03/07/2026
শোক সংবাদ ⬛
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, সাকুরা পরিবহন (প্রাঃ) লিঃ-এর অন্যতম সিনিয়র চালক মো: শহীদ (ভাংগা শহীদ) আজ তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তার এই অকাল প্রয়াণে সাকুরা পরিবহন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা হারিয়েছি একজন অত্যন্ত দক্ষ, কোম্পানির প্রতি সদা নিবেদিতপ্রাণ এবং যাত্রী-বান্ধব একজন অসাধারণ ভালো মানুষকে। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মহান আল্লাহর দরবারে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। (আমীন)
আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন পরিবারটিকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।