Railway station রেল স্টেশন

Railway station রেল স্টেশন এই পেজের সকল তথ্য গুগল ও উইকিপিডিয়া থেকে নেওয়া, তাই ভুল হওয়া স্বাভাবিক, আপনার দৃষ্টিতে কোন তথ্য ভুল হলে,সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইল, ধন্যবাদ

07/08/2025

ঢাকা থেকে দিনাজপুর মোট ৪০৫ কিমি রেলপথে।
সর্বমোট ৬৫ টি রেলস্টেশন।
ঢাকা থেকে কোন স্টেশনের দুরত্ব কত তা জেনে নিন :
১)ঢাকা =০০
২) তেজগাঁও =৬.৩৬
৩) বনানী= ১০.৭৮
৪) ঢাকা ক্যান্টনমেন্ট=১৩.১৯
৫)ঢাকা বিমান বন্দর=১৮.২০
৬) টঙ্গী =২২.৮৫
৭) ধীরাশ্রম = ২৯.৩০
৮) জয়দেবপুর জং= ৩৪.০৫
৯)মৌচাক ৫০.৬১
১০)বঙ্গবন্ধু হাইটেক সিটি = ৫৭.৮৭
১১) মির্জাপুর = ৭১.৪১
১২) মহেড়া= ৮৭.২৫
১৩) করটিয়া= ৯১.৩৬
১৪)টাঙ্গাইল= ৯৬.৮৪
১৫) ইব্রাহীমাবাদ= ১১৭.৭৪
১৬) মনসুর আলী =১২৬.৯৩
১৭) শহীদ মনসুর আলী= ১৩১.৩৪
১৮)জামতৈল= ১৩৭.৮৪
১৯) সলপ= ১৪৫.১
২০) উল্লাপাড়া= ১৫০.২৫
২১) লাহড়ী মোহনপুর = ১৫৮.৩৩
২২)দিলপাশার= ১৬৪.১
২৩) শরৎনগর= ১৬৯.০৮
২৪)বড়ালব্রীজ = ১৭১.৫৮
২৫) ভাঙ্গুড়া= ১৭৩.৩২
২৬) গুয়াখড়া= ১৭৭.৫৮
২৭) চাটমোহর = ১৮২.৬১
২৮) গফুরাবাদ= ১৮৮.২৭
২৯)মুলাডুলি= ১৯৫.৬৮
৩০) মাঝগ্রাম জংশন= ২০১.৩৮
৩১) ঈশ্বরদী বাইপাস ২০৩.৮০
৩২) আজিন নগর ২১০.৫৫
৩৩) আব্দুল পুর ২১৭.৪৮
৩৪) মালঞ্চি ২২১.৭৮
৩৫) ইয়াছিন পুর ২২৭.৭২
৩৬) নাটোর ২৩৪.১৬
৩৭) বাসুদেব পুর ২৪০.৭০
৩৮) নলডাাঙার হাট ২৪৩.৯২
৩৯) মাধনগর ২৪৮.১৪
৪০) বীরকুটসা ২৫০.৯৬
৪১) আহসান গঞ্জ ২৫৭.১৬
৪২) আত্রাই ২৫৭.৯৬
৪৩) সাহাগোলা ২৬৪.০৬
৪৪) রানীনগর ২৭১.৪৯
৪৫) হেলালিয়ার হাট ২৭৪.০০
৪৬) সান্তাহার গুডস ২৭৫.৭২
৪৭) সান্তাহার জংশন ২৭৮.৪৩
৪৮) ছাতিয়ানগ্রাম ২৮২.৭৪
৪৯) তিলকপুর ২৮৬.০১
৫০) জাফরপুর ২৯১.৪৮
৫১) আক্কেলপুর ২৯৬.৫৪
৫২) জামালগঞ্জ ৩০৪.২৭
৫৩) জয়পুরহাট ৩১১.২৭
৫৪) পাঁচবিবি ৩২১.৬৮
৫৫) বাগজানা ৩২৭.৫৪
৫৬) হিলি ৩৩১.৬১
৫৭) ডাঙ্গাপাড়া ৩৩৮.০১
৫৮) বিরামপুর ৩৪৫.১৮
৫৯) ফুলবাড়ি ৩৫৬.২৪
৬০) ভবানীপুর ৩৬৫.৫৮
৬১) পার্বতীপুর ৩৭৪.৩৮
৬২) মন্থথপুর ৩৮১.১৮
৬৩) চিরিরবন্দর ৩৮৮.৯৭
৬৪) কাউগা ৩৯৬.৬৮
৬৫) দিনাজপুর ৪০৫.০০

