Banalata Express - বনলতা এক্সপ্রেস

Banalata Express - বনলতা এক্সপ্রেস রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ?

21/12/2024

সতর্কতামূলক বিজ্ঞপ্তি

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা কাশিয়ানী জংশন হয়ে লোহাগাড়া নড়াইল পদ্মবিলা যশোর হয়ে বেনাপোল ও সিঙ্গিয়া হয়ে খুলনা নতুন রুটই হচ্ছে বাংলাদেশের সর্বউচ্চ গতিতে ট্রেন চলাচলের সেকশন

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংলগ্ন এলাকাবাসী ও এতদসংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী'

২৪/১২/২০২৪ থেকে ঢাকা থেকে ভাঙ্গা কাশিয়ানী জংশন বেনাপোল ও খুলনা পর্যন্ত নিয়মিত ট্রেন উচ্চগতিতে (১০০+কিঃ মিঃ প্রতি ঘন্টা) চলাচল করবে। রেললাইনের উপর জনসাধারণের চলাচল ও বিভিন্ন আড্ডা না দেওয়ার অনুরোধ রইল । উক্ত ট্রেন সমূহ চলাচলের সময় কোনো ধরনের দূর্ঘটনা/অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য এখন থেকে আপনার পরিবারের শিশু, বৃদ্ধ, মানসিক প্রতিবন্ধি (যদি থাকে) এবং গৃহপালিত প্রাণীসমূহকে নিজ নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

অনুরোধক্রমে
ঢাকা ভাঙ্গা কাশিয়ানী নড়াইল পদ্মবিলা যশোর খুলনা নতুন রেলরুট।

24/03/2023

সন্মানিত যাত্রীবৃন্দ
আসসালামু আলাইকুম

ℹ️ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ ইং উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের গৃহীত ব্যবস্থাসমূহঃ
✅ ১ এপ্রিল ২০২৩ তারিখ হতে যাত্রার ১০ দিন পূর্বের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রীম হিসেবে বিক্রয় করা হবে।
✅ ২ এপ্রিল ২০২৩ তারিখ হতে নতুন নিয়মে ১০ দিনের অগ্রীম টিকিট ব্যবস্থা কার্যকরী হবে।
✅ ১ এপ্রিল ২০২৩ তারিখ হতে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সকল টিকিট সকাল ৮:০০ ঘটিকা হতে বিক্রয় করা হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোন কোটা থাকবে না।
✅ ঈদ অগ্রীম ও ফেরত যাত্রার টিকিট নিম্নলিখিত সূচী অনুযায়ী যাত্রার তারিখ ১৭-৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত ঈদ অগ্রীম যাত্রা ও ফেরত যাত্রার সকল টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে।
☑️ ঈদ অগ্রীম টিকেট বিক্রয়সূচীঃ
✅ অগ্রীম টিকেট বিক্রয়ঃ
🔼 ০৭/৪/২০২৩ তারিখ 🧳 ১৭/৪/২০২৩ তারিখের,
🔼 ০৮/৪/২০২৩ তারিখ 🧳 ১৮/৪/২০২৩ তারিখের,
🔼 ০৯/৪/২০২৩ তারিখ 🧳 ১৯/৪/২০২৩ তারিখের,
🔼 ১০/৪/২০২৩ তারিখ 🧳 ২০/৪/২০২৩ তারিখের,
🔼 ১১/৪/২০২৩ তারিখ 🧳 ২১/৪/২০২৩ তারিখের টিকেট।
☑️ ঈদ অগ্রীম ফিরতি টিকেট বিক্রয়সূচীঃ
✅ ফেরত টিকেট বিক্রয়ঃ
🔼 ১৫/৪/২০২৩ তারিখ 🧳 ২৫/৪/২০২৩ তারিখের ,
🔼 ১৬/৪/২০২৩ তারিখ 🧳 ২৬/৪/২০২৩ তারিখের,
🔼 ১৭/৪/২০২৩ তারিখ 🧳 ২৭/৪/২০২৩ তারিখের,
🔼 ১৮/৪/২০২৩ তারিখ 🧳 ২৮/৪/২০২৩ তারিখের,
🔼 ১৯/৪/২০২৩ তারিখ 🧳 ২৯/৪/২০২৩ তারিখের,
🔼 ২০/৪/২০২৩ তারিখ 🧳 ৩০/৪/২০২৩ তারিখের টিকেট।

