07/07/2026
সম্মানিত আমদানিকারকগণ,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন।
বর্তমানে গুয়াংজো, চীন এবং বাংলাদেশে বর্ষাকাল চলমান থাকায় পরিবহন ও গুদামজাতকরণের সময় পণ্য বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে DHAKA CARGO এর সকল সম্মানিত গ্রাহককে অনুরোধ করা যাচ্ছে যে, আমাদের ওয়্যারহাউজে প্রেরিত প্রতিটি পণ্য অবশ্যই Waterproof Double Layer Plastic Woven Bag ব্যবহার করে যথাযথভাবে প্যাকিং করতে অনুরোধ করা হলো।
নির্দেশনাসমূহ:
1. সকল কার্টন, বস্তা ও প্যাকেজের বাইরের অংশ Waterproof Double Layer Plastic Woven Bag দ্বারা সম্পূর্ণভাবে আবৃত থাকতে হবে।
2. প্যাকিং এমনভাবে করতে হবে যাতে বৃষ্টির পানি বা আর্দ্রতা কোনো অবস্থাতেই পণ্যের ভেতরে প্রবেশ করতে না পারে।
3. অপর্যাপ্ত বা অনুপযুক্ত প্যাকিংয়ের কারণে পণ্য ভিজে গেলে, নষ্ট হলে বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার প্রেরকের উপর বর্তাবে।
4. যদি কোনো পণ্য Waterproof Double Layer Plastic Woven Bag দ্বারা সঠিকভাবে প্যাকিং না করা অবস্থায় আমাদের ওয়্যারহাউজে প্রেরণ করা হয় এবং পরিবহন বা সংরক্ষণের সময় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে উক্ত ক্ষতির জন্য DHAKA CARGO কোনো প্রকার দায়-দায়িত্ব গ্রহণ করবে না এবং এ সংক্রান্ত কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।