নাওটি রেলওয়ে স্টেশন: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন১৮৯২ সালে ইংল্যান্ডে গ...
07/07/2025

নাওটি রেলওয়ে স্টেশন: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে নাওটি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।১৮৯২ সালে ইংল্...
07/07/2025

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।১৯০৩ সালে ...
07/07/2025

নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।১৯০৩ সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসেবে নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়

বিপুলাসার রেলওয়ে স্টেশনঃ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।১৯০৩ সালে আসাম...
25/06/2025

বিপুলাসার রেলওয়ে স্টেশনঃ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।১৯০৩ সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসেবে বিপুরাসার রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়।

ব্রিটিশ আমলের গোয়ালন্দ রেলওয়ে ষ্টীমার ঘাট গামী কিছু ঐতিহাসিক মেইল ট্রেন। ব্রিটিশরা অবিভক্ত বাংলায় রেলের গোড়াপত্তনের মাধ্...
04/06/2025

ব্রিটিশ আমলের গোয়ালন্দ রেলওয়ে ষ্টীমার ঘাট গামী কিছু ঐতিহাসিক মেইল ট্রেন।

ব্রিটিশরা অবিভক্ত বাংলায় রেলের গোড়াপত্তনের মাধ্যমে এই এলাকার সভ্যতার বিকাশে অভূতপূর্ব ভূমিকা রেখেছে, যদিও তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিয়েছে সোয়া আনাই। তবুও তাদের হাট ধরেই উন্নয়নের ছোঁয়া এসেছিল। ১৮৬২ সালে কলকাতা – রানাঘাট হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল চালু হয়। অতঃপর গড়াই সেতু হলে ১৮৭১ সালে গোয়ালন্দঘাট পর্যন্ত রেল বিস্তৃত হয়।

ঢাকা মেইলঃ গোয়ালন্দ হতে পোড়াদহ- দর্শনা হয়ে শিয়ালদহ। তৎকালীন সময়ে রেলওয়ে স্টিমারে ঢাকা – নারায়ণগঞ্জ হয়ে গোয়ালন্দ আসতো যাত্রীরা। এভাবেই ছিল ঢাকা থেকে কলকাতায় যোগাযোগ। গোয়ালন্দের দেড়মণি তরমুজ, ইলিশ ও পাট পরিবহণ হতো। সেই সময়ে রাজবাড়ীতে মারোয়াড়ি সম্প্রদায়ের জনগন এই ট্রেনেই আসতো। মাড়য়াড়িদের আদি নিবাস রাজস্থান, জয়পুর। এরা এল্যুমিনিয়াম তৈজসপত্রের ব্যবসা করতো।

আসাম মেইলঃ ঐতিহাসিক গোয়ালন্দ রেল ষ্টীমার ঘাট হতে ভারতের আসাম যেত এই ট্রেন। ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে ষ্টীমারে করে যাত্রী মালামাল আসতো গোয়ালন্দ রেলওয়ে ষ্টীমার ঘাতে।তারপর আসাম মেইল ট্রেনে চড়ে গোয়ালন্দ থেকে কুষ্টিয়া, পোড়াদহ, ঈশ্বরদী, সান্তাহার হয়ে পার্বতীপুর। পার্বতীপুর জংশন হতে রংপুর, কাউনিয়া, ধরলা রেল জংশন হয়ে লালমনিরহাট হয়ে মোগলহাট রেল সেতু দিয়ে গীতালদহ, কুচবিহার হয়ে কুড়িগ্রাম, বঙ্গসোনাহাট দিয়ে আসামের গোলকগঞ্জ সেতু হয়ে আমিনগাঁও (গৌহাটি)। এটাই ছিল বিখ্যাত আসাম মেইল ট্রেনের রুট।

