Biman Bangladesh Airlines

Biman Bangladesh Airlines Biman Bangladesh Airlines is the national flag carrier of Bangladesh.

17/05/2026
Proud moment for Biman and Bangladesh.Stepping into the Next Frontier with Boeing.
02/05/2026

Proud moment for Biman and Bangladesh.
Stepping into the Next Frontier with Boeing.

01/05/2026

“The new fuel-efficient, technologically advanced aircraft will modernize Biman’s fleet, sharpen operational performance, and extend its international route network — strengthening Bangladesh’s position in the global aviation market,”

Kaizer Sohel Ahmed, MD & CEO, Biman Bangladesh Airlines

A historic moment for Biman Bangladesh Airlines ✈️🇧🇩Watch highlights from the aircraft signing ceremony as Biman takes a...
01/05/2026

A historic moment for Biman Bangladesh Airlines ✈️🇧🇩

Watch highlights from the aircraft signing ceremony as Biman takes a major step forward with 14 new Boeing aircraft—strengthening its fleet and global reach.

https://youtu.be/XCsMPou4aDQ

2 likes. "The aircraft signing ceremony'2026 - Biman Bangladesh Airlines"

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২৬ এপ্রিল ২০২৬বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড স...
26/04/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৬ এপ্রিল ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ‘The Companies Act, 1994’ এবং বিমানের ‘Articles of Association’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ১৩ সদস্যের এই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব রুমি এ হোসেন, যিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং ও করপোরেট খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন এবং কৌশলগত পরিকল্পনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার; সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান; বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান; ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম; পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও জনাব এম মাসরুর রিয়াজ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জনাব শরীফ জহির; ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুর রহিম; ইনডেক্স কোম্পানিজ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মোঃ মামুনুর রশীদ; চৌধুরী অ্যান্ড ল-ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্কোঃ লীঃ কাইজার সোহেল আহমেদ (অবঃ)।
আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বিমানের প্রধান কার্যালয় বলাকা-তে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল হিসেবে এই পরিচালনা পর্ষদের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্বনির্ভর, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে সবার প্রত্যাশা।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজ ফ্লাইট উদ্বোধনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) এ যাত...
19/04/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজ ফ্লাইট উদ্বোধনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) এ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা) এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।
ছবিঃ পিআইডি

গৌরবময় জয়! 🥇​দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস জয়ী বাংলাদেশ দলকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে...
13/04/2026

গৌরবময় জয়! 🥇

​দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস জয়ী বাংলাদেশ দলকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

অনূর্ধ্ব-১৯ দলগত স্বর্ণসহ মোট ৮টি পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করায় আমরা আমাদের অদম্য তরুণদের নিয়ে গর্বিত।

​অদম্য এই অগ্রযাত্রায় বিমান সবসময় তোমাদের পাশে। 🇧🇩✈️


Address

Balaka, Kurmitola
Jatrabari
1229

Alerts

Be the first to know and let us send you an email when Biman Bangladesh Airlines posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biman Bangladesh Airlines:

Share