Dhaka Mass Transit Company Limited

Dhaka Mass Transit Company Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Mass Transit Company Limited, Transportation Service, Metrorail Bhaban, MRT Line-6 Depot, Sonargaon Janapath, Sector:15-16 Diabari, Uttara, Dhaka.
(4)

Dhaka Mass Transit Company Limited (DMTCL), a Government Owned Company, was established on 3 June 2013 to operate and maintain including planning, survey, designing, development, construction and financing of MRT System in Dhaka City and adjoining areas.

মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান২৭ জুলাই ২০২৬ডিএমটিসিএল-এর বিজ্ঞ এক...
27/07/2026

মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান
২৭ জুলাই ২০২৬

ডিএমটিসিএল-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে আজ ২৭/০৭/২০২৬ তারিখ বেলা ১১ঃ৩০ হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে এমআরটি পুলিশ, ডিএমপির পল্লবী এবং রুপনগর থানা পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
অভিযানটি স্টেশনের গ্রাউন্ড লেভেলের A গেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে B, C & D গেট ও সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এ সময় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া, কয়েকটি অবৈধ দোকানের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।
অভিযানের ফলে স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত হয় এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ডিএমটিসিএল কর্তৃক এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

মতিঝিল মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান২৫ জুলাই ২০২৬ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বা...
25/07/2026

মতিঝিল মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান
২৫ জুলাই ২০২৬

ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহিদুল ইসলাম এবং জনাব নজরুল ইসলাম এর যৌথ নেতৃত্বে ২৫/০৭/২০২৬ তারিখ শনিবার ১২:০০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত মতিঝিল মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ১৫ টি মামলায় মোট ৭০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানের ফলে এলাকাটি অবৈধ দখলমুক্ত হয় এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়।
এ অভিযানে এমআরটি পুলিশ, মতিঝিল থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ডিএমটিসিএল আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শাহবাগ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল কর্তৃক উচ্ছেদ অভিযান২৩ জুলাই ২০২৬ডিএমটিসিএল-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ...
23/07/2026

শাহবাগ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল কর্তৃক উচ্ছেদ অভিযান
২৩ জুলাই ২০২৬

ডিএমটিসিএল-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে আজ ২৩/০৭/২০২৬ তারিখে শাহবাগ মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে এমআরটি পুলিশ, ডিএমপির রমনা থানা পুলিশ, বাংলাদেশ আনসার সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

অভিযানটি স্টেশনের গ্রাউন্ড লেভেলের B গেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সকল গেট ও সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এসময় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। বারডেম হাসপাতালের সামনে মেট্রো স্টেশনে সংলগ্ন ফুটপাথে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ২ টা মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। মেট্রোযাত্রীদের স্বছন্দ যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়
অভিযানের ফলে শাহবাগ স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত হয় এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত হয়।

ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে- এ মর্মে সকলকে সতর্ক করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতে ডিএমটিসিএল কর্তৃক এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

তারিখ: ২২/০৭/২০২৬ খ্রি.রিট পিটিশন নং ১৭৫৭১/২০২৫-এর  নির্দেশনা বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএ...
22/07/2026

তারিখ: ২২/০৭/২০২৬ খ্রি.
রিট পিটিশন নং ১৭৫৭১/২০২৫-এর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ ২২ জুলাই ২০২৬ তারিখে ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম এর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে গঠিত সেফটি অডিট কমিটির সম্মানিত সদস্যগণ, ডিএমটিসিএল এর উর্দ্ধতন কর্মকর্তা এবং এমআরটি লাইন ৬ এর পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী করনীয় ঠিক করা হয়।
ডিএমটিসিএল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
ডিএমটিসিএল সর্বদা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনাগত সকল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করে যাবে।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম কর্তৃক মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন"বাঁচবে সময়, বাঁচবে পরিব...
21/07/2026

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম কর্তৃক মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন

"বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ; যানজট কমাবে মেট্রোরেল"— এই প্রতিপাদ্য ও যাত্রীদের নিরাপদ যাতায়াতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢাকা মেট্রোরেল তার নিয়মিত সেবা প্রদান করে আসছে। মেট্রোরেল একটি আন্তর্জাতিক মানের, আধুনিক ও শতভাগ নিরাপদ গণপরিবহন। যাত্রীদের সুদৃঢ় আস্থা বজায় রাখা এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেলের প্রতিটি অবকাঠামো নিয়মিত বিরতিতে কঠোরভাবে পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা হয়।

নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে এবং সেফটি অডিট কমিটি কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম গতকাল ২০.০৭.২০২৬ খ্রি. তারিখ সোমবার সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন এবং সংসদ ভবন সংলগ্ন পিয়ার নম্বর ৪২৩ এবং আগারগাঁও স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর ৩৪১ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মেট্রোরেল স্টেশনের যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাতায়াত এবং মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, তিনি সংসদ ভবন সংলগ্ন পিয়ার নম্বর ৪২৩ এর বিয়ারিং প্যাড ম্যানলিফটের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করেন। একই সাথে আগারগাঁও সংলগ্ন পিয়ার নম্বর ৩৪১ এর পিয়ার হেড ক্রাক ম্যানলিফটের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করেন।এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ এবং মেট্রোরেল স্থাপনা ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক জনাব মোঃ সারওয়ার উদ্দীন খান, ডিএমটিসিএল এর পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) জনাব মোঃ নজরুল ইসলাম, এমআরটি লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালকগণ, এমআরটি লাইন ৬ এর পরামর্শক NKDM Association এর Acting Team Leader Mr. Takayuki Fujitomi ও ডিএমটিসিএল-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেট্রোরেল সম্পূর্ণরূপে নিরাপদ ও আন্তর্জাতিক সেফটি প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে। যাত্রীদের নিশ্চিন্ত ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে ডিএমটিসিএল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান:ডিএমটিসিএলের বিজ্ঞ নির...
19/07/2026

মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান:

ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে ১৯/০৭/২০২৬ তারিখ রবিবার ১২:৩০ ঘটিকা থেকে ১৬:০০ ঘটিকা পর্যন্ত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ৭টি মামলায় মোট ৪,৮০০ (চার হাজার আটশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।

অভিযান চলাকালে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের A-গেট এর সিড়ি থেকে গাঁজাসহ একজন ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নিকট হস্তান্তর করা হয়।

অভিযানের ফলে এলাকাটি অবৈধ দখলমুক্ত হয় এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়।

এ অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমটিসিএল এর নিজস্ব সিকিউরিটি সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উত্তরা উত্তর মেট্রোরেল ষ্টেশন-এ ডিএমটিসিএল এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান:ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্...
12/07/2026

উত্তরা উত্তর মেট্রোরেল ষ্টেশন-এ ডিএমটিসিএল এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান:

ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহিদুল ইসলাম এর নেতৃত্বে আজ ১২/০৭/২০২৬ তারিখ রবিবার বিকাল ০৩:০০ থেকে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল ষ্টেশন-এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এছাড়াও স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকগণকে ফুটপাত দখল ও মেট্রোরেল এর যাত্রীদের স্বাচ্ছন্দে চলাচলের বিষয়ে সচেতন করা হয়। অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের ফলে এলাকাটি দখলমুক্ত হয় এবং যাত্রী চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।
এ অভিযানে এম আর টি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যগণ সহযোগিতা প্রদান করেন। ডিএমটিসিএল এর এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে ডিএমটিসিএল কর্তৃক উচ্ছেদ অভিযানতারিখ: ১০ # জুলাই ২০২৬ ডিএম...
10/07/2026

এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে ডিএমটিসিএল কর্তৃক উচ্ছেদ অভিযান
তারিখ: ১০ # জুলাই ২০২৬

ডিএমটিসিএল-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাঃ শাজাহান আলি, জনাব মো: জাহিদুল ইসলাম ও জনাব নজরুল ইসলাম এর উপস্থিতিতে আজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ডিএমটিসিএল, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে আরও উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন, ডিএমটিসিএল এর উপ-মহাব্যবস্থাপক ( প্রশাসন ) মোঃ আবু হাসান সিদ্দিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা প্রদান করে। অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সকল অবৈধ দখল উচ্ছেদ/অপসারণ করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে- এ মর্মে সকলকে সতর্ক করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতে ডিএমটিসিএল কর্তৃক এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
আজকের এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে ডিএমটিসিএল এর পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

০৯ জুলাই ২০২৬ তারিখে এমআরটি লাইন-৬ এর বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ , এবং কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে...
09/07/2026

০৯ জুলাই ২০২৬ তারিখে এমআরটি লাইন-৬ এর বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ , এবং কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান

ডিএমটিসিএল-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাজাহান আলির নেতৃত্বে আজ ০৯ জুলাই ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টা হতে দুপুর ২.৩০ টা পর্যন্ত এমআরটি লাইন-৬ এর বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ , এবং কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ডিএমটিসিএল, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বুলডোজার, ট্রাকসহ প্রয়োজনীয় যান্ত্রিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অন্যান্য অবৈধ দখল উচ্ছেদ/অপসারণ করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অবৈধ দোকান/দখলের বিরুদ্ধে অভিযান চলবে এমর্মে সকলকে সতর্ক করা হয়। নিয়মিত কারযক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতে ডিএমটিসিএল কর্তৃক এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

উত্তরা উত্তর মেট্রোরেল ষ্টেশন থেকে পল্লবী মেট্রোরেল ষ্টেশন মোট ৪ টি মেট্রোরেল ষ্টেশন-এ ডিএমটিসিএল এর নির্বাহী ম্যাজিস্ট্...
09/07/2026

উত্তরা উত্তর মেট্রোরেল ষ্টেশন থেকে পল্লবী মেট্রোরেল ষ্টেশন মোট ৪ টি মেট্রোরেল ষ্টেশন-এ ডিএমটিসিএল এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান

ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহিদুল ইসলাম এর নেতৃত্বে আজ ০৯/০৭/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:৩০ থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল ষ্টেশন থেকে পল্লবী মেট্রোরেল ষ্টেশন মোট ৪ টি মেট্রোরেল ষ্টেশন-এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এছাড়াও স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকগণকে ফুটপাত দখল ও মেট্রোরেল এর যাত্রীদের স্বাচ্ছন্দে চলাচলের বিষয়ে সচেতন করা হয়। অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের ফলে এলাকাটি দখলমুক্ত হয় এবং যাত্রী চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।
এ অভিযানে এম আর টি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যগণ সহযোগিতা প্রদান করেন। ডিএমটিসিএল এর এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Address

Metrorail Bhaban, MRT Line-6 Depot, Sonargaon Janapath, Sector:15-16 Diabari, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Mass Transit Company Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share