জয় যাত্রা

জয় যাত্রা স্রষ্টার সুন্দর সৃষ্টিসমূহের নেশায়

19/01/2026

“💀🌊 ⚠️তলিয়ে যাওয়ার আগেই দেখুন ছেড়া-দ্বীপ 🌴"

31/12/2025

বেগম খালেদা জিয়ার জানাযায়

31/12/2025

বেগম খালেদা জিয়ার জানাযায়

28/12/2025

আপনি কাকে সমর্থন করছেন?

26/12/2025

বলিষ্ঠ নেতৃত্ব নির্বাচিত করা জবিয়ানদের দায়িত্ব......

ভ্রমণগল্প-০০১:Day–02 (শেষদিন) — ১. ভোরের ক্লান্তিভোর পাঁচটায় ডলফিন মোড়ে পৌঁছেই বুঝলাম শরীর আর চলতে চাইছে না। টাকা বাঁচাত...
09/12/2025

ভ্রমণগল্প-০০১:
Day–02 (শেষদিন) —
১. ভোরের ক্লান্তি
ভোর পাঁচটায় ডলফিন মোড়ে পৌঁছেই বুঝলাম শরীর আর চলতে চাইছে না। টাকা বাঁচাতে হোটেল নেই নাই। তাই সৈকতের ধারে ৬০ টাকা ঘণ্টায় দুইটা বেড নিয়ে একটু বিশ্রাম নেই। ব্যাগগুলো বুকে নিয়ে তিন ঘণ্টা গভীর ঘুম—এই ঘুমটাই ছিল পুরো ভ্রমণের জন্য সবচেয়ে দরকারি রিচার্জ।

২. সাগরের ডাকে

জেগেই লকারে ব্যাগ রেখে সোজা সমুদ্রে নেমে পড়লাম। ঢেউয়ের সাথে খেলা, গোসল আর হাসাহাসিতে শরীর একেবারে ফুরফুরে হয়ে গেল। ডলফিন মোড়ে ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার হয়ে খেলাম গরম ডিম খিচুরি—ভ্রমণের সাদাসিধে কিন্তু তৃপ্তি ভরা নাস্তা।

৩. ছোট্ট কেনাকাটা

নাস্তা শেষে একটু ঘোরাঘুরি করে জুতা আর গেঞ্জি কিনলাম। লকার থেকে ব্যাগ নিয়ে আবার ডলফিন মোড়ে ফিরে এলাম, কারণ সামনে আরও বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছিল।

৪. মেরিন ড্রাইভের জাদু

একটা গ্রুপের সাথে এড হয়ে মোট ১২ জন মিলে চাঁদের গাড়ি ভাড়া করলাম টেকনাফ যাওয়ার জন্য। পাহাড় আর সমুদ্রের মাঝে মেরিন ড্রাইভ… আর গানের সুর, বাতাস, হাসি–আড্ডা—মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে।

৫. টেকনাফের সূর্যাস্ত

টেকনাফের সাবরাং পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। এরপর পেলাম ট্রিপের সেরা মুহূর্ত—মুগ্ধ করা সূর্যাস্ত। আশেপাশের সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরাও সেই সৌন্দর্য ধরে রাখলাম স্মৃতিতে। তারপর চলে গেলাম টেকনাফ বাজারে জিরো পয়েন্টের মাইলফলক দেখতে। বাজারের কোণায় দাঁড়িয়ে একসাথে চা—সেই চায়ের স্বাদ এখনো মনে লেগে আছে।। পরে বাজার থেকে ফিরে এলাম মেরিনড্রাইভ রোডে।

৬. ফেরার পথ

সন্ধ্যা নামতেই আবার টেকনাফ হতে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারে ফেরা। রাতের খাবার কিনে নিলাম বাসে বসে খাওয়ার জন্য। আর ঠিক রাত ১০টায় আইকনিক এক্সপ্রেসের স্লিপারে উঠে পড়লাম—ভ্রমণের শেষপাতা বন্ধ হয়ে গেল ধীরে ধীরে।।

যা যা দেখা হলো (২ দিনে মাত্র ~৪,০০০ টাকায়)
• চট্টগ্রাম রেলস্টেশন
• পতেঙ্গা বিচ
• কর্ণফুলী টানেল
• পারকি বিচ
• সোনাইছড়ি ট্রেইল
• সীতাকুন্ড বাজার
• কর্ণফুলী সেতু
• কক্সবাজার সমুদ্র সৈকত
• মেরিন ড্রাইভ
• সাবরাং
• টেকনাফ বাজার / জিরো পয়েন্ট

