রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা

রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা যে কোন অনুষ্ঠানে প্রাইভেট ও মাইক্রোবাস ভাড়া দেওয়া হয়। i love allah

শ্বশুরবাড়িতে "রানী" হয়ে থাকার সাইকোলজিক্যাল ট্রিকস। প্রথমে বলে দিই শ্বশুরবাড়িতে রানীর মতো থাকা মানে সবাইকে নিয়ন্ত্রণ করা...
20/02/2025

শ্বশুরবাড়িতে "রানী" হয়ে থাকার সাইকোলজিক্যাল ট্রিকস।

প্রথমে বলে দিই শ্বশুরবাড়িতে রানীর মতো থাকা মানে সবাইকে নিয়ন্ত্রণ করা বা শুধু ভালোবাসা পাওয়া বিষয়টা একদমই তা নয়। সত্যিকার অর্থে, একজন নারী যখন বুদ্ধিমত্তা, মানসিক শক্তি, আর কৌশল প্রয়োগ করে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে, তখনই সে সত্যিকারের "রানী" হয়। যেখানে তাকে সম্মান করা হবে, তার মতামত গুরুত্ব পাবে, এবং সে নিজেও মানসিকভাবে স্বস্তিতে থাকবে।

১/ নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন, পরিস্থিতিকে নয়। সবকিছু আপনার ইচ্ছামতো চলবে না এটাই স্বাভাবিক। কেউ অবহেলা করতে পারে, কেউ বা আপনার মূল্যায়ন নাও করতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, আপনি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন? যদি কেউ আপনাকে ছোট করতে চায়, সাথে সাথে রেগে না গিয়ে ভাবুন "সে এটা কেন করল?" ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারলেই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন।

২/ মানুষের মন বুঝতে শিখুন।
প্রত্যেক মানুষ আলাদা, সবার মানসিকতা একরকম নয়। শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর—সবাইকে পর্যবেক্ষণ করুন। কেউ রাগী হলে তাকে শক্ত কথা বলার দরকার নেই, বরং তার ভাষায় কথা বলুন। কেউ আবেগপ্রবণ হলে, তাকে আবেগ দিয়ে জয় করুন। যখন বুঝতে পারবেন কে কীভাবে চিন্তা করে, তখন সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য আনা সহজ হবে।

৩/ যু'দ্ধ নয়, কৌশলতার সাথে স্মার্ট থাকুন।
অনেক সময় সরাসরি যুক্তি দিয়ে কাউকে বোঝানো যায় না, বরং বুদ্ধি খাটাতে হয়। ধরুন, শাশুড়ি আপনাকে অবহেলা করে। সরাসরি এর প্রতিরোধ না গড়ে ধৈর্য ধরে তার পছন্দ-অপছন্দ বুঝুন, তার ভাষায় কথা বলুন। সময়ের সাথে সাথে দেখবেন, সম্পর্কের দৃশ্যপট বদলে গেছে।

৪/ রহস্যময় থাকুন, সবাইকে সব বলবেন না।
যে মানুষ খুব সহজেই নিজের সবকিছু উন্মুক্ত করে দেয়, সে অল্পতেই দুর্বল হয়ে পড়ে। আপনার ব্যক্তিগত অনুভূতি, স্বামী-স্ত্রীর সম্পর্ক, শ্বশুরবাড়ির ছোটখাটো সমস্যাগুলো সবার সঙ্গে আলোচনা করবেন না। রহস্যময় থাকলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে নিয়ে ভাববে, আর আপনাকে সম্মান করবে।

৫/ বেশি ভালো না, বেশি খারাপও না, একটা ব্যালান্স রাখুন। অতিরিক্ত ভালো হয়ে গেলে মানুষ আপনাকে ব্যবহার করবে, আবার বেশি কঠোর হলে সবাই দূরে সরে যাবে। তাই ব্যালান্স বজায় রাখুন। অপ্রয়োজনীয় কাজে "না" বলুন, কিন্তু দরকার হলে সহায়তা করুন।

৬/ স্বামীকে নিজের দিকে রাখুন, কিন্তু কৌশলে।
অনেক নারী স্বামীকে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে বলে, যা সম্পর্কের ক্ষতি করে। বরং স্বাভাবিকভাবে তাকে বোঝান যেন সে বুঝতে পারে আপনি তার পাশে থাকলে সে মানসিকভাবে শান্ত থাকবে। পুরুষেরা সাধারণত চাপিয়ে দেওয়া কথার চেয়ে কৌশলী ও বিনয়ী আচরণে বেশি প্রভাবিত হয়।

