Maruf Sumon's World

Maruf Sumon's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf Sumon's World, Travel and transport, Khulna City, Bangladesh, Khulna.

রামাদান মোবারক!সকলকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।এই মহান মাসে তারাবিহ, তাহাজ্জুদ, সেহরি, ওয়াক্ত অনুযায়ী নামাজ, এবং...
01/03/2025

রামাদান মোবারক!
সকলকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।

এই মহান মাসে তারাবিহ, তাহাজ্জুদ, সেহরি, ওয়াক্ত অনুযায়ী নামাজ, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি।

অহেতুক কথা, পরনিন্দা ও গীবত থেকে বিরত থাকি,
মোবাইল ও টিভির অতিরিক্ত আসক্তি কমিয়ে,
অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াই।

আসুন, রমজানের রহমত, বরকত ও নাজাত অর্জন করে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই।

মূর্খ যখন বিত্তবান হয় – একটি নীতি শিক্ষার গল্পএকদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে, কোন খাবার না পেয়...
17/02/2025

মূর্খ যখন বিত্তবান হয় – একটি নীতি শিক্ষার গল্প
একদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে, কোন খাবার না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলল। হীরার টুকরো চুরি হওয়ার কারণে রাজ প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল!

রাজা মশাই জ্যোতিষীকে ডাকলেন।

জ্যোতিষী বলে, “হীরার টুকরো ইঁদুরে খেয়ে ফেলছে।”

সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করলো। একজন শিকারীকে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো।

শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে তখন দেখতে পেলো, শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর যেন সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হীরার টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিলো।

রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন।

রাজা শিকারীকে জিজ্ঞেস করলেন, “হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে”?

শিকারী জবাবে বলল “এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিলো। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল ।”

নীতিকথা: হঠাৎ অর্থাগমে, স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস খুব নিকটে চলে আসে।

©

Address

Khulna City, Bangladesh
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Sumon's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share