03/07/2025
NBR ভেঙে নয়, সংস্কার করা হয়েছে ভাষ্য অর্থ উপদেষ্টার!! তর্ক বির্তক মূলত অফিস প্রধান নিয়ে। একটা সরকারি প্রতিষ্ঠান সংস্কারের জন্য নিয়োগীদের দাবী দাওয়া কি থাকতে পারে!!! তবে এডমিন ক্যাডার থেকে এই দপ্তরের প্রধান হলে দপ্তর সম্পর্কে ধারণা নিতে সময় লাগে। বর্তমান পরিস্থিতিতে আমদানির ক্ষেত্রে নিম্নলিখিত সংস্কার হওয়া উচিতঃ
১) জবাবদিহিতা নাই
২) BCT others নয়
৩) সহজ ভাবে শুল্কায়ন নীতি মালা নাই
৪) প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ নাই
৫) কোনো আদেশ নির্দেশ লেজ ঝুলানো নয়
৬) সাধারণ ভুল-ভ্রান্তির জন্য ২০০% এর উপরে জরিমানা নয়।অপরাধ ভিত্তিতে জরিমানা
৭) সন্দেহ দূর করার পরিবেশ
৮) কিছু hs code এর পণ্য শুল্কায়ন জটিলতা ( alloy non alloy, prime secondary)
৯) শুল্ক ভ্যাট গোয়েন্দা আলাদা থাকবে। ওখানে পোস্টিং ও আলাদা হবে
১০) hs code এর বিপরীতে ব্যাখ্যা সম্বলিত BCT থাকবে
১১) বাজার মূল্য ট্যারিফ কমিশনের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রতিটি পণ্যের শুল্ক মূল্য নির্ধারণ থাকতে হবে।
১২) হ য ব র ল SRO চাইনা। মেশিনারি পার্টসের ক্ষেত্রে ১% হোলে শুধু ১% হয়। কিন্তু মেশিনের পার্টস তো ৫%,১০%,২৫% ও আছে। সেক্ষেত্রে কেন ৩১%,৩৭%, ৫৮.৬৪% কেন দিতে হবে
১৩) প্রতিটি শুল্ক স্টেশন এ MLSS নিয়োগ পেয়ে কেন তারা ভ্যাট সহ অন্যান্য দপ্তরে কেন বদলি করা হচ্ছে না। বদলির বিধান থাকতে হবে
১৪) সেনাবাহিনীর ISSB সিলিকশন বোর্ডের মতো C&F Agent নিয়োগ
১৫) প্রতি বছর সরকারি নিয়োগীদের সম্পদের হিসাব বিবরণী দেওয়ার বিধান থাকতে হবে।
১৬) প্রতিটি বন্ডেড প্রতিষ্ঠানে কাস্টমস এর অফিসার তদারকি চাই। বিদেশে যেভাবে বন্ডের প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, সেভাবে দেশে করতে হবে। শুধু শুল্কায়নে hs code ভুল ধরবে, আর অফিসে বসে রেজিস্ট্রার স্বাক্ষর করলেই হবে না। যথাযথ প্রয়োগ চাই।
এই সকল সংস্কার চাই।