18/04/2026
ালনে_ইচ্ছুক_ভাই_ও_বোনদের_জন্য_বিশেষ_বার্তা……
আসসালামু আলাইকুম।
যারা আগামী ২০২৭ সালে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য।
আল্লাহর ঘরের মেহমান হওয়ার পরিকল্পনা থাকলে আর দেরি না করে **অতি দ্রুত প্রাক-নিবন্ধন (Pre-registration)** সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি।
কেন দ্রুত নিবন্ধন করবেন?
চলতি বছরের হজ শেষ হওয়ার আগেই আগামী বছরের জন্য ইতিমধ্যে প্রায় ৪০ হাজার প্রাক-নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে।
হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে দেখা যায় খুব দ্রুতই সরকারি ও বেসরকারি কোটা পূর্ণ হয়ে যায়।
দেরি করলে কোটা পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ফলে সামর্থ্য থাকা সত্ত্বেও সময়মতো নিবন্ধন না করলে আগামী বছর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।
আগামী বছর বাংলাদেশের জন্য হজের কৌটা কমিয়ে দেওয়ার একটি আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তাই আপনি যদি সামর্থ্যবান হন এবং আগামী বছর হজে যাওয়ার ইচ্ছে থাকে, তবে অহেতুক চিন্তা-ভাবনা বা অলসতা করে দেরি করবেন না। আল্লাহ না করুন, আপনার সামান্য অবহেলায় যদি কৌটা পূর্ণ হয়ে যায়, তবে চমৎকার এই সুযোগটি হাতছাড়া হতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ইচ্ছুক বান্দাদের কবুল করুন এবং সহিহভাবে হজ পালন করার তৌফিক দান করুন। আমিন।
প্রয়োজনীয় পদক্ষেপ নিন, আল্লাহর ওপর ভরসা রাখুন।
িবন্ধন #পবিত্র_হজ