23/02/2026
আসসালামু আলাইকুম --প্রিয় ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের জনতা ও আমাদের প্রানপ্রিয় জেলা জামালপুরের জনগণ কে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জামালপুর সমিতি, জামালপুর এর পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের প্রানের দাবী ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, জামালপুর পর্যন্ত ডাবল রেললাইন সংযোগ স্থাপন।
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত দেওয়া হয়েছে এবং ময়মনসিংহ বিভাগের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় ও মাননীয় নির্বাচিত সকল সংসদ সদস্য কে দরখাস্তের অনুলিপি ডাক যোগে পাঠানো হয়েছে ,
ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, জামালপুর পর্যন্ত ডাবল রেললাইন সংযোগের সুব্যবস্থা করার জন্য, কারন ঢাকা থেকে জামালপুর দূরত্ব ১৮০ কিলোমিটার ট্রেনে সময় লাগে প্রায় ৫/৬ ঘন্টা যা নিঃসন্দেহে দুঃখ জনক ও কষ্ট দায়ক বটে।
এই কষ্ট নিবারনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, জামালপুর পর্যন্ত যেন দ্রুত ডাবল রেললাইন সংযোগের ব্যবস্থা করে দেন জনস্বার্থে ।
এবং আমাদের প্রানের জেলা জামালপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে " আইসিইউ চিকিৎসা সেবার " সমস্ত যন্ত্রপাতি থাকার পরও কেন চালু হচ্ছে না, সে বিষয় টি মাননীয় প্রধানমন্ত্রী জনস্বার্থে গুরুত্ব বিবেচনা করে জরুরী ভিত্তি তে আইসিইউ চিকিৎসা সেবা চালুকরনে দ্রুত প্রয়োজনিয়ত সুব্যবস্থা গ্রহন করবেন ইনশাআল্লাহ ।
তাই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার মানুষ যেহেতু আমরা রেলপথে যাতায়াত করি তাই বিষয় টি ব্যপকভাবে সোস্যালমিডিয়াতে এবং বিভিন্ন প্লাটফর্মে জোরদাবী তোলার জন্য বিনীত নিবেদন করছি জনস্বার্থে ।