⛔ ঈদ যাত্রার শুরুর দিন ১৭ এপ্রিল/২০২৩ তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী আন্তঃনগর একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

⚠️ ঈদের ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ঈদ অগ্রীম ও ফেরত যাত্রায় আন্তঃনগর ট্রেনের সকল আসন বিক্রিয় শেষে যাত্রী সাধারণের সুবিধার্থে ট্রেনে বরাদ্দকৃত শোভন শ্রণীর মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার হতে বিক্রয় করা হবে।
⚠️ একজন যাত্রী ঈদ অগ্রীম ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার (১) এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি (৪) টিকিট ক্রয় করতে পারবেন। সে ক্ষেত্রে বাকী তিনজনের এনআইডি নম্বর বা জন্মনিবন্ধন নম্বর (প্রয়োজনে) অবশ্যই দিতে হবে।
🔄 ঈদ অগ্রীম ও ফেরত যাত্রার টিকিট বিদ্যমান রিফান্ড রুল অনুযায়ী শুধুমাত্র অনলাইনে রিফান্ড করা যাবে।
⛔ ১৭ এপ্রিল/ ২০২৩ তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক অফ ডে প্রত্যাহার করা হবে। ঈদের পরদিন হতে যথারীতি অফ ডে কার্যকর থাকবে।
❌ আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ১৮-২৭ এপ্রিল/২০২৩ তারিখ এবং আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল/২০২৩ তারিখ পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

🌙 ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিল/২০২৩ তারিখের টিকিট বিক্রয় করা হবে।

ℹ️ উপরোক্ত বিষয়গুলো মনোযোগ সহকারে পাঠ করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ করা হলো।

ধন্যবাদ

বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত
14/07/2022

বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত

সন্মানিত সুধী 🌺🌺ট্রেনের লোকেশন জানতে অনেকেই ম্যাসেজ করেন। সময় মতো রিপ্লাই দেয়া সম্ভব হয় না। তাৎক্ষণিক ট্রেনের লোকেশন আপন...
03/06/2022

সন্মানিত সুধী 🌺🌺

ট্রেনের লোকেশন জানতে অনেকেই ম্যাসেজ করেন। সময় মতো রিপ্লাই দেয়া সম্ভব হয় না। তাৎক্ষণিক ট্রেনের লোকেশন আপনি/আপনারা নিজেই জানতে পারেন সহজেই।

ট্রেনের লাইভ লোকেশন জানতে প্লে স্টোর থেকে BR Explorer এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। রেফারেল কোডের জায়গায় 2JTGZ86 কপি করে বসিয়ে নিন। এনআইডি দিতে হবে না।

প্রথম বার ইনস্টল করলে ২০ বার ফ্রি ট্রেন লোকোশন ট্র্যাকিং করতে পারবেন। তারপর থেকে ২ টাকায় প্রতিবার ট্র্যাকিং করতে পারবেন।

BR Explorer Referral Code: 2JTGZ86

App link:
https://play.google.com/store/apps/details?id=com.suncrops.brexplorer

ধন্যবাদ।

25/04/2022

আগামী ২৭/৪/২০২২ ইং তারিখ থেকে ট্রেন ভ্রমনে অবশ্যই সাথে জাতীয় পরিচয় পত্র/জন্মসনদ রাখতে হবে। অন্যথায় গুনতে হবে জরিমানা।
🔰অর্থাৎ টিকেট ক্রয়ের সময় যে ডকুমেন্ট (জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ) দিয়ে টিকেট ক্রয় করেছে তা সাথে থাকতে হবে।🔰