দার্জিলিং মেইলঃ কলকাতা থেকে বাংলাদেশ হয়ে শিলিগুড়ি ট্রেন যেত (দেশভাগের পর কলকাতা-শিলিগুড়ি সরাসই রেল লাইন হয় বর্ধমান, মালদা, কিষানিগঞ্জ হয়ে)। পদ্মা নদীর কারণে সরাসরি যোগাযোগ বেশ কঠিন ছিল। তাই হার্ডিঞ্জ ব্রিজ হওয়ার আগে কলকাতা হয়ে ভেরামারার দামুকদিয়ার রায়টা রেলওয়ে ষ্টীমার ঘাটে আসতো ট্রেন। রেল ষ্টীমারে পার হয়ে ঈশ্বরদীর সাড়াঘাট হতে সান্তাহার (সুলতানপুর) পার্বতীপুর হয়ে শিলিগুড়ি যেতে সময় লাগতো ১৪ ঘণ্টার মতো। এই ট্রেনে বাংলার পাট, চা, তামাক সহ বিভিন্ন পণ্য যেত। ১৯১৫ সালে হার্ডিঞ্জ রেলওয়ে ব্রিজ হয় এবং ১৯২৬ সালে ব্রডগেজ লাইন সম্পূর্ণ হলে সরাসরি ট্রেন চালু হয়।

শিলিগুড়ি এক্সপ্রেসঃ গোয়ালন্দ ষ্টীমার ঘাট থেকে কুষ্টিয়া, পোড়াদহ, ঈশ্বরদী, সান্তাহার হয়ে পার্বতীপুর, সৈয়দপুর, চিলাহাটি হয়ে শিলিগুড়ি যেত। দেশভাগের এই ট্রেন পার্বতীপুর জংশন পর্যন্ত চলাচল করতো। ২০১১ সালের পরে এই ট্রেন বন্ধ হয়ে যায়। ধারনা করা হয় এই ট্রেনে বিহারীরা রাজবাড়ী আসে। রাজবাড়ীতে প্রায় ২০ হাজার বিহারি এখনও বসবাস করে। এরা হল উর্দুভাষী মুসলিম যারা ভারতের বিহারের অধিবাসী।
বি:দ্র: বিখ্যাত গোয়ালন্দ রেলওয়ে ষ্টীমার ঘাটের চিত্র।

ময়নামতি রেলওয়ে স্টেশনঃ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন ১৮৯২ ...
04/06/2025

ময়নামতি রেলওয়ে স্টেশনঃ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন ১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি দেশে রেলপথ নির্মাণের দায়িত্ব গ্রহণ করে। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত ১৫০ কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিলোমিটার রেলপথ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।ময়নামতি রেলওয়ে স্টেশনটি চট্টগ্রাম-কুমিল্লা লাইনের একটি স্টেশন হিসেবে নির্মিত হয়েছিল।২৩ জানুয়ারী ২০১৬ তারিখে, জনবল সংকটের কারণে, পূর্ব রেলওয়ের ১৭০টি স্টেশনের মধ্যে ৫৬টি বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ১৪টি স্টেশন অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে এই স্টেশনটিও অন্তর্ভুক্ত ছিল। তবে, স্থানীয় এবং কিছু নির্ধারিত ট্রেন ময়নামতি রেলওয়ে স্টেশনে থামত।১৬ মার্চ ২০১৭ তারিখে, কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্টেশনটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়।

16/05/2025

শীঘ্রই চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া ০৫ রেলওয়ে স্টেশন, বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টার দীর্ঘ দিন দায়িত্বরত রির্টাড প্রাপ্ত ১০২ জন মাস্টার কে পুনরায় চুক্তি ভিত্তিক জনবল নিয়োগ দিয়েছে রেল।তারি ধারাবাহিকতায় বিভিন্ন রেল স্টেশন জনবল সংকট নিরসন ও বন্ধ থাকা ০৫ রেলওয়ে পুনরায় চালু হচ্ছে। এতে কমবে ভোগান্তি বাঁচবে রেলের সময় ।