দুইদিনের এই ভ্রমণ আমার আজীবন মনে থাকবে। বিশেষ করে সবচে কম বাজেটে কক্সবাজার অব্দি যাওয়া তাও হঠাৎ প্ল্যানে।।
এরকম আরো রোমাঞ্চকর গল্প পেতে জয়যাত্রার পাশেই থাকুন।

#জয়যাত্রাভ্লগ

ভ্রমণগল্প: ০০১ — পর্ব০১-------✅পতেঙ্গা✅কর্ণফুলী টানেল✅পারকি✅সোনাইছড়িঈদের ছুটির অ্যাডভেঞ্চার (এপ্রিল ’২৪)🌙✨ একটা ঈদ… আর এ...
03/12/2025

ভ্রমণগল্প: ০০১ —

পর্ব০১-------

✅পতেঙ্গা
✅কর্ণফুলী টানেল
✅পারকি
✅সোনাইছড়ি

ঈদের ছুটির অ্যাডভেঞ্চার (এপ্রিল ’২৪)

🌙✨ একটা ঈদ… আর এক ব্যাগ ভ্রমণপাগলামি!



➊ হঠাৎ প্ল্যান → হঠাৎ তূর্ণা এক্সপ্রেস 🚆🔥

ঈদের ছুটিতে খুলনায় ছিলাম… হঠাৎ মুজাহিদের ফোন—
“ঢাকা আয়! কোথাও ঘুরতে যাই!”

মন তো আগেই ভ্রমণ মোডে ছিল 😌
খুলনা → ঢাকা → কমলাপুর…
একাই উঠলাম তূর্ণা এক্সপ্রেসে।

মুজাহিদ উঠবে ভৈরব থেকে।
টিকিট? ঢাকা–ভৈরবেরই নিলাম 😅
টিটির হাতে ধরা না পড়ার নিনজা টেকনিক🐸🙂

ভৈরবে উঠলো মুজাহিদ + তার ফুফাতো ভাই আজহার—ভীষণ ভদ্র, ফ্রেন্ডলি ছেলে।
বগিতে আরও কিছু ছেলে ছিল, ওদের টার্গেট কক্সবাজার 🌊🔥



➋ ভোর ৫টার চট্টগ্রাম → পতেঙ্গার শান্ত জাদু 🌅✨

স্টেশনে নেমে নাস্তা করে সিএনজি → সোজা পতেঙ্গা বিচ।
ভোরবেলা ⏰ → মানুষ কম → বাতাস বেশি → ছবি অসাধারণ 📸✨

তবে সূর্যোদয় দেখা গেল না… কারণ এটা পশ্চিমমুখী + ভাটা ছিল তখন 😌
কিন্তু অনুভূতি → ১০/১০ ❤️

পাশেই কর্ণফুলী টানেল। সবাই টানেল ঘুরার প্ল্যান করলাম।
টানেল পেরিয়ে আনোয়ারা → গরমের সময় হালকা নাস্তা → তারপর পারকি বিচ 🌊
পারকি ছিল শান্ত, সুন্দর, ভীড় হীন 😍



➌ সোনাইছড়ি ট্রেইল—সবুজের ভিতর হারিয়ে যাওয়া 🌿🏞️
সোনাইছড়ি আমাদের মেইন টার্গেট ছিল।
পারকি → বাস → একে খান → মীরসরাই → অবশেষে সোনাইছড়ি ট্রেইল।

শুকনো খাবার + দারুণ এক গাইড ✔️
তার গল্প + পাহাড়ি পথ + ঝর্ণার স্থির পানি → এক অন্যরকম অনুভূতি 🍃

শেষে সীতাকুণ্ড বাজারে ভাত খেলাম।
কিন্তু থাকার মতো হোটেল পাওয়া গেল না 😔



➍ ঢাকায় ফেরা? নাহ… আমার কক্সবাজার যাওয়ার লোভ কাজ করলো 😎🔥

সবাই যখন ঢাকায় ফেরার কথা ভাবছে…
আমি বললাম—
“রাতেই কক্সবাজারের পথে নেমে পড়ি! রাতটা কোন মতে পার হলেই হোটেল খরচ বাচবে,🙂
সকালেই পৌঁছে গিয়ে সারাদিন ঘুরবো!”