13/04/2022

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের বিশেষ কর্মসূচিঃ

✅ অগ্রীম টিকেট বিক্রয়ঃ
➡️ ২৩/৪/২০২২ তারিখ দেয়া হবে ২৭/৪/২০২২ তারিখের টিকেট,
➡️ ২৪/৪/২০২২ তারিখ দেয়া হবে ২৮/৪/২০২২ তারিখের টিকেট,
➡️ ২৫/৪/২০২২ তারিখ দেয়া হবে ২৯/৪/২০২২ তারিখের টিকেট,
➡️ ২৬/৪/২০২২ তারিখ দেয়া হবে ৩০/৪/২০২২ তারিখের টিকেট,
➡️ ২৭/৪/২০২২ তারিখ দেয়া হবে ০১/০৫/২০২২ তারিখের টিকেট।

✅ ফেরত টিকেট বিক্রয়ঃ
⬅️ ০১/০৫/২০২২ তারিখ দেয়া হবে ০৫/০৫/২০২২ তারিখের টিকেট,
⬅️ ০২/০৫/২০২২ তারিখ দেয়া হবে ০৬/০৫/২০২২ তারিখের টিকেট,
⬅️ ০৩/০৫/২০২২ তারিখ দেয়া হবে ০৭/০৫/২০২২ তারিখের টিকেট,
⬅️ ০৪/০৫/২০২২ তারিখ দেয়া হবে ০৮/০৫/২০২২ তারিখের টিকেট,

✅ টিকেট বিক্রয়ের কিছু নির্দেশনাঃ
↘️ "টিকেট যার, ভ্রমণ তার" শ্লোগান বাস্তবায়নে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সন্মানিত যাত্রীদের এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকেট ক্রয় করতে হবে।
↘️ অনলাইনে টিকেট বিক্রয় সকাল ০৮ঃ০০ ঘটিকা হতে শুরু হবে।
↘️ কাউন্টারে টিকেট বিক্রয় সকাল ০৮ঃ০০ ঘটিকা হতে বিকাল ১৬ঃ০০ ঘটিকা পর্যন্ত একটানা ঈদ অগ্রীম টিকেট বিক্রয় চলবে।
↘️ প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধুমাত্র মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে স্বতন্ত্র কোচ সংযোজন করা হবে।
↘️ একজন যাত্রী একসাথে সর্বোচ্চ ৪ টি টিকেট ক্রয় করতে পারবেন।
↘️ ঈদের অগ্রীম বিক্রীত টিকেট অফেরতযোগ্য।
↘️ স্পেশাল ট্রেনের কোন টিকিট অনলাইনে বিক্রয় করা হবে না। শুধুমাত্র স্টেশন কাউন্টারে বিক্রয় করা হবে।

✅ ঢাকা কমলাপুর রেলস্টেশনে যাত্রীচাপ কমানোর লক্ষ্যে পূর্বের ন্যায় ০৫ টি স্থানে ঈদের অগ্রীম টিকেট বিক্রয় করা হবে।
1️⃣ ঢাকা (কমলাপুর) হতে বিক্রয় হবে সমগ্র পশ্চিমাঞ্চল ও খুলনাগামী আন্তঃনগর ও স্পেশাল ট্রেনের টিকেট।
2️⃣ ঢাকা বিমানবন্দর হতে বিক্রয় হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকেট।
3️⃣ তেজগাঁও হতে বিক্রয় করা হবে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ও স্পেশাল ট্রেনের টিকেট।
4️⃣ ঢাকা ক্যান্টনমেন্ট হতে বিক্রয় করা হবে মোহনগঞ্জগামী ট্রেনের টিকেট। এবং
5️⃣ ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) হতে বিক্রয় করা হবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট।

