12/05/2026
🌍✈️ বিদেশে ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট 🇧🇩
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদন করার সময় সাধারণত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেটসহ বিভিন্ন আর্থিক ডকুমেন্ট জমা দিতে হয়। দীর্ঘদিন ধরে এসব কাগজপত্রের সত্যতা যাচাই নিয়ে দূতাবাস ও ভিসা সেন্টারগুলোকে নানা ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
এই প্রেক্ষাপটে ভিসা প্রসেসিং ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও যাচাইযোগ্য করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নির্দেশনা জারি করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে ভুয়া ডকুমেন্ট জমা, জালিয়াতি রোধ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও সুসংহত করা সম্ভব হবে। পাশাপাশি প্রতারক চক্রের হাত থেকে বহু সাধারণ মানুষও রক্ষা পাবেন বলে আশা করা যায়।
📌 নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভিসা আবেদনের জন্য ব্যবহৃত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে বাধ্যতামূলকভাবে QR (Quick Response) কোড সংযুক্ত করতে হবে।
📌 QR কোড স্ক্যানের মাধ্যমে যাচাই করা যাবে—
▪️ Account Number
▪️ Account Name
▪️ Report Date Opening Balance
▪️ Report Date Closing Balance
▪️ Statement Generation Date
📌 বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে—
✅ এসব তথ্য কমপক্ষে ৩৬ মাস সংরক্ষণ করতে হবে
✅ দেশের সকল তফসিলি ব্যাংককে এই সিস্টেম চালু করতে হবে
✅ দূতাবাস ও ভিসা সেন্টার সহজেই ডকুমেন্টের সত্যতা যাচাই করতে পারবে
📅 বাংলাদেশ ব্যাংক ১২ মে ২০২৬ তারিখে এই নির্দেশনা জারি করেছে এবং নির্দেশনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে ব্যাংকগুলোকে ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অর্থাৎ, সম্ভাব্যভাবে আগস্ট ২০২৬ এর মধ্যে দেশের বিভিন্ন ব্যাংকে QR কোডযুক্ত ব্যাংক স্টেটমেন্ট ও সংশ্লিষ্ট ডকুমেন্ট চালু হতে পারে।
📍 গুরুত্বপূর্ণ পরামর্শ:
আপনি ব্যক্তিগতভাবে অথবা কোনো এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলেও অবশ্যই নিজের সকল ডকুমেন্ট নিজে যাচাই করে দেখে নেবেন। অনেক ক্ষেত্রে ভুয়া ডকুমেন্ট সাময়িকভাবে ভিসা প্রাপ্তিতে সহায়তা করলেও, পরবর্তীতে এটি আপনার জন্য বড় ধরনের জটিলতা, আর্থিক ক্ষতি এবং ভবিষ্যৎ ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তাই আসুন, ভুয়া ও জাল ডকুমেন্ট উপস্থাপন এড়িয়ে চলি এবং স্বচ্ছ ও সঠিকভাবে ভিসা আবেদন করি।
📩 ভ্রমণ বিষয়ক তথ্য সেবা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন —
Travel with KP পেজ ইনবক্স অথবা WhatsApp নম্বরে 01724-309030
এই ধরনের আপডেট নিমিত্ত পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ। 🙏🏻
📚 তথ্যসূত্রঃ
▪️ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নির্দেশনা (১২ মে ২০২৬)