07/09/2024
বরাবর,
মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে, রেলভবন ঢাকা
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়ঃ বুড়ীমারী এক্সপ্রেস ট্রেন সরারসরি বুড়ীমারী-ঢাকা পর্যন্ত বর্ধিত করণ প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা অত্র বুড়ীমারীবাসী দীর্ঘ এক যুগ অপেক্ষার পরে বুড়ীমারী এক্সপ্রেস নামক অন্তঃনগর ঢাকাগামী একটি মাত্র ট্রেন পেয়েছি। যা অত্র বুড়িমারীবাসীর দীর্ঘদীনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কিন্তু বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নাম হওয়া শর্তেও ট্রেন বুড়িমারী বাসীর কোন উপকারে আসেনা বললেই চলে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে ভ্রমন করতে হলে অত্র এলাকাবাসীর লালমনিরহাটে গিয়ে ভ্রমণ করা লাগে। যা শাটল সংযোগে অথবা অন্যান্য যানবাহনে। শাটল নামের এই ভোগান্তিতে আমরা অত্র এলাকাবাসী মুক্তি চাই। শাটলে চড়ে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করতে আমাদের প্রতিদিন অনেক বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। বুড়িমারী স্টেশনে অনেক সময় আগে এসে সাটলের জন্য অপেক্ষা করতে হয়। যদি লাগেজ, ব্যাগ, বস্তা এগুলো একটু ভারি হয় আমাদের এক ট্রেন হতে আরেক ট্রেনে লোড আনলোড করতে হয় যা অতন্ত্য কষ্টকর। যদি অসুস্থ রুগি, বৃদ্ধ মহিলা, গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা, নিয়ে ভ্রমন করা হয় তাহলে একাধিক বার ট্রেনে ভ্রমন করতে অনেক রকম পেরেশানিতে পড়তে হয়। এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ট্রেন ধরতে আমাদের অনেক বিরক্তির সম্মুখীন হতে হয়। ঢাকা থেকে বুড়ীমারী আসার ক্ষেত্রে প্রতিদিনই প্রায় কম বেশি ট্রেন বিলম্ব থাকে এবং অপরদিকে শাটলে বুড়িমারীতে যেতে অনেক সময় লেগে যায়। তখন শরীর ক্লান্ত থাকে কোন যাত্রীর ইচ্ছে করে না লাগেজ, ব্যাগ, বস্তা টেনে নিয়ে এক ট্রেন হতে অন্য ট্রেনে গিয়ে ভ্রমন করতে। আমাদের দীর্ঘ অপেক্ষার ফল বুড়ীমারী এক্সপ্রেস ট্রেন বুড়ীমারীবাসীর স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। আমাদের বুড়ীমারী বাসীর অপেক্ষা ও সপ্ন বাস্তবায়নে সঠিক সময়ে ট্রেন বুড়িমারী পর্যন্ত চালানোর জন্য অযৌক্তিক সকল যাত্রাবিরতী বাতিল করতঃ আমাদের ট্রেন বুড়িমারী পর্যন্ত চালানোর জন্য জোর অনুরোধ করছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমাদের বুড়িমারীবাসীর সকল সমস্যার সঠিক ভাবে পর্যালোচনা করে অন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী স্টেশন পর্যন্ত চালানোর ব্যবস্থা প্রাদানে আপনার সময় মর্জি হয়।
তারিখঃ ০৭-০৯-২০২৪
বিনীত নিবেদক,
বুড়িমারী, পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্দা, তুষভান্ডারবাসীর সাধারণ জনগণ।