সাবদি, ব্রহ্মপুত্র নদীর পাড়, বন্দর, নারায়ণগঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • সাবদি, ব্রহ্মপুত্র নদীর পাড়, বন্দর, নারায়ণগঞ্জ।

সাবদি, ব্রহ্মপুত্র নদীর পাড়, বন্দর, নারায়ণগঞ্জ। ফুলের শহর, নদীর শহর।

27/11/2025
পরেশ রাওয়ালকে রাজশামানি তার পডকাস্টে জিজ্ঞেস করেছিলেন- "সাধারণত দেখা যায়, কোনো মেয়ে যদি বেশি সাকসেসফুল হয় আর ছেলেটা না হ...
27/11/2025

পরেশ রাওয়ালকে রাজশামানি তার পডকাস্টে জিজ্ঞেস করেছিলেন-
"সাধারণত দেখা যায়, কোনো মেয়ে যদি বেশি সাকসেসফুল হয় আর ছেলেটা না হয় তাহলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। কারণ সেখানে পাওয়ার ব্যাটেল চলে আসবে আর মেয়েটা ছেলেকে সম্মান করতে চাইবে না। আপনার কী মনে হয় এই স্টেটমেন্ট কি সত্যি?"

পরেশ রাওয়াল উত্তর করেন-
"এভাবে ভাবতে গেলে তো আমার কাহিনি পুরাই উল্টা! সে ছিল cathedral এর মেয়ে আমি ছিলাম মিডল ক্লাস ছেলে, সে ছিল মিস ইন্ডিয়া আমি তখন কিছুই ছিলাম না, সে প্রথমে স্টার ছিল আমি তখন ফিল্মেও আসিনি, সে প্রথমে যে পরিমাণ টাকা কামাতো আমি অতো টাকা দেখিওনি, ইভেন তার থেকে টাকা নিয়ে আমি চলতাম। মাঝেমধ্যে এসব ভাবলে আমার এখনো বিশ্বাস হয় না!"

স্বরূপ সম্পত একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং শিক্ষাবিদ, যিনি ১৯৭৯ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতেন। অথচ ১৯৮৭ সালে যখন পরেশ রাওয়ালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোন তখন পরেশ কেবলমাত্র একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন! সবাই বলেছিল এ সম্পর্ক টিকবে না।

কিন্তু সময়ই প্রমাণ দিল-
ভালোবাসার ভিত্তি কখনোই টাকা, স্ট্যাটাস বা সাফল্য নয়; ভালোবাসার ভিত্তি হলো সম্মান, আস্থা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা।

পরেশ-স্বরূপের গল্প আমাদের শেখায় যে-
জীবন কোনো রেস নয় যে দু'জনকে একসাথে দৌড়াতে হবে।
একজন আগে থাকুক, অন্যজন পরে থাকুক-
মহত্ত্ব হলো দু'জনের পাশাপাশি থাকা, নিজেদের স্বপ্নে আস্থা রাখা ❤️❤️

©️®️

11/08/2025

বন্দর কলাগাছিয়ায় বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা

সাভারে স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে স্বামী থাকছেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে!নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন...
04/07/2025

সাভারে স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে স্বামী থাকছেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে!
নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। শুধু তা-ই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি।

অমানবিক ও হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি।

এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লন্ডভন্ড করে দেয়। ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনিই এগিয়ে আসেন। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন, এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে। কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরকীয়ায়। এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে। যেই স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন, একসময় তাকেই মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে পারিবারিকভাবে কলেজেপড়ুয়া তরুণী উম্মে সাহেদীনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয়। বিয়ের এক বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্রসন্তান। নাম রাখা হয় আজমাইন দিব্য। সবকিছু ঠিকঠাক চলছিলো। তবে, ২০০৮ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকেরা জানান, তার দুটি কিডনিই প্রায় অচল। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করাতে হবে।

তবে, স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন, উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে এক সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান। তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা।

চিকিৎসকেরা জানান, তারেকের দুই কিডনি মিলিয়ে ২৪ পারসেন্ট সচল রয়েছে। এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও ১০ বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতেই হবে।

এ অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন। অভয় দেন, এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না। যেই কথা সেই কাজ। ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খোলেন হোম বিউটি পার্লার, পাশাপাশি বুটিকসের কাজ শুরু করেন। মাস শেষে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করতেন। আর পুরো টাকাটা ব্যয় করতেন তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি। চিকিৎসকদের পরামর্শমতে, টুনিকে বছরে তিনবার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো। প্রতিবার প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো। যার পুরোটাই আসতো টুনির নিজের আয় ও স্বর্ণালঙ্কার বিক্রির টাকা থেকে।

Copied from: Binodon Duniya

নতুন গবেষণায় দেখা গেছে, মাত্র ৩ দিন স্মার্টফোন ব্যবহার বন্ধ রাখলেই মস্তিষ্কে দেখা দিতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ...
30/06/2025

নতুন গবেষণায় দেখা গেছে, মাত্র ৩ দিন স্মার্টফোন ব্যবহার বন্ধ রাখলেই মস্তিষ্কে দেখা দিতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে, আমাদের মানসিক অবস্থা ও আচরণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুটি স্নায়ুরসায়নিক উপাদান,ডোপামিন ও সেরোটোনিন এর মাত্রায় ঘটে যেতে পারে লক্ষণীয় রূপান্তর।

