All Is well

All Is well আল্লাহর দেওয়া বিধান গুলো পালন করুন
আল্লাহ আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করবে
""ইনশাআল্লাহ""

29/08/2025

আত্মার সাথে সম্পর্কিত অপরিহার্য বিধানাবলি
আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদের বাহ্যিক জীবনের সাথে সম্পৃক্ত করে কিছু বিধান আমাদের ওপর আবশ্যক করেছেন। নামাজ, রোজা ইত্যাদি। অনুরূপভাবে আমাদের অভ্যন্তরীণ জীবনের সাথে সম্পৃক্ত করেও কিছু বিধান আরোপ করেছেন।যেমন ইখলাস,দিলকে লোক দেখানো মানসিকতা থেকে পবিত্র রাখা, অন্তরে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ শ্রদ্ধা-ভালোবাসা থাকা, অন্তরে বিনয় লালন করা, অন্তর থেকে অহংকার দূর করা ,সবরের স্থানে সবর করা, শোকরের স্থানে শোকর করা।এসব আমল মানুষের বাতেন তথা অন্তরের সাথে সম্পৃক্ত।
(আত্মশুদ্ধি ও তাসাওউফ)

"অলসতার চিকিৎসা"অলসতার মোকাবেলা করাই অলসতার চিকিৎসা।যদি অলসতার সামনে হিম্মত ছেড়ে দেওয়া হয়, তাহলে এর চিকিৎসা মোটেও হবে...
21/08/2025

"অলসতার চিকিৎসা"
অলসতার মোকাবেলা করাই অলসতার চিকিৎসা।যদি অলসতার সামনে হিম্মত ছেড়ে দেওয়া হয়, তাহলে এর চিকিৎসা মোটেও হবে না । বরং তার সামনে বুক টানটান করে দাঁড়াতে হবে । হিম্মতের সঙ্গে তার মোকাবেলা করতে হবে শক্তহাতে তার কোমর ভেঙে দিতে হবে।তাহল দেখবে, অর্ধেক কাজ হয়ে গেছে।আর অবশিষ্ট অর্ধেক চেষ্টার মাধ্যমে হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অলসতার মোকাবেলা করার হিম্মত দান করুন।আমিন।

20/08/2025

এই সরল মানুষ গুলো যাবে কোথায়?
অনেকে প্রশ্ন করে থাকে, আগের যুগে বড় বড় শায়খ -পীর-বুযুর্গ পাওয়া যেতো আবদুল কাদের জিলানী,জুনাইদ বাগদাদি,আল্লামা শিবলি ও মারুফ কারখি রহিমাহুল্লাহ প্রমুখের মতো পীর সে যুগে ছিলেন, যাঁরা মানুষের চরিত্র সংশোধনের কাজ করতেন ।এখন তো তারা নেই । সুতরাং আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের জন্য আমরা কোথায় যাবো?কার কাছে যাবো ?
কবির ভাষায় -
আল্লাহ!তোমার সাদা অন্তরের বান্দা গুলো যাবে কোথায়?কারণ দরবেশিতে এখন ভেজাল,বাদশাহিতেও চলে ঠকামি।
"আত্মশুদ্ধি ওতাসাওউফ".

12/08/2025

"চোখ,কান ও যবানকে বন্ধ করে ফেলো"
মাওলানা রুমি রহিমাহুল্লা বলতেন -"চোখকে বন্ধ করো অর্থাৎ অবৈধ স্থানে চোখের ব্যবহার করো না কানকে বন্ধ করো। অর্থাৎ গুনাহের কথা শোনা থেকে কানকে নিরাপদ রাখো। ঠোঁটকে বন্ধ করো। অর্থাৎ ভুল কথা মুখ থেকে বের করো না ।এই তিনটি যেমন গান শোনা,গীবত ও মিথ্যা কথা শোনা থেকে কানকে হেফাজত করো।কাজ কর। এ তিনটি কাজ করার পর যদি আল্লাহ তাআলার নূর না দেখ ,তাহলে আমাকে নিয়ে উপহাসের হাসি হেসো।"

"যা কিছু পূর্বেই নির্ধারণ করা হয়েছে তা ঘটবেই"সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফুরি অবলম্বন করুক।'আত্মসমর্পণ কর...
11/08/2025

"যা কিছু পূর্বেই নির্ধারণ করা হয়েছে তা ঘটবেই"
সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফুরি অবলম্বন করুক।'
আত্মসমর্পণ করুন (ইসলাম গ্রহণ করুন বা মুসলিম হন)। ক্রোধ ও অনুশোচনার যাতনা আপনাকে পেয়ে বসার আগেই তক্বদীরে বিশ্বাস স্থাপন করুন। আপনার যতটুকু ক্ষমতা ছিল আপনি যদি তার সবটুকু করে থাকেন এবং আপনি যার বিরুদ্ধে আপ্রাণ চেষ্টা করতে ছিলেন যদি তাই ঘটে তবে দৃঢ় বিশ্বাস রাখুন যে এটাই ঘটার ছিল।একথা বলবেন না যে,"যদি আমি অমুক কাজ করতাম তবে অমুক অমুক ঘটনা ঘটত।"বরং বলুন, এটাই আল্লাহর হুকুম এবং তিনি যা চান তাই করেন।"

08/08/2025

যার মুখের মধুর কথা ভালো লাগে না ,
তাকে সারাদিন গজল শুনালেও ফায়দা হবে না।

20/03/2025

কাফেররা চুক্তি ভঙ্গের পরেই মক্কা বিজয় হয়েছিল।
গাঁজা ও বিজয় হবে ইনশাআল্লাহ।

আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন। আজকের দিনটি দুঃখ-বেদনা‌, বিরক্তি, ক্রোধ,ও হিংসা-বিদ...
19/03/2025

আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন। আজকের দিনটি দুঃখ-বেদনা‌, বিরক্তি, ক্রোধ,ও হিংসা-বিদ্বেষমুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন,আর সেটা হচ্ছে
-"আজ‌ই আমার একমাত্র দিন।"

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Is well posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share