্রসেসিং টাইম: মাত্র ৩ দিন।

অতিরিক্ত তথ্য ✈️:
• শিশুদের জন্য বাবা-মায়ের পাসপোর্ট ও স্কুলের NOC জমা দিতে হবে।
• ভিসার তারিখ নির্ধারণের সময় পরিকল্পনা অনুযায়ী সঠিক দিন উল্লেখ করুন।
• ফ্রি ভিসার সুবিধা বছরে মাত্র একবার প্রযোজ্য।
• ট্যুরিজমের জন্য অক্টোবর-ডিসেম্বর সেরা সময়।

বিশেষ পরামর্শ ⚠️:
• নেপালে হিমালয় অঞ্চলে ঘোরার জন্য গাইড রাখুন।
• পর্যাপ্ত নেপালি রুপি নিয়ে নিন, কারণ সব জায়গায় কার্ড চলে না।
• পরিবার নিয়ে ভ্রমণে সবাইকে আলাদা ডকুমেন্টস নিতে হবে।

💡 পোস্টটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।

🕋 আপনি কি হজ্বের পরেই সবচেয়ে কম মূল্যে ওমরা করতে চাচ্ছেন? তাহলে আমাদের গ্রুপে আপনার আসনটি নিশ্চিত করুন। নিরাপদ ও নির্ঝঞ্...
30/05/2023

🕋 আপনি কি হজ্বের পরেই সবচেয়ে কম মূল্যে ওমরা করতে চাচ্ছেন? তাহলে আমাদের গ্রুপে আপনার আসনটি নিশ্চিত করুন। নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী হোক ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস।

ফ্রী উপহার সামগ্রী (1) মহিলাদের হিজাব (2) গলায় ঝুলানো বুকের ব্যাগ (3) পিঠের ব্যাগ (4) জুতার ব্যাগ ।

🕋 হজ্জ পরবর্তী ১৪ দিনের স্পেশাল উমরাহ প্যাকেজ ২ ।
✈️ সফরের তারিখঃ ১০ - ১৪ আগস্ট ২০২৩ ।
💵 প্যাকেজ মুল্য: ( ১৪০,০০০/= টাকা - খাবার ছাড়া )
( ১৫০,০০০/= টাকা - খাবার সহ )

📒 প্যাকেজে কি কি থাকছে :-
🏩 ইকোনোমি প্যাকেজ , এপার্টমেন্ট বাসা - ( ১ রুমে ৪ /৫ /৬ জন )
👉 ৩ মাসের ওমরাহ ভিসা।
👉 এয়ার টিকেট – ট্রানজিট বিমানে ( ঢাকা থেকে জেদ্দা – মদিনা থেকে ঢাকা ফ্লাইট ) ফ্লাইট এ খাবার এবং লাগেজ ৩০ কেজি, ট্রানজিট সর্বোচ্চ 2/4 ঘন্টা ।
👉 অভিজ্ঞ মুয়াল্লিম গাইড ।
👉 মক্কায় ৭ দিন ও মদিনা ৭ দিন থাকার ব্যাবস্থা ( হাসবেন্ড এবং ওয়াইফ এক রুমে থাকতে চাইলে, অতিরিক্ত চার্জ যুক্ত হবে)
👉 সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা থেকে মক্কা , মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)
👉 মক্কা হোটেলের নামঃ- হোটেল নাজমা ওয়াহেদ।
👉 মদিনা হোটেলের নামঃ- বুরুজ আল হাকিম।
👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
👉 মক্কা জিয়ারাহঃ জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।
👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
👉 মদিনা জিয়ারাহ : মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
👉 এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে।
👉 হোটেল থেকে হারামাইন শরীফে যেতে সময় লাগবে মাত্র (৭-১০)মিনিট।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার।

🔴🔴ওমরার জন্য বুকিং দিতে যোগাযোগ 🔴🔴
ফোনঃ 01976-692626
🏢 ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস ।
ঠিকানাঃ আইডিয়াল পয়েন্ট ২য় তলা, বাজির মোড়, নরসিংদী সদর, নরসিংদী - ১৬০০

📣আজই যোগাযোগ করুনঃ-🏠ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস  আইডিয়াল পয়েন্ট ২য় তলা, বাজির মোড়,  নরসিংদী। 📲০১৯৭৬৬৯২৬২৬
05/01/2023

📣আজই যোগাযোগ করুনঃ-
🏠ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস
আইডিয়াল পয়েন্ট ২য় তলা, বাজির মোড়, নরসিংদী।
📲০১৯৭৬৬৯২৬২৬

আজই যোগাযোগ করুন ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস আইডিয়াল পয়েন্ট ২য় তলা, বাজির মোড়, নরসিংদী। ০১৯৭৬৬৯২৬২৬
28/12/2022

আজই যোগাযোগ করুন
ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস
আইডিয়াল পয়েন্ট ২য় তলা, বাজির মোড়, নরসিংদী।
০১৯৭৬৬৯২৬২৬

Congratulations Argentina 🎊🎉💕অভিনন্দন আর্জেন্টাইন ✌️🇦🇷টানটান উত্তেজনার ম্যাচ শেষে বিশ্বকাপ এবার মেসি-র হাতে! বিশ্বকাপ এব...
18/12/2022

Congratulations Argentina 🎊🎉💕
অভিনন্দন আর্জেন্টাইন ✌️🇦🇷
টানটান উত্তেজনার ম্যাচ শেষে বিশ্বকাপ এবার মেসি-র হাতে! বিশ্বকাপ এবার আর্জেন্টিনার! কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে শুরু করে এই উচ্ছ্বাসের জোয়ার ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে।

ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস-এর পক্ষ থেকে আর্জেন্টাইন ফুটবল টিম এবং সকল সমর্থককে শুভেচ্ছা নিরন্তর!

বাংলাদেশের জন্য শুভকামনা রইল।
27/08/2022

বাংলাদেশের জন্য শুভকামনা রইল।

"ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস" দিচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার টিকেট সাশ্রয়ী দামে আজই যোগাযোগ করুন।
24/08/2022

"ফ্রী বার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস" দিচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার টিকেট সাশ্রয়ী দামে আজই যোগাযোগ করুন।

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া) ১. পতেঙ্গা সমুদ্র সৈকত২. গোল্ডেন...
17/07/2022

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৪. ওয়ার সিমেট্রি
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)


চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।

শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক

সংগৃহীত

Address

Ideal Point (2nd Floor), Bazir Mor
Narsingdi
1600

Telephone

01976692626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Bird Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Free Bird Travels & Tours:

Share