Seerat Academy

Seerat Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seerat Academy, Mymensingh Sadar, Mymensing.

সন্তানের রাগ, জেদ, স্ক্রিন আসক্তি ও কথা না শোনার বাস্তব সমাধান খুঁজছেন?

আগামীর প্যারেন্টিং—প্র্যাকটিক্যাল গাইড যেখানে আছে:
✔ সমস্যা বোঝা ✔ বাস্তব সমাধান ✔ অ্যাকশন প্ল্যান

💛 ভালো প্যারেন্টিং = স্কিল। ফলো করুন

📩 নতুন টিপস ও আপডেট এখনই ফলো এখন প্রতিটি বাচ্চাই একেকটি সম্ভাবনা। আমরা প্রতিটি সম্ভাবনাকে নিয়ে ভাবতে চাই।
যেন প্রতিটি ফুলের কলি ফোটে নিজ স্বত্ত্বায়। আশপাশ রাঙিয়ে তুলতে পারে।
তাই বাচ্চা গর্ভে আসার পূর্ব থেকে মিনিমাম ৪৮ মাস পর্যন্ত তার সযতন তারবিয়তের বিষয়েই আমাদের মূল কনসার্ন।

যত অস্থিরতাই আসুক না কেনো কারণীয় একটিই!
18/08/2026

যত অস্থিরতাই আসুক না কেনো কারণীয় একটিই!

18/08/2026

ধর্মহীনতার আলামত

উস্তাদ তাওসীফ মুসান্না
প্যারেন্টিং কনসালটেন্ট : সীরাত একাডেমি

মাতৃত্ব ও পিতৃত্বের এক চিরন্তন ও পরিচিত চ্যালেঞ্জ হলো—অবুঝ শিশুর খাবার থালার সামনে শুরু হওয়া ছোট্টখাট যুদ্ধ। ঘরে ঘরেই দে...
18/08/2026

মাতৃত্ব ও পিতৃত্বের এক চিরন্তন ও পরিচিত চ্যালেঞ্জ হলো—অবুঝ শিশুর খাবার থালার সামনে শুরু হওয়া ছোট্টখাট যুদ্ধ। ঘরে ঘরেই দেখা যায়, অনেক শিশুই শাকসবজি বা পুষ্টিকর স্বাস্থ্যকর খাবারগুলোর নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয়, খেতে চায় না। এই না-খাওয়া নিয়ে অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়াটা খুবই স্বাভাবিক। অথচ একটু প্রজ্ঞা ও সৃজনশীলতা খাটালেই খাবার সময়টিকে পানসে বা কষ্টের না বানিয়ে করে তোলা যায় দারুণ আনন্দময়।

শিশুর পুষ্টি নিশ্চিত করতে এবং তার মুখের রুচি বদলাতে দারুণ এক কৌশল হতে পারে তার পছন্দের খাবারের সাথে স্বাস্থ্যকর খাবার মিশিয়ে দেওয়া। ফাস্টফুডের আদলে বা তার প্রিয় কোনো পদের সাথে পুষ্টিকর উপাদানগুলো এমনভাবে সুনিপুণ হাতে মিশিয়ে দিন, যেন শিশু বুঝতেই না পেরে পরম তৃপ্তিতে তা খেয়ে নেয়। খাওয়ানোর এই মায়াবী যাত্রায় কখনোই জোরজবরদস্তির আশ্রয় নেবেন না; বরং সন্তানের প্রতি অসীম ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন, জোর করে মুখে খাবার গুঁজে দিলে খাবারের প্রতি শিশুর ভীতি ও অনীহা আরও বেড়ে যায়।

আজকাল অভিভাবকদের অনেকেই ঝটপট ঝামেলা মেটাতে বা সন্তানকে শান্ত রাখতে হাতের মুঠোয় তুলে দেন স্মার্টফোন কিংবা ট্যাবের মতো নীল আলোর যন্ত্র। কিন্তু ক্ষণস্থায়ী এই স্বস্তির ফল হয় অত্যন্ত মারাত্মক। খাওয়ার সময় শিশুকে ডিজিটাল স্ক্রিনে আসক্ত করে তুললে পরবর্তীতে তার আচরণে তীব্র নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব পড়তে পারে, যা সামলানো আরও কঠিন হয়ে দাঁড়ায়।

প্রযুক্তির রঙিন পর্দার মায়াজালে শিশুকে বন্দি না করে, তাকে খাবার থালার বৈচিত্র্য ও গল্পের জাদুতে মগ্ন করুন। ভালোবাসা, ধৈর্য আর সৃজনশীলতার ছোঁয়ায় প্রতিটি খাবার টেবিল হয়ে উঠুক সুস্থ ও আনন্দময় শৈশবের সুবর্ণ প্রাঙ্গণ।

প্রতিদিন অন্তত কিছুক্ষণ খোলা আকাশে নিচে হাঁটাহাঁটি করা বা সবুজ ঘাসের ওপর সময় কাটানোর অভ্যাস করান।
18/08/2026

প্রতিদিন অন্তত কিছুক্ষণ খোলা আকাশে নিচে হাঁটাহাঁটি করা বা সবুজ ঘাসের ওপর সময় কাটানোর অভ্যাস করান।

শিশুরা যা দেখে, তাই অনুকরণ করে। যখন তাদের সামনে সবসময় কাল্পনিক নায়কদের গল্প চলে, তখন তারা আস্তে আস্তে আল্লাহ ও রাসূলের প...
18/08/2026

শিশুরা যা দেখে, তাই অনুকরণ করে। যখন তাদের সামনে সবসময় কাল্পনিক নায়কদের গল্প চলে, তখন তারা আস্তে আস্তে আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে। তারা আল্লাহর পরিবর্তে স্ক্রিনের চরিত্রদের ভক্ত হয়ে ওঠে।
এই অবস্থা শিশুকে ধীরে ধীরে আল্লাহ বিমুখ করে তোলে। তার জীবনের উদ্দেশ্য আর ইবাদত থাকে না, বরং স্ক্রিনের পরবর্তী ভিডিও বা গেমের লেভেল হয়ে দাঁড়ায়।
প্রিয় অভিভাবক, এই ক্ষতি সবচেয়ে ভয়ংকর কারণ এটি শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতেরও ক্ষতি করে। শিশুর অন্তর যদি একবার আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তাহলে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে।
কিন্তু আল্লাহর রহমতে এখনো সময় আছে। আমরা যদি আজ থেকে সচেতন হয়ে পদক্ষেপ নিই, তাহলে শিশুর ফিতরাত আবার বিশুদ্ধ করা সম্ভব। পরবর্তী অংশে আমরা দেখব কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান ডিজিটাল আসক্তিতে ভুগছে।

সোনামণি সিরিজ!
17/08/2026

সোনামণি সিরিজ!

এখনো খান?
17/08/2026

এখনো খান?

চারিদিকে হাহাকার!
17/08/2026

চারিদিকে হাহাকার!

সাদাকাহ কখনো কখনো সুবসিত হয়ে চারিদিকে মোহগ্রস্ত করে তোলে!
16/08/2026

সাদাকাহ কখনো কখনো সুবসিত হয়ে চারিদিকে মোহগ্রস্ত করে তোলে!

16/08/2026

কানেকশন বিফোর কারেকশন

উস্তাদ তাওসীফ মুসান্না
প্যারেন্টিং কনসালটেন্ট : সীরাত একাডেমি

Address

Mymensingh Sadar
Mymensing
2200

Alerts

Be the first to know and let us send you an email when Seerat Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seerat Academy:

Shortcuts

Share