04/02/2026
জীবনটা যদি পাখির মতো হতো!
উড়তাম সুখে নীল আকাশের গায়,
ঘুরে বেড়াতাম ডাল থেকে ওই ডালে
মুক্ত স্বাধীন অবুঝ হাওয়ায়।
মানুষের মতো থাকতো না দলাদলি,
হতো না কোনো বিষাক্ত লড়াই,
প্রকৃতির মতো মসৃণ হতো দিন
থাকতো না কোনো মিথ্যে বড়াই।
সীমানা পেরোতে লাগত না পাসপোর্ট
লাগত না কোনো মিথ্যে পরিচয়,
বিশ্বটা হতো আপন এক নীড়
ঘুচে যেত সব বাধা আর ভয়।
#ধ্রুবক