জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station

  • Home
  • Bangladesh
  • Joypur
  • জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station

জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station, Train station, Joypurhat Railway Station, Joypur.

এটি জয়পুরহাট রেলওয়ে স্টেশনের আন-অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ। টিকেট বেচা-কেনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও জয়পুরহাটের মধ্য দিয়ে চলাচলকারী সকল ট্রেনের আপডেট পেতে ফলো দিন।☺️ জয়পুরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি ১৮৮৪ সালে ব্রিটিশ রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ১৯২৪ সালে মিটারগেজ লাইন হতে ব্রডগেজ লাইন স্থাপন করা

হয়। এটি জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে অবস্থিত। জয়পুরহাট রেলস্টেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। দুটি বৃহত্তম রেল জংশন, সান্তাহার এবং পার্বতীপুর এই স্টেশনটির খুব কাছে। প্রতিদিন অনেক ট্রেন এই স্টেশনটি দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। জয়পুরহাট বাংলাদেশের একটি সীমান্ত নিকটবর্তী জেলা, হিলি স্থলবন্দর জয়পুরহাটের খুব কাছাকাছি, তাই ভারত, নেপাল বা ভুটান যেতে চান এমন অনেক লোক রেলপথে জয়পুরহাটে আসেন। তারা এই স্টেশন থেকে রেলপথে হিলিতেও যেতে পারেন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর অধীনে পরিচালিত ।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

• চিলাহাটি এক্সপ্রেস
• একতা এক্সপ্রেস
• দ্রুতযান এক্সপ্রেস
• পঞ্চগড় এক্সপ্রেস
• বাংলাবান্ধা এক্সপ্রেস
• রূপসা এক্সপ্রেস
• সীমান্ত এক্সপ্রেস
• বরেন্দ্র এক্সপ্রেস
• তিতুমীর এক্সপ্রেস
• নীলসাগর এক্সপ্রেস
• কুড়িগ্রাম এক্সপ্রেস
• রকেট মেইল
©উইকিপিডিয়া

26/05/2026

বরেন্দ্র × তিতুমীর ক্রসিং জয়পুরহাট।।

তিতুমীর ২ নাম্বার লাইনে ঢুকবে।

বরেন্দ্র ১ নাম্বার লাইনে ঢুকবে।

আপডেট সময়: ১০:৩৪ মিনিট।

⚠️ ৪ ঘন্টা লেটে ৭৪৭ আপ সীমান্ত এক্সপ্রেস জয়পুরহাট ছেড়ে গেল ০৮:৩৬ খুলনাগামী রুপসা অনেক লেট হবে ☢️ 🙏✅ ৭৩৩ তিতুমীর এক্সপ্রে...
26/05/2026

⚠️ ৪ ঘন্টা লেটে ৭৪৭ আপ সীমান্ত এক্সপ্রেস জয়পুরহাট ছেড়ে গেল ০৮:৩৬
খুলনাগামী রুপসা অনেক লেট হবে ☢️ 🙏

✅ ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস নাটোর স্টেশন ছেড়ে গেল। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মাধনগর ০৮: ৩৩ মিনিট।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের
৩ নং প্লাটফর্মে ৭৩২ ডাউন বরেন্দ্র এক্সপ্রেস
২ নং প্লাটফর্মে ২৩ আপ রকেট মেইল লোকাল
১ নং প্লাটফর্ম থেকে চিলাহাটি এক্সপ্রেস পার হবে ৮:৩৫ 🐸🐸

✅ ৭৯৭ আপ কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর ছেড়ে গেছে ০৮:১০ 😅😅

✅ আপ পঞ্চগড় এক্সপ্রেস সাড়ে ৪ ঘন্টা লেটে সাহাগোলা আসতেছে 😀😀

©জয়পুরহাট রেলওয়ে স্টেশন।

26/05/2026

ইন্না লিল্লাহ! কুফা যেন লেগেই আছে! ভোর ৫ টার দিক পার্বতীপুর ঢোকার আগে বড় পুকুরিয়া কয়লা খনি রেল গেটে পাথর বোঝাই ট্রাকের সাথে কুড়িগ্রাম এক্সপ্রেসের সংঘ*র্ষ! ৩০১১ ইঞ্জিন!
ট্রেন এখনো ওখানেই আছে। ৬:২০

