Hazrat Shahjalal International Airport, Bangladesh

Hazrat Shahjalal International Airport, Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hazrat Shahjalal International Airport, Bangladesh, Airport, Uttara, Dhaka.

27/12/2019

কুড়ি টা আলু, কুড়ি টা বেগুন, কুড়ি টা মরিচ, কুড়ি টা পিয়াজ, কুড়ি কেজি চাল, কুড়ি গোস, কুড়ি টা শশা, কুড়ি টা টমেটো, কুড়ি টা ডিম, কুড়ি টা মাছ, কুড়িগ্রাম মোসলা দিয়ে রান্না করে কুড়ি জন বন্ধু মিলে কুড়িগ্রামে গিয়ে কুড়ি টা চিলমারী ল
অগ্রিম কুড়ি বছরের শুভেচ্ছা

17/09/2019

বাংলাদেশ বিমানের ‘রাজহংস’ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
*******************************

১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)’র ভিভিআইপি টারমাকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্যক্রয়কৃত এয়ারক্রাফট ‘রাজহংস’ উদ্বোধন করেন।
উদ্বোধনের পরে শেখ হাসিনা বিমানের অভ্যন্তরে পরিদর্শন করেন এবং বিমানের পাইলট ও অন্যান্য ক্রু’দের সঙ্গে কথা বলেন।
এ উপলক্ষে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ‘বিমানের’ বহরে যুক্ত হওয়া ১৬তম বিমান।
বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিমান কারখানা থেকে ওই দিনই বিকেলে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা জলকামান স্যাল্যুট জানিয়ে বিমানবন্দরে ড্রিমলাইনারটি গ্রহণ করেন।
এর আগে, গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশ বীনা’ ও ‘হংসবলাকা’ ঢাকায় এসে পৌঁছায়। গত জুলাই মাসে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ ঢাকায় অবতরণ করে।
বিমানে একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনারগুলোর নাম রাখেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে।
চুক্তি অনুযায়ী বোয়িং ইতোমধ্যেই চারটি ৭৭৭-৩০০ইআর ও দু’টি ৭৩৭-৮০০ এবং চারটি ড্রিমলাইনার বিমানকে হস্তান্তর করেছে।
২৭১ আসনের ‘রাজহংস’ বোয়িং ৭৮৭-৮ কে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানী সাশ্রয়ী বিমান হিসেবে তৈরি করা হয়েছে। বিমানটি ঘন্টায় ৬৫০ মাইল বেগে একটানা ১৬ ঘন্টা উড়তে সক্ষম।
বিমানটি ৪৩ হাজার ফুট উচ্চতায় ওয়াইফাই পরিষেবা দেবে। এর ফলে যাত্রীরা আকাশ থেকে ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোন স্থানে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

20/07/2019
14/04/2019

সকলকে নববর্ষের শুভেচ্ছা
❤ শুভ নববর্ষ ❤

27/07/2017

Address

Airport, Uttara
Dhaka
1230

Telephone

01739208940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Shahjalal International Airport, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share