৭/ নিজের গুরুত্ব তৈরি করুন, অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাবলম্বী হোন।
শুধু রাঁন্নাবান্না বা সংসারের কাজ করলেই হবে না। যদি আপনার আলাদা পরিচয় থাকে, একটা দক্ষতা থাকে, তাহলে আপনাকে সবাই গুরুত্ব দেবে। অর্থনৈতিকভাবে স্বাধীন হলে সম্মান এমনিতেই বেড়ে যায়।

৮/ কৃতজ্ঞতা প্রকাশ করুন, কিন্তু চাটুকারিতা নয়।
মানুষ চায়, তাকে মূল্য দেওয়া হোক। তাই শ্বশুরবাড়ির কেউ যদি আপনাকে সাহায্য করে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কিন্তু চাটুকারিতা করবেন না। সত্যিকারের প্রশংসা করুন, যা তাদের মন থেকে আপনাকে ভালোবাসতে শেখাবে।

৯/ আত্মবিশ্বাসী থাকুন, কিন্তু অহংকারী নয়।
নিজেকে ছোট মনে করবেন না, আবার অহংকারীও হবেন না। আত্মবিশ্বাসী নারীকে সবাই সম্মান করে, কিন্তু অহংকার করলে মানুষ দূরে সরে যায়।

১০/ পরিবারের জন্য অপরিহার্য হয়ে উঠুন।
নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি শ্বশুরবাড়ির জন্য অপরিহার্য হয়ে যান। পরিবারের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হোন, দায়িত্ব নিন। আপনি না থাকায় যখন আপনার অভাব অনুভব করবে, তখনই বুঝবেন আপনি সত্যিকারের "রানী" হয়ে গেছেন।

চূড়ান্ত কথা।
শ্বশুরবাড়িতে রানীর মতো থাকতে হলে যু'দ্ধ নয়, কৌশল দরকার। ধৈর্য ধরুন, কৌশলী হন, আত্মবিশ্বাস রাখুন, এবং সবার মনের জায়গা দখল করুন। রানী হওয়ার মানে সবার উপরে ওঠা নয়, বরং এমন একটা অবস্থান তৈরি করা, যেখানে আপনাকে কেউ অবহেলা করতে পারবে না।

Social Psychologist:
Jahid Hasan Scientist


With Md Rubel Ahmed – I just got recognized as one of their top fans! 🎉
06/12/2024

With Md Rubel Ahmed – I just got recognized as one of their top fans! 🎉

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি...
07/03/2024

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...

আমাদের মাফ করুন ইয়া রব!

14/12/2023

কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন, তা সেই কাজটা আপনার করা হবে এবং হয়ে যাবে ও। কিন্তু মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেই আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। কারণ" মৃত্যু অনিবার্য! দুনিয়ার জন্য তো অনেক কিছুই করেছেন, আখেরাতের জন্যও কিছু করুন।

জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, জীবনটা আপনার না। এইখানে আপনার ভাগ কম। আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনরা।

কিন্তু মৃত্যুটা আপনার একান্তই নিজের। আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না, ঐটা আপনাকেই নিতে হবে। তাই, যে কোন প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই। কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র করে ফেলার আগে মনে রাখতে হবে।

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"

কাজে গিয়েছিলাম মিরপুর ১ এ।  প্রায় ৩০ মিনিট ধরে এক।মধ্যবয়স্ক নারীকে দেখলাম ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে খাবারের দোকানের সা...
15/11/2023

কাজে গিয়েছিলাম মিরপুর ১ এ। প্রায় ৩০ মিনিট ধরে এক।মধ্যবয়স্ক নারীকে দেখলাম ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ক্ষুদাভরা চোখে খাবার দেখছে। কিন্ত চাইতে ভয় পাচ্ছে।

আমার পকেটেও আজ টাকা নেই অত। তাও মন মানল না কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে?

বলল স্বামী নেই। মেয়েকে নিয়ে বোনের বাসায় এসেছিল যদি ঢাকা কোন কাজ পায় কিন্তু সে বোন ঘরে জায়গা দেয়নি।

টাকাও নেই যে কয়টা খাবে। আমি এক সেকেন্ড ও না ভেবে তাদের কে হোটেল এ বসিয়ে ভাত মাংস অর্ডার করলাম।

খাওয়ার অবস্থা দেখেই মনে হচ্ছিল কত জনম এর ক্ষুদা৷ যাই হোক তারা তৃপ্তি ভরে খেল। আর আমিও খাওয়ার পর তাদের কে গ্রামের বাসে উঠিয়ে দিয়ে চলে আসলাম।

এদেশে আজ ক্ষুদার বাস।

বোকা প্রবাসী

19/05/2023
07/05/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Rubel Ahmed

Address

Bhowanigonj Chowrasta
Lakshmipur
3702

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801717920903

Alerts

Be the first to know and let us send you an email when রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা:

Share

Category