✅ আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহারঃ
↘️ আগামী ২৫/০৪/২০২২ ইং তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোন অফ-ডে থাকবে না।
🚫 ঈদের দিন কোন আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

✅ ঈদ স্পেশাল ট্রেন সমূহঃ
💠 চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম
🚂 চাঁদপুর স্পেশাল -১
🚂 চাঁদপুর স্পেশাল -২
💠 ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা
🚂 দেওয়ানগঞ্জ স্পেশাল
🔄 চলবে ২৯/০৪/২০২২ হতে ০১/০৫/২০২২ ইং পর্যন্ত এবং ঈদের পর ০৪/০৫/২০২২ হতে ০৮/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত।
💠 খুলনা-ঢাকা-খুলনা
🚂 খুলনা স্পেশাল
🔄 চলবে ২৯/০৪/২০২২ হতে ০১/০৫/২০২২ ইং

আপনার ঈদ যাত্রা আনন্দময় হোক

13/04/2022

শুভ নববর্ষ।

সন্মানিত সকল যাত্রীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

25/12/2019

শুভ অপরাহ্ণ!
রাজধানী ঢাকা হতে শিক্ষা নগরী রাজশাহীগামী ট্রেনটি যমুনা সেতু অতিক্রম করছে,পরবর্তী বিরতি স্টেশনঃ রাজশাহী।
আপনাদের সকলের যাত্রা শুভ হোক :)

বনলতা এক্সপ্রেসে ভ্রমণের জন্য সকলকে ধন্যবাদ :)

25/06/2019

শুভ অপরাহ্ণ!
রাজধানী ঢাকা হতে শিক্ষা নগরী রাজশাহীগামী ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা বিমানবন্দর স্টেশনে প্রবেশ করবে,পরবর্তী বিরতি স্টেশনঃ ঢাকা বিমানবন্দর ও রাজশাহী।
আপনাদের সকলের যাত্রা শুভ হোক :)

বনলতা এক্সপ্রেসে ভ্রমণের জন্য সকলকে ধন্যবাদ :)

02/05/2019

শুভ অপরাহ্ণ!
রাজধানী ঢাকা হতে শিক্ষা নগরী রাজশাহীগামী ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা বিমানবন্দর স্টেশনে প্রবেশ করবে,পরবর্তী বিরতি স্টেশনঃ ঢাকা বিমানবন্দর ও রাজশাহী।
আপনাদের সকলের যাত্রা শুভ হোক :)

বনলতা এক্সপ্রেসে ভ্রমণের জন্য সকলকে ধন্যবাদ :)

সৌজন্যে; Ladies Corner - লেডিস কর্ণার

27/04/2019

ঢাকাগামী বনলতা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে বিমান বন্দর স্টেশনে প্রবেশ করবে,রাজশাহীগামী ট্রেনটি পুনরায় দুপুর ১ঃ১৫ ছেড়ে যাবে,রাজশাহীগামী ট্রেনটির নন এসি আসন খালি আছে,টিকেট ক্রয়ের জন্য স্টেশনে যোগাযোগ করুন।

আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন আন্তঃনগর হিসেবে বনলতা এক্সপ্রেস উদ্বোধন করে...
25/04/2019

আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন আন্তঃনগর হিসেবে বনলতা এক্সপ্রেস উদ্বোধন করেন।
আগামী ২৭ শে এপ্রিল শনিবার হতে বনলতা এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে।
ছবি: Gleams ফটোগ্রাফির সৌজন্যে

Address

Dhaka
1000

Opening Hours

Monday 07:00 - 11:40
13:15 - 18:00
Tuesday 07:00 - 11:40
13:15 - 18:00
Wednesday 07:00 - 11:40
13:15 - 18:00
Thursday 07:00 - 11:40
13:15 - 18:00
Saturday 07:00 - 11:40
13:15 - 18:00
Sunday 07:00 - 11:40
13:15 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Banalata Express - বনলতা এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share