06/11/2025
আমার শূন্য হৃদয়ের আহাজারি, আমার ভগ্ন হৃদয়ের আত্মচিৎকার তাঁহার—কংক্রিটের সুউচ্চ প্রাচীরে পৌঁছায় না।
আমার আত্মচিৎকারে নগরীর ফুটপাতের হকার-ওয়ালাদের হাঁক শুনতে পাওয়া যায় না।
আমার আত্মচিৎকারের শব্দের কাছে ভোরের দুধ ওয়ালা, পেপার ওয়ালা, সবজি-ওয়ালার চিৎকারের শব্দ হার মানায়।
আমার আত্মচিৎকারের তীব্র যন্ত্রণায়, নগরীর ডাস্টবিনের সাথে থাকা পুরনো লেম্পপোস্টের তার গুলো থেকে উড়ে চলে যাচ্ছে কাক গুলো।
ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকা রোগাক্রান্ত কুকুরটিও আমার হৃদয়ের আত্মচিৎকারে ব্যথিতো হয়।
আমার আত্মচিৎকারের শব্দে শুনতে পাওয়া যাচ্ছে না শহরের চৌরাস্তার ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ।
আমার আত্মচিৎকারের তীব্র শব্দে শুনতে পাওয়া যাচ্ছে না শহরের রিকশা, বাসের উচ্চ শব্দের হর্ণ।
আমার আত্মচিৎকারের শব্দে শুনতে পাওয়া যাচ্ছে না, শহরের সেই চিরচেনা কোলাহল।
আমার এই ভগ্ন হৃদয়ের প্রকান্ড আত্মচিৎকারে শহরের প্রানহীন প্রাচীর গুলো লিবিয়া, সিরিয়া, গাজার প্রাচীর গুলোর মতো ধসে পরছে, মিশে যাচ্ছে ধুলো হয়ে মাটির সাথে।
তোমার-আমার শহরের আকাশে, বাতাসে কেবল এই ভগ্ন হৃদয়ের আহাজারির শব্দ—এই ভগ্ন হৃদয়ের আত্মচিৎকারের শব্দ।
তবুও কি, তবুও কি তোমার ঐ হৃদয়ে এই ভগ্ন হৃদয়ের আত্মচিৎকারের শব্দ অনুভব করতে পারো না??
আমার এ হৃদয়ের তীব্র ব্যাথা একটুও কি উপলব্ধি করিতে পারো না??🥹💔🥹
~~আত্মচিৎকার
🖋️ ( কল্পলোক)
২১১০২০২৪