Anas Tours And Travels

Anas Tours And Travels এখানে সকল বিমানের টিকেট ক্রয়, ইস্যু ও ?

আমাদের প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক বিমানের টিকেট নিচ্ছেন আমাদের অন্যতম একজন সম্মানিয় গ্রাহক। তার যাত্রার জন্য রইল প্রানঢ...
28/07/2019

আমাদের প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক বিমানের টিকেট নিচ্ছেন আমাদের অন্যতম একজন সম্মানিয় গ্রাহক। তার যাত্রার জন্য রইল প্রানঢালা শুভেচ্ছা।

11/07/2019
প্রথম দিনে ২৬১৬ হজযাত্রী জেদ্দায়প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত চারটি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩টি মোট...
06/07/2019

প্রথম দিনে ২৬১৬ হজযাত্রী জেদ্দায়
প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত চারটি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩টি মোট ৭টি ফ্লাইটে ২৬১৬ হজ্বযাত্রী জেদ্দায় পৌছেন। আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৮৩৪ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭৮২।

চলতি বছর হাজিদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে জেদ্দা বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দার কনসাল জেনারেল এফ, এম, বোরহান উদ্দিন, হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, সৌদি হজ মন্ত্রনালয়ের ডিজি ইঞ্জিনিয়ার মারওয়ান সোলায়মানী ও দক্ষিন এশিয় মোয়াছাছা সংস্থার চেয়ারম্যান ড. ওয়াফাত ইসমাইল বদর।

প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীদের বাংলাদেশ ও সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষে ফুল, জায়নামাজ, আতর এবং খেজুর দিয়ে বরণ করে নেন রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, হজ কাউন্সিলর এবং কনস্যুলেট ও সৌদি হজ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ হজ মিশন এবং মোয়াল্লেমের লোকজনের সহায়তায় হজযাত্রীরা জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় পৌঁছান।

এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ ইমিগ্রেশনের পাশাপাশি সৌদি আরবের ইমিগ্রেশন (প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে। ৬৪ হাজারের মতো হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হওয়ার কথা। এতে বিপুলসংখ্যক হজযাত্রীকে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৪ জুলাই পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ৩৯৮৬৭ টি (ব্যবস্থাপনা ভিসাসহ)। এছাড়া এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রিকরা হয়েছে ১৭৭৩৫ হজযাত্রীর।

চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট, প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর হওয়ার সিডিউল রয়েছে।

উল্লেখ্য, হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান ঢাকা থেকে জেদ্দা এবং ঢাকা থেকে মদিনায় বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১৮টি এবং মদিনা থেকে ঢাকা ১৫টি এবং চট্টগ্রাম থেকে ১৯টি, সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

৪১৯ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথ...
04/07/2019

৪১৯ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট

৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট বিজি-৩০০১।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর আশকোনা হজক্যাম্প থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, এ বছর যাতে কোনো দুর্ভোগ না হয়, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসও কঠোর অবস্থানে রয়েছে।

বিমানে হজযাত্রীদের যাত্রার তারিখ পরিবর্তনের ক্ষেত্রে গমনের ২৪ ঘণ্টা আগে ২০০ মার্কিন ডলার ও যাত্রার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রা পরিবর্তনের জন্য ৩০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বাড়তি মাসুল আদায়ের বিধান করেছে এয়ারলাইনসটি। এ ছাড়া নির্ধারিত ফ্লাইটে না গেলে টিকিটের অর্থও ফেরতযোগ্য হবে না।

এজেন্সি মালিকদের সংগঠন ‘হাব’ জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ব্যালটি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ করতে যাচ্ছেন।

বিমানের তথ্যমতে, এবার হজ মৌসুমে সিডিউলসহ মোট ৩৬৫টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্ট যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ বছরের হজযাত্রা কার্যক্রম উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

সকাল সোয়া ৭টায় উদ্বোধনী ফ্লাইট বিজি-৩০০১ জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এ ছাড়া একই দিন হজ ফ্লাইট বিজি-৩১০১ বেলা সোয়া ১১টায়, বিজি-৩২০১ বিকাল সোয়া ৩টায়, বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ও সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত সোয়া ৮টায় হাজীদের নিয়ে যাত্রা করবে।

