Noor Tourism

Noor Tourism Visa Process, Air Ticket, Indian Train Ticket, Dr. Appointment, Hotel Booking & M o r e . . .

20/06/2024
কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরচ করছেন, যারা ওই অতিরিক্ত খরচ কমিয়...
20/06/2024

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরচ করছেন, যারা ওই অতিরিক্ত খরচ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল। এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি

মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায়। আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে এই পোস্ট টি আপনাদের জন্য নয়।

অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন। এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে। আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জংশনে এসে নামবেন (দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না)। এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন।

কলকাতা মেট্রো রেলের রুট:
দমদম > বেলগাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবীন্দ্র সনদ > নেতাজী ভবন > জতীন দাস পার্ক > কালীঘাট > রবীন্দ্র সরোবর > টালীগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস।

ভাড়া ৫, ১০, ১৫, ২০ রুপি। আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত। চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লেখা আছে। আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন।

এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন।
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন।
╚►হাওড়া ব্রিজঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন।
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন।
╚►রাম মন্দিরঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►মার্বেল প্লেসঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন।
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন।
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন।
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো।
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►বড় বাজারঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।

অনেকেই নিউমার্কেট এলাকায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকে । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন। এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এলাকা।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না। মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলোতে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না। সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ, অফিস ব্যাগ, শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন। ভালো থাকবেন।

লেখা এবং ছবি সংগৃহীত

সকল "মা"দের জন্য দোয়া...
12/05/2024

সকল "মা"দের জন্য দোয়া...

ঋণ পরিশোধ না করার পরিণতিজীবন-জীবিকার অনিবার্য বাস্তবতায় কখনো কখনো ঋণ করতে হয়। অন্যের কাছ থেকে ধার করে প্রয়োজন পূরণ করতে ...
29/04/2024

ঋণ পরিশোধ না করার পরিণতি

জীবন-জীবিকার অনিবার্য বাস্তবতায় কখনো কখনো ঋণ করতে হয়। অন্যের কাছ থেকে ধার করে প্রয়োজন পূরণ করতে হয়। কিন্তু সময়মতো ওয়াদামতো এই ঋণ পরিশোধ করা জরুরি। ঋণ পরিশোধে পড়িমসি করা অপরাধ।

ঋণ পরিশোধ না করা হক্কুল ইবাদ বা বান্দার অধিকার নষ্ট করার নামান্তর। আল্লাহর হক নষ্ট করলে তাওবার মাধ্যমে ক্ষমা হয়। কিন্তু বান্দার হক নষ্ট করলে সংশ্লিষ্ট বান্দার কাছ থেকে ক্ষমা না পেলে ক্ষমা লাভের উপায় নেই। সামর্থ্য থাকা সত্ত্বেও দুনিয়াতে এই ঋণ আদায় না করলে পরকালে আমলের মাধ্যমে তা বুঝিয়ে দিতে হবে।

এখানে ঋণ পরিশোধ না করার পরিণতি তুলে ধরা হলো—
পাওনাদারকে নিজের নেক আমল প্রদান : ঋণ পরিশোধ না করে কেউ মারা গেলে পাওনাদার যদি ঋণগ্রহীতাকে মাফ না করে বা ঋণ মওকুফ না করে অথবা ঋণীর ওয়ারিশরা সেই ঋণ পরিশোধ না করে, তাহলে কিয়ামতের দিন নেক আমল দানের মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে। ঋণের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। রাসুল (সা.) বলেছেন, ‘কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে (কিয়ামতের দিন) তার ঋণ পরিশোধ করার জন্য কোনো দিনার বা দিরহাম (টাকা-পয়সা) থাকবে না; বরং পাপ ও নেকি অবশিষ্ট থাকবে।’ (মুসতাদরাক হাকেম, হাদিস : ২২২২)

অন্য হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের ওপর জুলুম করেছে, সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার কাছ থেকে পুণ্য কেটে নেওয়ার আগেই।

কারণ সেখানে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তাহলে তার (মজলুম) ভাইয়ের গুনাহ এনে তার ওপর চাপিয়ে দেওয়া হবে।’ (মুসলিম, হাদিস : ১৮৮৫)

শহীদ হলেও ঋণের গুনাহ মাফ হয় না : রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘শহীদ ব্যক্তির সব গুনাহ ক্ষমা করা হবে। কিন্তু ঋণ ছাড়া।’ (মুসলিম, হাদিস : ১৮৮৬)

