জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station unofficial

  • Home
  • Bangladesh
  • Joypur
  • জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station unofficial

জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station unofficial Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station unofficial, Train station, Joypurhat Railway Station, Joypur.

এটি জয়পুরহাট রেলওয়ে স্টেশনের আন-অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ। টিকেট বেচা-কেনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও জয়পুরহাটের মধ্য দিয়ে চলাচলকারী সকল ট্রেনের আপডেট পেতে ফলো দিন।☺️ জয়পুরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি ১৮৮৪ সালে ব্রিটিশ রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ১৯২৪ সালে মিটারগেজ লাইন হতে ব্রডগেজ লাইন স্থাপন করা

হয়। এটি জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে অবস্থিত। জয়পুরহাট রেলস্টেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। দুটি বৃহত্তম রেল জংশন, সান্তাহার এবং পার্বতীপুর এই স্টেশনটির খুব কাছে। প্রতিদিন অনেক ট্রেন এই স্টেশনটি দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। জয়পুরহাট বাংলাদেশের একটি সীমান্ত নিকটবর্তী জেলা, হিলি স্থলবন্দর জয়পুরহাটের খুব কাছাকাছি, তাই ভারত, নেপাল বা ভুটান যেতে চান এমন অনেক লোক রেলপথে জয়পুরহাটে আসেন। তারা এই স্টেশন থেকে রেলপথে হিলিতেও যেতে পারেন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর অধীনে পরিচালিত ।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

• চিলাহাটি এক্সপ্রেস
• একতা এক্সপ্রেস
• দ্রুতযান এক্সপ্রেস
• পঞ্চগড় এক্সপ্রেস
• বাংলাবান্ধা এক্সপ্রেস
• রূপসা এক্সপ্রেস
• সীমান্ত এক্সপ্রেস
• বরেন্দ্র এক্সপ্রেস
• তিতুমীর এক্সপ্রেস
• নীলসাগর এক্সপ্রেস
• কুড়িগ্রাম এক্সপ্রেস
• রকেট মেইল
©উইকিপিডিয়া

27/08/2026

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নামাজ ঘরের বেহাল দশা! ধুলাবালি সহ অনেক ময়লা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৮০৬ ডাউন চিলাহাটি টাংগাইল ঢুকতেছে।

ভিডিও পাঠিয়েছেন ট্রেনের এক যাত্রী।

27/08/2026

দুপুর ১২:২৬ মিনিটে ঢাকাগামী একটা ট্রেন জয়পুরহাট ছেড়ে গেল। পরবর্তী যাত্রাবিরতি আক্কেলপুর। দূর থেকে ট্রেনের নাম দেখা গেল না, তাই নাম বলতে পারলাম না 🥴🥴

27/08/2026

চিলাহাটি-খুলনা/খুলনা-চিলাহাটি উভয় দিকের রূপসা এক্সপ্রেস ট্রেন দুটি আজকে সাপ্তাহিক ছুটির দিন। রাতের বেলা উভয় দিক থেকে সীমান্ত এক্সপ্রেস হয়ে সঠিক সময়ে প্রান্তিক স্টেশনের অভিমুখে ছেড়ে আসবে।

ভিডিওতে যে ট্রেনটি দেখা যাচ্ছে তার কোড নাম্বার কত?

🖤🫶
27/08/2026

🖤🫶

26/08/2026

জয়পুরহাট রুটে আপনার পছন্দের ট্রেন কোনটি?

মাত্র ২ ঘন্টা বিলম্বে পঞ্চগড় গামী আপ একতা এক্সপ্রেস জয়পুরহাট ছেড়ে গেল ০৬:৫০পরবর্তী যাত্রাবিরতি পাঁচবিবি রেলস্টেশন।
26/08/2026

মাত্র ২ ঘন্টা বিলম্বে পঞ্চগড় গামী আপ একতা এক্সপ্রেস জয়পুরহাট ছেড়ে গেল ০৬:৫০
পরবর্তী যাত্রাবিরতি পাঁচবিবি রেলস্টেশন।

26/08/2026

রেল ডিজির হরিলুট!
পদ্মা প্রকল্পেই ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি!😮
বিস্তারিত কমেন্ট বক্সে👇

26/08/2026

উরাধুরা গতিতে কোনো একদিন আপ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যখন পাঁচবিবি রেলওয়ে স্টেশন থ্রু পাস যায়।

📍পাখির চোখে বারোঘাটির একাংশ।🌼✅ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে।✅ আপ ন...
26/08/2026

📍পাখির চোখে বারোঘাটির একাংশ।🌼

✅ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে।

✅ আপ নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আজকে সাপ্তাহিক ছুটির দিন।

আপডেট সময়: ০১:৫০ মিনিট।

📸 মাসাদ জামান জয়

26/08/2026

লোকোমাস্টার সাহেবের রেসপন্স, বলতে পারবেন ভিডিওতে কোন ট্রেন??

📍তেঘর রেলগেট, জয়পুরহাট।

Address

Joypurhat Railway Station
Joypur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share