জানা যায়, হজ মৌসুমে দুই মাসব্যাপী ৩০৪টি ডেডিকেটেড ও ৬১টি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রি-হজে ১৮৯টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড ১৫৭ ও সিডিউল ৩২)।

পোস্ট হজে ১১৫টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড ৮৬ ও সিডিউল ২৯)। তার মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ছাড়া চট্টগ্রামে ১৯টি ও সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের জনসংযোগ বিভাগ জানায়, এ বছর হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত সিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়ন সময় হবে প্রায় ৭ ঘণ্টা।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, হজযাত্রী পরিবহন করতে সব প্রস্তুতি নিয়েছে বিমান।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম যুগান্তরকে বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, এবার হজযাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হবে না।

হজের নামে প্রতারণা করবেন না : হজক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিহজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি এসো...
03/07/2019

হজের নামে প্রতারণা করবেন না : হজক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

হজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি এসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি মঙ্গলবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচী-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।

রাষ্ট্রপতি হজ এজেন্সিগুলোর উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন, হাজিরা কারো দয়া অথবা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।’
রাষ্ট্রপতি হজ নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের উল্লেখ করে বলেন, হজ ব্যবস্থাপনায় কোন প্রকার অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি হজ নিয়ে যে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন, কোন ,ব্যাক্তি অথবা এজেন্সির বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহনে সরকার কোন দ্বিধা করবে না।

আবদুল হামিদ হজের সময় মক্কা এবং মদিনায় হাজীদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহবান জানান। তিনি মক্কায় পবিত্র কা’বা শরীফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করার জন্য হাজীদের প্রতি আহবান জানান।

রাষ্ট্রপতি হাজীদের উদ্দেশে বলেন, আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারি বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন।

রাষ্ট্রপতি হাজীদেরকে দেশের দূত হিসেবে উল্লেখ করে সকল ক্ষেত্রে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের প্রতি আহবান জানান। তিনি তাদের উদ্দেশে বলেন, অনুগ্রহ করে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের আচরন ও কথায় কেউ যেন কষ্ট না পান। তিনি হজ পালন শেষে নিরাপদে সকলের দেশে ফিরে আসা কামনা করেন।

হাজীদের নিরাপদ ভ্রমন এবং তাদের হজ কবুল করতে মহান আল্লাহ’র কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি পরে হাজীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ৬ হাজার ৯২৩ জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হাজী হজ করবেন বলে ধারনা করা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ার লাইন্স হজ যাত্রীদের পরিবহন করবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লআহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো. আনিসুর রহমান, ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স হারকান বিন শাবিহ্,া এবং হাবের সভাপতি এম শাহাদৎ আলী উপস্থিত ছিলেন।

খুলনার ভ্রমনপীপাষুদের জন্য সুখবর।। খুলনা থেকে সরাসরি জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া যাবে।খুব শীঘ্রই খুলনা থেকে জাহাজে করে...
02/07/2019

খুলনার ভ্রমনপীপাষুদের জন্য সুখবর।।
খুলনা থেকে সরাসরি জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া যাবে।

খুব শীঘ্রই খুলনা থেকে জাহাজে করে যাওয়া যাবে সেন্টমার্টিনে। এ সময় ভ্রমনপথে সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশি ভোলা-হাতিয়া-নিঝুমদ্বীপ-
কুতুবদিয়া-পতেঙ্গা-মহেশখালী-কক্সবাজার-ইনানী ও টেকনাফের দৃশ্যও উপভোগ করা যাবে। প্রস্তাবিত এ রুটে সরকার কোনো জাহাজ না নামালেও বেসরকারি জাহাজ চলাচল করবে। বিগত নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে খুলনা-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে কোনো পর্যটক সেন্টমার্টিনে রাত যাপন করতে পারবে না। এই অবস্থায় খুলনা থেকে যাত্রা করে জাহাজটি রাতে কক্সবাজারে অবস্থান করতে পারে। পরদিন সকালে জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছাতে পারে। খুলনা-সেন্টমার্টিন রুটে নাব্য সংকট রয়েছে। তবে ছোট আকারের ক্রুজশিপ দিয়ে সার্ভিস দেওয়া হতে পারে। বর্তমানে বাংলাদেশের ট্যুর অপারেটরদের এ ধরনের কোনো জাহাজ নেই। থাইল্যান্ড, ইতালি ও ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলোতে এ ধরনের জাহাজ রয়েছে। এসব দেশ থেকে ভাড়ায় জাহাজ আনা হতে পারে ।