অর্থাৎ আল্লাহর পথে শহীদ ব্যক্তিও ঋণের পাপ থেকে পরকালে পার পাবে না।

তাঁর সব পাপ ক্ষমা করা হলেও ঋণের পাপ ক্ষমা করা হবে না।

ঋণগ্রস্ত ব্যক্তির জান্নাতে প্রবেশে বাধা :
সামুরা বিন জুনদুব (রা.) বলেন, একবার রাসুল (সা.) আমাদের উদ্দেশে খুতবারত অবস্থায় জিজ্ঞেস করেন, অমুক গোত্রের কোনো লোক এখানে আছে কি? কিন্তু কেউ সাড়া দিল না। এমনকি তৃতীয়বার একই প্রশ্ন করার পর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসুল, আমি উপস্থিত আছি। তখন তিনি বলেন, ‘প্রথম দুই বার তুমি সাড়া দিলে না কেন? জেনে রেখো! আমি তোমাদের শুধু কল্যাণ কামনা করি। তোমাদের অমুক ব্যক্তি ঋণের দায়ে আটকে আছে। সামুরা (রা.) বলেন, তখন আমি ওই ব্যক্তিকে মৃত ব্যক্তির পক্ষে ঋণ পরিশোধ করতে দেখি। যার পর আর কেউ তার কাছে আর কোনো পাওনা চাইতে আসেনি।’ (আবু দাউদ, হাদিস : ৩৩৪১)

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তা পরিশোধ করা হয়।’ (তিরমিজি, হাদিস : ১০৭৮)

রাসুল (সা.) ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.)-এর কাছে যখন কোনো ঋণী ব্যক্তির জানাজা উপস্থিত করা হতো, তিনি জিজ্ঞেস করতেন, সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সম্পদ রেখে গেছে কি? যদি বলা হতো যে সে তার ঋণ পরিশোধের মতো সম্পদ রেখে গেছে। তখন তার জানাজার সালাত আদায় করতেন। নতুবা বলতেন, তোমাদের সাথীর জানাজা আদায় করে নাও।’ (বুখারি, হাদিস : ২২৯৮)

প্রভাবশালী ব্যক্তির ঋণখেলাপির দায় : আমাদের সমাজের একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধ করে না। ফলে এই অপকর্মের খেসারত গুনতে হয় গোটা জাতিকে। এভাবে ঋণখেলাপিরা হক্কুল ইবাদ বা বান্দার অধিকার নষ্ট করে চলেছেন। যথাযথ আইনের অনুশাসন এবং দ্বিন বিমুখিতাই এই লাগামহীন ঋণখেলাপির মূল কারণ। আমাদের স্মরণ রাখা উচিত, হক্কুল ইবাদ নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করেন না। আর জনগণের সম্পদ লুট করার পরিণাম আরো ভয়াবহ। কেননা ব্যাংক ঋণের সঙ্গে অগণিত মানুষের সম্পদ জড়িত।

মানুষের হক নষ্টকারী এমন মানুষ পরকালে নিঃস্ব হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০৩
ঋণ পরিশোধ না করার পরিণতি
মাওলানা সাখাওয়াত উল্লাহ

আসলেই কি একজন সাধারণ মানুষ চাইলেই এ ৪২ টা দেশে যেতে পারে? আসুন জেনে নেই বিনা ভিসায় ৪২ টা দেশের প্রকৃত সত্য। 🙂 কিছু মানুষ...
27/04/2024

আসলেই কি একজন সাধারণ মানুষ চাইলেই এ ৪২ টা দেশে যেতে পারে? আসুন জেনে নেই বিনা ভিসায় ৪২ টা দেশের প্রকৃত সত্য। 🙂
কিছু মানুষ যারা জীবনে ভারত ছাড়া কোথাও যায় নাই। তারা সারাদিন এই পোস্ট শেয়ার করে বেড়ায় বিভিন্ন গ্রুপে। আর মানুষকে বিভিন্ন উপদেশ দিয়ে বেড়ায়। ভিসা ছাড়া বাংলাদেশী পাসপোর্টে ৪২ টা জেতে পারবেন ☺️ বিষয়টা কি আসলেই তাই? আসেন এর প্রকৃত হিসাব জানি।
উত্তর ও দক্ষিন আমেরিকার এবং ওশিনিয়াক কোন দেশে যেতে পারবে না কেউ। এইগুলা দেশে যেতে আপনাকে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য র ট্রানজিট ভিসা নিতে হবে যার কোনটাই সাধারণ মানুষ পায় না।
এখানে আছে ১১ +৮+১ টা = ২০ টা দেশ শেষ।
আফ্রিকার গুলো যেগুলো আছে সেগুলা খুবই খারাপ অবস্থা। সেইগুলাতে কেউ যায় না। সেগুলা পর্যটনের জন্যও তেমন জনপ্রিয় না। এমনকি খুব বেশি নিরাপদও না। তাই ২০+১৬= ৩৬ নাই।
কম্বোডিয়া গেলে ডিটেলশন রুমে নিয়া ২/৪ ঘন্টা জেরা করবে। ভালো ট্রাভেল হিস্ট্রি আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে পরের ফ্লাইটে দেশে ব্যাক করবে। ভালো ব্যাকগ্রাউন্ড না থাকার কারনে ইমিগ্রেশনে হেনস্তা হবার নিউজ আমরা নিয়মিত দেখি। ৩৬+১= ৩৭ নাই ।
উপরের ৩৭ টার সাথে বাকি পূর্ব তিমুর । আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি আর ভালো কোন কারন জব/ব্যবসা না থাকলে ঢাকা বিমানবন্দর ছাড়বে না। তাই ৩৭+১= ৩৮ টা দেশ নাই।
বাকী ৪ টা ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ। এ হচ্ছে প্রকৃত হিসাব।
জেনে নেওয়া যাক এসব দেশের নাম-
এশিয়া: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা: বলিভিয়া।
আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া।
ক্যারিবিয়ান অঞ্চল: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়া অঞ্চল: কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু এবং কিরিবাতি।
প্রকৃত সত্য আর হিসেব না জেনে সাংবাদিক ভাইয়ারা পোষ্ট না করাই ভালো।
(সংগৃহিত)