মুজাহিদ + আজহার → দুইজনই রাজি😍
(এমন অ্যাডভেঞ্চার প্ল্যান দিলে কে আর না বলে!)

সীতাকুণ্ড → লোকাল বাস → চট্টগ্রাম → সিএনজি।

সবাই খুবই টায়ার্ড। ঝিমাচ্ছিলাম। সিএনজি→ নতুন ব্রীজ।

সারাদিনের ক্লান্তি → চোখ লেগে আসা → সবাই ঝিমাচ্ছিলাম। কিন্তু excitement full charge 🔥



➎ গল্প এখানেই শেষ নয় 😍✨

নতুন ব্রীজ থেকে আমরা কীভাবে কক্সবাজার পৌঁছালাম… আর কতই বা খরচ হলো।।।।

পরের এপিসোডে আসছে সব তথ্য!

👉 সাথে থাকুন জয় যাত্রার
পরবর্তী পর্বের জন্য ❤️🌊🔥

⚠️ সেন্টমার্টিনে মৃত্যুফাঁদ থেকে দূরে থাকুন!সেন্টমার্টিনের সমুদ্র দর্শন অবশ্যই আনন্দদায়ক, কিন্তু এখানে রিপ কারেন্ট নামক...
02/12/2025

⚠️ সেন্টমার্টিনে মৃত্যুফাঁদ থেকে দূরে থাকুন!

সেন্টমার্টিনের সমুদ্র দর্শন অবশ্যই আনন্দদায়ক, কিন্তু এখানে রিপ কারেন্ট নামক এক ভয়ংকর ফাঁদ রয়েছে, যা প্রতি বছরই পর্যটকদের জীবনকে হুমকির মুখে ফেলে। বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পর্যটক ভিড় বেশি থাকে। এই সময়ের উক্ত স্থানগুলোতে গোসল করতে নেমে প্রায় প্রতিবছরই মৃত্যুর খবর ভেসে আসে।

💀 মৃত্যুকে আমন্ত্রণ পত্র দিয়ে নিয়ে আসা – এটাই ঘটে যদি আপনি সতর্ক না হন।

❗️সমুদ্রের ঢেউ দুই দিক থেকে একসাথে আসে এবং মাঝের অংশ দিয়ে প্রবাহিত হয়।

❗️এই অংশের পানি অনেক গভীর এবং খালি চোখে নীল দেখায়।

❗️এখানে কেউ নামলে even যদি সে খুব দক্ষ সাঁতারু হয় তীরে ফিরে আসা প্রায় অসম্ভব।

❗️চোখের নিমিষেই বিপদ এসে দাঁড়ায়, এবং জীবন ঝুঁকিতে পড়ে।

📌 সেন্টমার্টিনে বিপজ্জনক স্থান:

জেটির পাশে, পূর্ববিচ থেকে উত্তরবিচ যাওয়ার কোণায় এই অঞ্চলটি রয়েছে। ছবিতে লাল মার্ক দিয়ে চিহ্নিত করা হয়েছে।

❌ সতর্কতা:

লাল পতাকা দেখলেই বুঝবেন, এই জায়গায় গোসলে নামা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এই স্হানে কখনো নামবেন না। অন্য কেউ যদি বুঝে না নামতে চায়, তাদেরও সতর্ক করুন।

🌊সমুদ্র বিলাস উপভোগ্য, কিন্তু জীবনকে ঝুঁকিতে ফেলবেন না রিপ কারেন্টের স্হানে নেমে।

Copy post

#সিফাত_বিশ্বাস

29/05/2025

হে মাবুদ!
তুমি সেরা জীব বানিয়েছো।।অনুভূতি দিয়েছো,চিন্তাশক্তি দিয়েছো।। সত্য-মিথ্যা পার্থক্য করার শক্তি দিয়েছো।। অসাধ্যকে সাধন করারও শক্তি দিয়েছো।।
হাজারো পাপের পরেও ক্ষমা করো।।।।

হে মাবুদ আমরা চিরকৃতজ্ঞ তোমার।।

আমাদের পথভ্রষ্ট করো না কোনো ভ্রমের মায়ায়💟

সোনাইছড়ি , মীরসরাই📍
08/05/2025

সোনাইছড়ি , মীরসরাই📍

I Got All these demons in my grave and eventually those Leave me Vacant.📍Sonaichari
30/04/2025

I Got All these demons in my grave and eventually those Leave me Vacant.

📍Sonaichari

Address

Zero Point
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জয় যাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category