পর্যটকবাহী এ রুট চালু করার জন্য টেকনাফ, কক্সবাজার ও সেন্টমার্টিনে ঘাট ও জেটি নির্মাণ করা হবে । প্রস্তাবিত এ নৌরুটে বয়া ও রোড মার্কিং দেয়া হবে । পর্যটকদের জন্য ওয়েটিংরুম, ওয়াশরুম, বাথরুমের সুযোগ সৃষ্টি করা হবে।

সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই খুলনার মানুষেরা পেতে যাচ্ছে নৌভ্রমণে সেন্টমার্টিন যাওয়ার এক সুবর্ণ সুযোগ।

ফ্লাইট পরিবর্তন করলেই জরিমানা গুণতে হবে হজযাত্রীদের।নির্ধারিত ফ্লাইটে না গেলে টিকিটের টাকাও ফেরত দেবে না বিমান।পূর্বনির্...
30/06/2019

ফ্লাইট পরিবর্তন করলেই জরিমানা গুণতে হবে হজযাত্রীদের।

নির্ধারিত ফ্লাইটে না গেলে টিকিটের টাকাও ফেরত দেবে না বিমান।

পূর্বনির্ধারিত ফ্লাইটের সময় পরিবর্তন করলে হজযাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হজযাত্রীরা টিকিট কেনার পর ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে সময় পরিবর্তন করলে ২০০ মার্কিন ডলার এবং যাত্রার ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তন করলে ৩০০ মার্কিন ডলার জরিমানা আদায় করা হবে। এছাড়া নির্ধারিত ফ্লাইটে না গেলে টিকিটের টাকাও ফেরত দেবে না বিমান।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বিমানের উপ-মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীরা যেকোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব দাঁতখিলান, কান পরিষ্কারক, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু, অ্যারোসল এবং ১০০ মিলিলিটারের বেশি তরল পদার্থ হ্যান্ডব্যাগেজে বহন করতে পারবেন না। কোনো খাদ্যসামগ্রীও হজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন না। মালামাল পরিবহনের জন্য স্যুটকেস অথবা ট্রলিব্যাগ ব্যবহার করতে হবে। যেকোনো অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণ করবে না বিমান।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক দুটি ব্যাগে ৪৬ কেজি মালামাল এবং সর্বোচ্চ ৭ কেজি মাল হ্যান্ডব্যাগে সঙ্গে নিতে পারবেন। কোনো অবস্থাতেই প্রতিটি ব্যাগের ওজন ২৩ কেজির বেশি হওয়া যাবে না। কোনো অবস্থাতেই হজযাত্রীরা বিমানে পানি বহন করতে পারবেন না। তবে বিমান প্রত্যেক হজযাত্রীর জন্য পাঁচ লিটার করে জমজমের পানি দেশে নিয়ে আসবে।

এ বছর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রী পরিবহনে নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল আনুমানিক ৭ ঘণ্টা।

৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে ডেডিকেটেড ১৫৭ এবং শিডিউল ৩২, মোট ১৮৯টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ শেষে দেশে ফিরিয়ে আনতে ১৪৭টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হজযাত্রীরা চাইলে ওয়ানওয়েতে ১০০ ডলার এবং রিটার্ন যাত্রায় ২০০ ডলার দিয়ে ইকনোমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে আসন পরিবর্তন করে নিতে পারবেন। তবে বিজনেস ক্লাসে আসন ছাড়া পৃথক কোনও খাবার বা সুবিধা দেওয়া হবে না।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১,২৭,১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর বিমানের ফ্লাইটে যাবেন ৬৩,৫৯৯ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭,১৯৮ জন। অবশিষ্ট ৫৬,৪০১ হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

Address

Bheramara Cotch Counter
Kushtia
7040

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anas Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share