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...১১ Samrat Hotel সম্রাট হোটেল23, 23, Marquis St, Esplanade, Janbazar, Ta...
13/04/2024

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...১১

Samrat Hotel

সম্রাট হোটেল

23, 23, Marquis St, Esplanade, Janbazar, Taltala, Kolkata, West Bengal 700016, India, +919143174173, H944+Q7 Kolkata, West Bengal, India.

Location Map Link:

https://www.google.com/maps/place/Samrat+Hotel/@22.5555941,88.353111,18z/data=!4m18!1m7!3m6!1s0x3a027705a2ac005d:0x720790a28d3b5283!2sIslami+Yadgar+Hotel!8m2!3d22.5555941!4d88.3543985!16s%2Fg%2F11ckr4xjc0!3m9!1s0x3a02771160347adf:0x7bfeb009ce2f7dc7!5m3!1s2024-05-01!4m1!1i2!8m2!3d22.5569863!4d88.3557291!16s%2Fg%2F1vyxgv2y?entry=ttu

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...১০ KYD Guest Houseকিড গেস্ট হাউস4A, Kyd St, Taltala, Kolkata, West Beng...
10/04/2024

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...১০
KYD Guest House
কিড গেস্ট হাউস
4A, Kyd St, Taltala, Kolkata, West Bengal 700016, India, +919674032774, http://www.kydguesthouse.in/ , H943+77 Kolkata, West Bengal, India.
Location Map Link:
https://www.google.com/maps/place/KYD+Guest+House/@22.5556945,88.3532028,17z/data=!3m1!4b1!4m10!3m9!1s0x3a02770f6c58b589:0x1f49eb37a2409305!5m3!1s2024-05-01!4m1!1i2!8m2!3d22.5556945!4d88.3532028!16s%2Fg%2F11j8gdkkd8?entry=ttu

ঈদ-উল-ফিতর উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এর সাময়িক যাত্রা বাতিল এর বিবরণ:
07/04/2024

ঈদ-উল-ফিতর উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এর সাময়িক যাত্রা বাতিল এর বিবরণ:

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...৯ Hotel The Crystalহোটেল দ্যা ক্রিস্টাল 14, Marquis St, Esplanade, Talt...
06/04/2024

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...৯

Hotel The Crystal
হোটেল দ্যা ক্রিস্টাল

14, Marquis St, Esplanade, Taltala, Kolkata, West Bengal 700016, India, +919051133123, H944+HH Kolkata, West Bengal, India.

Location Map Link:

https://www.google.com/maps/place/Hotel+The+Crystal/@22.5564132,88.3563893,17z/data=!3m1!4b1!4m10!3m9!1s0x3a02772aba5a60af:0x2ef07c3dcd635db1!5m3!1s2024-05-01!4m1!1i2!8m2!3d22.5564132!4d88.3563893!16s%2Fg%2F11rmywr4h5?entry=ttu

04/04/2024
কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...৮ Dear Hotelডিয়ার হোটেল52, Mirza Ghalib St, Esplanade, Taltala, Kolkata...
03/04/2024

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের তথ্য...৮

Dear Hotel
ডিয়ার হোটেল

52, Mirza Ghalib St, Esplanade, Taltala, Kolkata, West Bengal 700016, India, +919123888757

Location Map Link:

https://www.google.com/maps/place/Dear+Hotel/@22.5607029,88.3580895,16z/data=!4m10!3m9!1s0x3a027705bd31ea97:0xa5e4b644b481aca8!5m3!1s2024-05-01!4m1!1i2!8m2!3d22.5556052!4d88.3541842!16s%2Fg%2F1vvdsmnp?entry=ttu

Address

Shamobay New Market, 194, Banga Bandhu Road, Chasara
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Noor Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor Tourism:

Share