আসমানী Asmani

আসমানী Asmani I want my Over left life spent exploring unknown routes.🚗🛤️

10/10/2024

মুনাঃ - জানেন বাকের ভাই এ পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমাকে দেখুন। আমি কখনো কারো কোন ক্ষতি করিনি। অথচ দেখুন আমি কষ্ট পাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা কষ্টেই কেটে যাবে। আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?

বাকের ভাইঃ- না মুনা। আমার চোখে কী জানি পড়েছে!

মুনাঃ - আপনি চমৎকার একজন মানুষ। মাঝে মাঝে মনে হয় আমার বুঝি আপনাকে ভালোবাসা উচিত ছিল।

বই: কোথাও কেউ নেই
হুমায়ূন আহমেদ

01/10/2024

আমার একটি আইফোন ও মায়ের মোটামোটি দামের একটি এন্ড্রোয়েড ফোন বিগত প্রায় ৪ মাস আগে ঘর থেকে চুরি হয়। জিডি করার পর আমি এখনও এস আইকে ফোন দেই যেটার সুরাহা হয় নি। অবশ্যই ফোন গুলো লাখ টাকা দিয়ে এমন ভাবে কিনা যেই টাকা মাত্র কাগজ আর শ্রমহীন টাকা। তাইতো গুরুত্ব দেয়নি।

গতকাল শাখারী বাজার গিয়েছিলাম আসার পথে আমার বান্ধবীর সাড়ে আট আনার চেইন গলা থেকে টান দিয়ে নেয়। পল্টন থানায় গিয়ে সাধারণ ডাইরির জন্য গিয়ে পুলিশকে বললাম দেশটাকি ঠিক হবে না? উনি বলল ম্যাডাম এটা গুলিস্তান আপনাকে সচেতন হয়ে হাটা উচিত ছিল।‌আমি বললাম তার মানে কি এই দাঁড়ায় দেশটা স্বাধীন না আর আমি আইফোন গোল্ডের চেইন পরতে পারি না? আর আপনারা রক্ষাকারী হয়ে আমাকে বলছেন গুলিস্তানে সাবধানের সাথে চলতে তাহলে আপনাদের ভূমিকা কি? ছেচড়া চোর কি পুলিশের উর্দ্ধে?
এক এস আই ভদ্রলোক আমার জিডি লিখল, লুতুপুতু করে বলল ম্যাডাম আমি এ থানায় এক মাস হয়েছে এসেছি। আমি বললাম বোঝা যায় পুরনো হলে আপনার সাথে কথা বলা যেত না।‌আপনার ডিমান্ড বেড়ে যেত।🫡

ভদ্রলোক একটু প্রেম বিনয়ী ধৈর্যশীল ছিল কারন মেয়েদের প্রতি তার দুর্বলতা আছে 😂 তাই কিছু বলেনি আর সাথে বলেছে আমার ফোনগুলো সে উদ্ধার করে দিবে আমি যেন তাকে আমার পার্সোনাল নাম্বার দেই 🙈

woman is not an object. She is not something; she is someone. You treat a woman with respect. She is not your toy. She d...
27/09/2024

woman is not an object. She is not something; she is someone. You treat a woman with respect. She is not your toy. She doesn’t own you anything just cause you are a man. When she comes to you for comfort, you listen to her. Grow up and start treating women how they deserve to be treated and respect woman❤️

24/09/2024

একটা বিড়াল এনেছিলাম ভ্যাকসিন দেওয়া আছে এখন আমি বুজতে পারছি না এটাকে কিভাবে হ্যান্ডেল করবো কামড় দিতে আসে। তবে এটা আমার কলিগএর বাসায় বড় হয়েছে… ব্যাপার টাকি নতুন পরিবেশ তাই?

24/09/2024

যারা জিজ্ঞেস করেন যে আমার পড়াশোনা কেমন চলতেছে?.. তাদেরকে বলি আমি এইমাত্র জানলাম কলমের দাম ৫ টাকা থেকে ৮ টাকা হইছে?🙂🤕

24/09/2024

দেখা হলো বছর চারেক পর🙂

24/09/2024

আসলে মেয়ে মানুষ একটু বেশি সুন্দরী হলে আর কিছু লাগে না! দীর্ঘ মেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না,সোশ্যাল মিডিয়াতে একটা পিক ছাড়লেই লাইক কমেন্টে ভরে যায়! প্রেমিক থাকলে সেও বেশি কেয়ারিং হয়,আর ছেলে বন্ধু তো পাশ ছাড়তেই চায় না! আত্মীয় স্বজন কোনো আবদার না রেখে পারে না! অপরিচিত এক জনের হেল্প চাইতে গেলে দশ জন ছুটে আসে! ক্লাসে পড়া না পারলে স্যাররা ও জোড়ে ধমক দেয় না,ইত্যাদি ইত্যাদি! যে যাই বলুক পুরুষের কাছে সুন্দরী মেয়েরা বেশি দাম পায়! তাদের অভিমান, তাদের অভিযোগ,তাদের ন্যাকামি,তাদের চোখের পানির সব কিছুর ই দাম আছে!🖤🌻

22/09/2024

মেয়েদের ড্রিম ক্রোকারিজ 😌👌🥹

একজন স্বামীর এটা পড়া উচিত❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিল...
22/09/2024

একজন স্বামীর এটা পড়া উচিত
❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে।

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।

স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান মন আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন।
স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা ভগবানের কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমারআল্লাহ এর কাছে সুখ চেয়ে নেব

22/09/2024

আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী❤️

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,

‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'

22/09/2024

Ajker dupurer khabar 🙂🥹👌

যদি বেঁচে থাকি, একটা বয়সের পর সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো। নিজের বাড়ির নীচ তলায় ছবির মত ছোট্ট একটা কফি...
21/09/2024

যদি বেঁচে থাকি, একটা বয়সের পর সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো।
নিজের বাড়ির নীচ তলায় ছবির মত ছোট্ট একটা কফি শপ খুলবো ।নাম দিব আসমানী🦋

চেয়ার থাকবে খুব সীমিত।
কফি শপের এক পাশে থাকবে সারা জীবন ধরে গোছানো সমস্ত বইয়ের স্তূপ।

শুধুমাত্র মধ্য বয়স্ক নারী থেকে একদম বয়োজ্যেষ্ঠ নারী পর্যন্ত আসতে পারবে এই কফির শপে।
একটা বয়সের পরে গিয়ে নারীদের কথা বলার লোকের অভাব হয়ে যায়।
ওই বয়সে গিয়ে বান্ধবী বলতে আর কিছুই থাকে না।

সন্তানেরা যার যার মত জীবনের সেটেল হয়ে যায়। আর পুরুষদের চায়ের দোকানে গল্পের লোকের অভাব হয় না ।

কিন্তু এসব বয়স্ক নারীদের সবচেয়ে বেশি যে অভাব হয় সেটা হচ্ছে কথা বলার মানুষের অভাব। সেজন্যই খুলব এরকম একটা কফি শপ ।
মাঝে মাঝে আমার বয়স্ক বান্ধবীরা উঁকি দেবে আমার কফিশপে ।
কফি হবে শুধুমাত্র কথা বলার এক বাহানা।

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসমানী Asmani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share