Mirpur Railway Station, Mirpur, Kushtia

Mirpur Railway Station, Mirpur, Kushtia A little natural station.

কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন চালু এবং এলাকাবাসীর ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে আজ (১৫.১২.২০২৫) মিরপুর রেল স্টেশন প্রাঙ্গ...
15/12/2025

কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন চালু এবং এলাকাবাসীর ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে আজ (১৫.১২.২০২৫) মিরপুর রেল স্টেশন প্রাঙ্গণে একটি কর্মসূচি পালিত হয়েছে। এতে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিরপুর উপজেলা দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত রেল স্টেশন চালু হলে যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
15/05/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/05/2025
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষ্যে ঢাকা থেকে  টিকেট বিক্রয় ও ব্যবস্থাপনা নিম্নরূপ -.কৃষি বার্তা ২৪-Krishi Barta 24
15/04/2022

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষ্যে ঢাকা থেকে টিকেট বিক্রয় ও ব্যবস্থাপনা নিম্নরূপ -.
কৃষি বার্তা ২৪-Krishi Barta 24

নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন যেভাবেরেল সেবা’ অ্যাপে আর মিলবে না টিকিট। শনিবার (২৬ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের টিকিট ম...
27/03/2022

নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

রেল সেবা’ অ্যাপে আর মিলবে না টিকিট। শনিবার (২৬ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের টিকিট মিলবে নতুন নিয়মে। এজন্য প্রথমেই একবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক, নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি।

এজন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটির নিচের দিকে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট’ নামে নতুন একটি পৃষ্ঠা আসবে। এখানে ‘পারসোনাল ইনফরমেশন’- এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। তারপর সিকিউরিটি কোড ঘরের পাশে প্রদর্শিত ‘সিকিউরিটি কোড’ দিয়ে পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্যাদি সঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি পৃষ্ঠা আসবে। ই-টিকেটিং পদ্ধতি থেকে তাৎক্ষণিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা বাংলাদেশ রেলওয়ে থেকে একটি মেইল পাঠানো হবে। আপনার ইমেইলের মেসেজ বক্স থেকে মেসেজটি খুলতে হবে। মেসেজের ভেতরে থাকা ‘Click’ লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুধু একবার করতে হবে।

এরপর www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ‘Log in’ এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে লগ ইন করতে হবে। যে পৃষ্ঠাটি আসবে, তাতে ‘Purchase ticket’ বাটনে ক্লিক করতে হবে।

এখানে যে পৃষ্ঠাটি আসবে, সে পৃষ্ঠায় আপনার প্রয়োজন মতো তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পৃষ্ঠায় ‘Registration Seat Available’ দ্বারা প্রয়োজনীয় টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেওয়া হবে। টিকিট থাকলে ‘Purchase ticket’ বাটন ক্লিক করতে হবে।

এরপর ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যাত্রীর জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেওয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকিটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে পাঠানো টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট প্রদত্ত ‘Ticket Print Information’ প্রদান করে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখা ঈশ্বরদী এর বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জনাব সবুজ হোসেনের ...
27/01/2022

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখা ঈশ্বরদী এর বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জনাব সবুজ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ আব্দুলপুর ষ্টেশনের পার্শ্ববর্তী বাজার হইতে ৩৪টি আসন বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ট্রেনের বিভিন্ন তারিখের ১৮টি টিকিট সহ মো: দেলোয়ার হোসেন,(টিকিটকালবাজারী)পিতা মৃত আহম্মদ আলী,আব্দুলপুর,লালপুর,নাটোর কে আটক করিয়া পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহনের নিমিত্তে এজাহারের মাধ্যমে জিআরপি থানা ঈশ্বরদী সোপর্দ করা হয়।

ধন্যবাদ নিরাপত্তা বাহিনীকে ।

Address

Kushtia
7030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirpur Railway Station, Mirpur, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirpur Railway Station, Mirpur, Kushtia:

Share