01/05/2026
টাঙ্গুয়ার হাওর ট্যুর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
অনেকেই ম্যাসেজ কল দিচ্ছেন কবে থেকে হাওরের ট্রিপ চালু হবে??
তাদের জন্যে কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
টাঙ্গুয়ার হাওর সিজন শুরু হয় মূলত মে থেকে এবং অক্টোবর এর শেষ অবধি চলমান থাকে।
জুন,জুলাই, আগষ্ট এই ৩ মাস হাওরের ভরা মৌসুম। এই সময়টা হাওর ঘুরার জন্যে বেস্ট। তখন কোনো প্রকার ডিসকাউন্ট এর সুযোগ থাকে না।
মে মাসে হাওরে নতুন পানি আসা শুরু হয়। যারা একদম নিরিবিলি এবং শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্যে পার্ফেক্ট সময় । শহরে সবাই গরমে হাসফাস করলেও হাওরে প্রায় প্রতিদিন ই বৃষ্টি হয় এই সময়টাতে। এই সময়টাতে অনেক বেশি ডিসকাউন্ট পাবেন।
সেপ্টেম্বর, অক্টোবরে হাওরে শরতের আগমনের সাথে সাথে নিল আকাশ আর সাদা মেঘের এক শুভ্রতা ছড়িয়ে যায় প্রকৃতিতে। হঠাৎ রোদ আবার হঠাৎ বৃষ্টি আবার রাতের বেলায় ঠান্ডা ওয়েদার সব ই পাবেন এই সময়টাতে। এই সময় হাওর ভ্রমণেও ভালো ডিসকাউন্ট থাকছে বিশেষ ছুটির দিন ব্যতীত।
゚ ゚viralシ