21/06/2024
আসছে বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহী ২০২৪! আগামী ০৫ থেকে ০৭ জুলাই পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি এবং খাদ্য সম্ভারের পাশাপাশি থাকছে তিন দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রাজশাহীর বিখ্যাত আমের মেলা ও সিল্কের প্রদর্শনী।
আপনার স্টলটি বুকিং দেওয়ার জন্য এখনই রেজিস্ট্রেশন করুনঃ https://bangladeshfestival.gov.bd/registration/
বাংলাদেশ ফেস্টিভ্যাল ঢাকা এবং কুয়াকাটায় উল্লেখযোগ্য সাফল্যের পর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড , বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রিন সিটি রাজশাহীকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার রাজশাহীতে।
উত্তরের বৈচিত্র্য নিয়ে বর্ণিল এই উৎসবে থাকবে নাটোর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ। এছাড়া বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, রাজশাহীর কালাই রুটি এবং সিল্কের কারুকাজের প্রদর্শনীও থাকবে।
রাজশাহী বিভাগের সাথে বাংলাদেশের সকল প্রান্তের বিখ্যাত স্বাদ এবং শিল্পের সম্মেলন বসবে এই মেলায়।
গর্বিত বাংলাদেশী হিসেবে নিজেদের অপরূপ বাংলাদেশকে খুঁজে নিতে এবং একজন বিশ্ব নাগরিক হয়ে উঠতে, বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহী ২০২৪-এ সবাইকে স্বাগতম।
#বাংলাদেশফেস্টিভ্যালরাজশাহী
#বাংলাদেশফেস্টিভ্যাল