22/09/2026
কুমিল্লা বা চট্টগ্রাম যেতে আর টঙ্গী-ভৈরব-আখাউড়া ঘুরে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করতে হবে না! ঢাকা-কুমিল্লা সরাসরি কর্ড লাইনে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছানো যাবে চট্টগ্রামে! ⚡🇧🇩
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের সড়কপথের দূরত্ব ২৪৮ কিমি হলেও, ট্রেনের লাইনটি উল্টো ঘুরে আসায় দৈর্ঘ্য দাঁড়ায় ৩২০ কিলোমিটার। এই দীর্ঘ ঘুরপথের কারণে আন্তঃনগর ট্রেনেও ৬ থেকে ৭ ঘণ্টা এবং মালবাহী ট্রেনের ক্ষেত্রে ১৭-১৮ ঘণ্টা সময় লেগে যায়! এই ঐতিহাসিক ভোগান্তি দূর করতে এডিবি (ADB)-এর অর্থায়নে চূড়ান্ত হচ্ছে ঢাকা-কুমিল্লা রেল কর্ড লাইন।
কেন এই নতুন রেলপথ দেশের যোগাযোগে মহাবিপ্লব আনবে?
✅ দূরত্ব কমবে ৯০ কিলোমিটার: ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে সোজা কুমিল্লায় ঢুকবে ট্রেন। ফলে ৩২০ কিলোমিটারের দূরত্ব এক ধাক্কায় কমে দাঁড়াবে মাত্র ২৪০ কিলোমিটারে!
✅ ভ্রমণ সময় অর্ধেকের নিচে: বিরতিহীন এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাবে মাত্র ৩ থেকে ৩.৫ ঘণ্টায়!
✅ কমে যাবে ট্রেনের টিকিট ভাড়া: যেহেতু বাংলাদেশ রেলওয়ের ভাড়া নির্ধারিত হয় কিলোমিটারের হিসাবে, তাই দূরত্ব সরাসরি ৯০ কিমি কমে গেলে প্রতিটি টিকিটেই উল্লেখযোগ্য হারে ভাড়া কমে আসবে!
✅ উড়ালপথ ও নতুন ৪টি সেতু: ৯০ কিমির এই নতুন লাইনের একটি বড় অংশ হবে দৃষ্টিনন্দন উড়ালপথ। আর শীতলক্ষা, মেঘনা, গোমতী ও ফেনী নদীর ওপর তৈরি হবে ৪টি নতুন রেলসেতু।
কোন কোন এলাকার ভাগ্য বদলাবে:
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর, মুন্সীগঞ্জের গজারিয়া এবং কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা ও বরুড়ার মানুষ এখন ঢাকায় অফিস বা ব্যবসা সেরে দিনেই বাড়ি ফিরতে পারবেন!
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অগ্রাধিকার পাওয়া এই মেগাপ্রকল্পের মাঠপর্যায়ের কাজ দ্রুতই শুরু হতে যাচ্ছে।
এই কর্ড লাইন বাস্তবায়ন হলে কি সত্যিই ঢাকা থেকে চট্টগ্রামে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া সম্ভব, আর এই মেগাপ্রকল্পের কাজ যেন যথাসময়ে দুর্নীতিমুক্তভাবে শেষ হয়, সেজন্য কি এর তদারকির দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়া উচিত আপনার কি মনে হয়?
Summary:
Bangladesh Railway is fast-tracking the BDT 69,000 Crore Dhaka-Cumilla Rail Chord Line project with ADB financing, which will bypass the century-old Tongi-Akhaura circular route. Reducing the Dhaka-Chittagong distance by 90 km (to 240 km) and slashing travel times to just 3 to 3.5 hours, this elevated dual-gauge corridor will also lower passenger ticket fares and drastically cut freight transit times from Chittagong Port.
#নিউজ