স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তাৎক্ষণিত আনন্দ, সামাজিক স্বীকৃতি ও নতুন তথ্যের প্রবাহে অভ্যস্ত হয়ে পড়ি। এইসব উত্তে*জনামূলক অনুপ্রবেশ ডোপামিন নিঃসরণ বাড়ায়, যা এক ধরণের আসক্তি তৈরি করে। একইভাবে, অতিরিক্ত স্ক্রিন টাইম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সেরোটোনিনের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে, যা মনমরা ভাব, উদ্বেগ বা অবসাদের কারণ হতে পারে।

কিন্তু মাত্র ৭২ ঘণ্টার জন্য স্মার্টফোন থেকে দূরে থাকলে, এই মস্তিষ্ক-নিয়ন্ত্রিত রাসায়নিক প্রক্রিয়াগুলো নিজস্ব ভারসাম্যে ফিরে আসতে শুরু করে। মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক অনুভূতি, মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণের দিকে ফিরে যায়। অনেক ব্যবহারকারী এই সময়ে মানসিক স্বচ্ছতা, ঘুমের উন্নতি এবং গভীর মনোসংযোগের অভিজ্ঞতা লাভ করেন।

কারণ এখন সে প্রেগনেন্ট 😁
30/06/2025

কারণ এখন সে প্রেগনেন্ট 😁

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarc...
26/06/2025

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোনাইরকান্দি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাবা-মায়ের দাম্পত্য কলহের কারণে ঘর ছেড়েছে মাত...
26/06/2025

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোনাইরকান্দি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাবা-মায়ের দাম্পত্য কলহের কারণে ঘর ছেড়েছে মাত্র ১৩ বছর বয়সী ইরাম শেখ। সে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইরাম তার জমানো ২,৫০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় এবং আর ফিরে আসেনি। তার পড়ার টেবিলে খোলা খাতার পাতায় একটি আবেগঘন বার্তা রেখে যায়। বার্তার সঠিক জানা না গেলেও, তা থেকে স্পষ্ট বোঝা যায় যে সে কষ্ট ও অভিমানে বাড়ি ছেড়েছে।

ইরামের বাবা বসির উদ্দিন শেখ ও মা কনিকা আক্তার তাদের সন্তানের অনুপস্থিতিতে ভেঙে পড়েছেন। পরিবার ও স্থানীয়রা ব্যাপকভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

পারিবারিক কলহ যে, সন্তানদের জন্য কতটা ভয়ানক তা যদি মা-বাবারা একবার ভাবতেন..! শুধুমাত্র পারিবারিক কলহের কারণে প্রতিদিন শত শত ইরামরা নিরবে নিঃশ্বেস হয়ে যাচ্ছে।
Hasan Mahmud Khan

" ফেসবুকে চালু হলো পাসকি ফিচার "
25/06/2025

" ফেসবুকে চালু হলো পাসকি ফিচার "

বিশ্বের সবচেয়ে বড় ৩২০০ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরায় তোলা প্রথম ছবি আজ প্রকাশ করা হয়েছে! নিচে যেই নীহারিকার (Nebula)...
24/06/2025

বিশ্বের সবচেয়ে বড় ৩২০০ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরায় তোলা প্রথম ছবি আজ প্রকাশ করা হয়েছে!

নিচে যেই নীহারিকার (Nebula) ছবিটি দেখছেন, সেটি এই ক্যামেরায় তোলা প্রথম ছবিগুলোর একটি। ছবিটি এক মুহূর্তে তোলা হয়নি—বরং এটি তৈরি হয়েছে মোট ৬৭৮টি আলাদা এক্সপোজার একত্র করে। ছবিটি ঠিক কোথাকার, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আজ রাত ৯টা থেকে ইউটিউব লাইভ সম্প্রচারে বিস্তারিত

আপডেট: এই ছবির অরজিনাল ভার্সন ২৪.১৪ গিগাবাইট। চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। লিংক কমেন্টে।

ঠোঁটের সার্জারি ছিল। এটা তো খুবই সাধারণ একটা সার্জারি। আমাদের গ্রামেও দেখেছি ঠোঁট চিকিৎসা করে ভালো করতে। কিন্তু অপারেশনে...
24/06/2025

ঠোঁটের সার্জারি ছিল। এটা তো খুবই সাধারণ একটা সার্জারি। আমাদের গ্রামেও দেখেছি ঠোঁট চিকিৎসা করে ভালো করতে। কিন্তু অপারেশনের আগে একটা ইনজেকশন দিতে হয় জানেন। এ ইনজেকশন দেওয়ার পর অক্সিজেন দিতে ভুলে গেছিল। পাঁচ মিনিট অক্সিজেন ছাড়া ছিল। তখন শরীরের ভেতরের কিডনি, লিভার, ব্রেইন সবকিছু নষ্ট হয়ে গেছে। পরে লাইফ সাপোর্টে নেয় এবং মারা যায়।

সাধারণ একটা ঠোঁটের সার্জারি করতে গিয়ে ডাক্তাররা মাত্র সাত মাসের শিশুটিকে মেরে ফেলছে। এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ মাফ চাবে। ক্ষতি পূরণ দিতে চাইবে কিন্তু আমার ভাইয়ের চোখের পানি আর আমার ভাতিজা তো ফেরত আসবেনা৷

প্রিয় Badruzzaman Uzzal ভাইয়ের জায়গায় নিজেকে ভাবলে ভিতরটা ধুমড়ে মুচড়ে যায়!
আল্লাহ্ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন!

আমাদের দুর্বল ভেবো না পিও 🤣
20/06/2025

আমাদের দুর্বল ভেবো না পিও 🤣

Address

Bandar
Narayanganj

Telephone

+8801915362470

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাবদি, ব্রহ্মপুত্র নদীর পাড়, বন্দর, নারায়ণগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাবদি, ব্রহ্মপুত্র নদীর পাড়, বন্দর, নারায়ণগঞ্জ।:

Share