ইন্না লিল্লাহ! কুফা যেন লেগেই আছে! পার্বতীপুর ঢোকার আগে বড় পুকুরিয়া কয়লা খনিতে পাথর বোঝাই ট্রাকের সাথে কুড়িগ্রাম এক্সপ্র...
25/05/2026

ইন্না লিল্লাহ! কুফা যেন লেগেই আছে! পার্বতীপুর ঢোকার আগে বড় পুকুরিয়া কয়লা খনিতে পাথর বোঝাই ট্রাকের সাথে কুড়িগ্রাম এক্সপ্রেসের সংঘ*র্ষ! ৩০১১

আপডেট: ভোর ৫:০০

25/05/2026

পশ্চিমাঞ্চলের ভি ভিআইপি ট্রেনের বৈশিষ্ট্য কি জানেন??

👉 ১০ ঘণ্টা রেকর্ড বিলম্বে চলাচল করলেও যাত্রীদের মাথাব্যথা নেই, প্রতিবাদ নেই।

⚠️ সাহস থাকলে কন্ট্রোল পূর্বাঞ্চলে এমন রেকর্ড গড়ে দেখাক দেখি, পশ্চিমাঞ্চলের মতো মাটির মানুষ হয়ে প্রতিবাদ না করাও দেখাক দেখি।

ভদ্রতার খাতিরে যাত্রীরা সব কিছু মেনে নেয় বলেই যে তাঁরা অনুতপ্ত হয় না তা না।
কন্ট্রোলকে অনুরোধ করবো, ধৈর্য্যের বাঁধ ভাঙ্গায়েন না। পশ্চিমাঞ্চলের যাত্রীরা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে না যে চাইলেই ১০ ঘণ্টা বিলম্বে ট্রেন চালাবেন। সবচেয়ে বেশি দুরত্ব অতিক্রমকারী ট্রেনে ২৯ সিরিজ লোকাল ভটভটি লোকোমোটিভ ধরায় দিবেন।

যদি না পারেন তো বাদ দেন, ট্রেন কমায় দেন কিন্তু আমরা ন্যায্য টাকার বিনিময়ে টিকিট কেটে যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই যেন পাই।

25/05/2026

ঈদ যাত্রার তৃতীয় দিনে সরাসরি কমলাপুর থেকে

25/05/2026

তেঘর রেলগেট সংলগ্ন এলাকায় ছাদের উপরের এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তম মধ্যম চলতেছে।

ওনার বর্তমান অবস্থা এখনো সঠিক জানা যায় নি।

© জয়পুরহাট রেলওয়ে স্টেশন।

শুভ জন্মদিন উত্তরের নবাব খ্যাত প্রিয় পঞ্চগড় এক্সপ্রেস ❤️আজ উত্তরের বড় নবাব পঞ্চগড় এক্সপ্রেস ০৮ বছরে পদার্পণ করলো। আগ...
25/05/2026

শুভ জন্মদিন উত্তরের নবাব খ্যাত প্রিয় পঞ্চগড় এক্সপ্রেস ❤️

আজ উত্তরের বড় নবাব পঞ্চগড় এক্সপ্রেস ০৮ বছরে পদার্পণ করলো। আগামী দিনে যাত্রীসেবা ভাল দেক সেই কামনা করি 😍

ছবি: আবিদ।

25/05/2026

অশিক্ষিত ব্যবস্থাপনা/কন্ট্রোলের পাল্লায় পড়ে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছেন পশ্চিমাঞ্চলের রেল ভ্রমণকারীরা😓 এখানে পঞ্চগড় বেজের একই নামধারী দুটি টেন। একটি ঢাকা থেকে এসেছে, আরেকটি ঢাকা যাচ্ছে।

ট্রেন দুটির নাম বলেন?

25/05/2026

দ্রুতযান, পঞ্চগড়, কুড়িগ্রাম, রুপসা, তিতুমীর এর আপডেট

25/05/2026

ট্রেন দুটির নাম বলতে পারলে আপনি লিজেন্ড! 😍😍

Address

Joypurhat Railway Station
Joypur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয়পুরহাট রেলওয়ে স্টেশন - Joypurhat Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share