06/11/2025
যদি পুণর্জন্ম বলে কিছু সত্যি থাকতো—
তাহলে আমি আবারও তোমার শহরে জন্ম নিতাম,
তোমার স্কুলের রাস্তায় হাঁটতাম,
তোমার চোখের ভাষা শেখার জন্যই শৈশবের সব শব্দ ভুলে যেতাম।
তোমার হাসিটাকে প্রথমবার দেখার মুহূর্তটা—
এই জীবনে যতটা পবিত্র ছিল,
পরের জীবনেও ঠিক ততটাই হোক—
যেন মনে পড়ে যায়, “এই তো, এ-ই সেই মানুষ।”
তুমি হয়তো তখনও আমার নও,
তবু আমি তোমার প্রতিটা সন্ধ্যা চুপচাপ দেখতে চাইতাম—
কোনো জানালার আড়াল থেকে,
কোনো পুরনো গল্পের ছায়ায় লুকিয়ে।
যদি পুণর্জন্ম থাকত,
তাহলে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম—
তোমায় যেন আবার পাই,
এইবার না হয় দেরি না করে বলব,
“তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।”
#অপ্সরী