রেলওয়ে স্টেশন গুলো

১.ভবানীপুর রেল স্টেশন, পার্বতীপুর, দিনাজপুর
২. তিলকপুর রেল স্টেশন, আক্কেলপুর, জয়পুরহাট
৩. মালঞ্চি রেল স্টেশন, বাগাতিপাড়া, নাটোর ৪.খোকশা রেল স্টেশন, খোকসা, কুষ্টিয়া।
৫. আমিরাবাদ রেল স্টেশন, ফুরিদপুর, ফরিদপুর

রেলওয়ের ফ্রিকোয়েন্সীঃনব্বই দশকের শুরুতে, গ্রামীনফোন রেলওয়ের ফ্রিকোয়েন্সী ব্যবহার করতো তাদের নেটওয়ার্ক বৃদ্ধির জন্য। কারণ...
14/05/2025

রেলওয়ের ফ্রিকোয়েন্সীঃ

নব্বই দশকের শুরুতে, গ্রামীনফোন রেলওয়ের ফ্রিকোয়েন্সী ব্যবহার করতো তাদের নেটওয়ার্ক বৃদ্ধির জন্য। কারণ তখন গ্রামীনফোন এর নিজস্ব ফ্রিকোয়েন্সী ছিল না এবং তারা দ্রুত তাদের নেটওয়ার্ক প্রসারিত করতে চাইছিল। রেলওয়ের ফ্রিকোয়েন্সী ব্যবহার করে, গ্রামীনফোন তাদের নেটওয়ার্ককে দেশের বেশিরভাগ এলাকায় প্রসারিত করতে সক্ষম হয়েছিল। ২০০০ সালের দিকে, গ্রামীনফোন তাদের নিজস্ব ফ্রিকোয়েন্সী অর্জন করতে সক্ষম হয়েছিল এবং তারা রেলওয়ের ফ্রিকোয়েন্সী ব্যবহার করা বন্ধ করে দেয়। এখন, গ্রামীনফোন তাদের নিজস্ব ফ্রিকোয়েন্সী ব্যবহার করে তাদের নেটওয়ার্ক পরিচালনা করে।রেলওয়ের ফ্রিকোয়েন্সী হল রেলওয়ের জন্য বরাদ্দ করা রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিগুলি রেলওয়েকে ট্রেনগুলির মধ্যে যোগাযোগ করতে এবং ট্রেনগুলিকে ট্র্যাকের উপর নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে। রেলওয়ের ফ্রিকোয়েন্সিগুলি সাধারণত ১৫০ মেগাহার্টজ থেকে ১০০০ মেগাহার্টজের মধ্যে থাকে।রেলওয়ের ফ্রিকোয়েন্সিগুলি ব্যবহার করার জন্য রেলওয়েকে ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) থেকে অনুমতি নিতে হয়। FCC রেলওয়ের ফ্রিকোয়েন্সিগুলিকে নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে ব্যবহার করার জন্য বিভিন্ন নিয়ম-কানুন আরোপ করে।রেলওয়ের ফ্রিকোয়েন্সিগুলি রেলওয়েকে ট্রেনগুলির মধ্যে যোগাযোগ করতে এবং ট্রেনগুলিকে ট্র্যাকের উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি রেলওয়েকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তোলে।

``` কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন? টাইম লাইনে রেখে দিতে পারেন...★১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড...
13/05/2025

``` কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন? টাইম লাইনে রেখে দিতে পারেন...

★১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

★২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

★৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

★৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৮০ টাকা।

★৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৭০ টাকা।

★৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

★৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

★৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

★৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

★(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

★(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

★(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

★(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।

সৌজন্যেঃ H M Yeasin Mizi

ট্রেনের সিট পরিচিতি
13/05/2025

ট্রেনের সিট পরিচিতি

ঈদুল আযহার স্পেশাল ট্রেন ও টিকেট বিক্রির সিডিউল।
12/05/2025

ঈদুল আযহার স্পেশাল ট্রেন ও টিকেট বিক্রির সিডিউল।

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Railway station রেল স্টেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category