Takeoff 365 International

Takeoff 365 International Travel || Migration || Foreign Trade

ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করার শাস্তিতে পরিবর্তন এনেছে মালয়েশিয়ায় সরকার। এখন থেকে ৯০ দিনের কম অতিরিক্ত ...
06/09/2025

ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করার শাস্তিতে পরিবর্তন এনেছে মালয়েশিয়ায় সরকার। এখন থেকে ৯০ দিনের কম অতিরিক্ত সময় অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে আর আদালতে মামলা হবে না। এর বদলে সরাসরি জরিমানা জারি করবে ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক অনুষ্ঠানে বলেন, “এই নতুন নিয়ম মামলা নিষ্পত্তির সময় ১৪ দিন থেকে কমিয়ে মাত্র ১ দিনে নিয়ে আসবে, এবং আটক কেন্দ্রগুলোতে ভিড় কমাতেও সাহায্য করবে।”

তিনি জানান, যারা ১ থেকে ৩০ দিন অতিরিক্ত থাকবেন, তাদের প্রতিদিনের জন্য ৩০ রিঙ্গিত করে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে।

যদি কেউ ৩১ থেকে ৬০ দিন অতিরিক্ত থাকেন তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে ১ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। আর ৬১ থেকে ৯০ দিন অতিরিক্ত থাকলে ২ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে বলে জানান তিনি।

অপরদিকে যারা ৯০ দিনের বেশি সময় অতিরিক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুদ্দিন বলেন, এই নতুন নিয়মটি শুধুমাত্র সেসব বিদেশিদের জন্য প্রযোজ্য হবে যাদের অতিরিক্ত অবস্থানের পেছনে ‘যৌক্তিক কারণ’ রয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, “এই কারণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা, দুর্ঘটনা, বা বন্যা, প্রাকৃতিক দুর্যোগের মতো এমন পরিস্থিতি যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।”

Congratulations!!! আজ MD TANJIMUL ISLAM JIBAN স্যারের ৫ বছর মেয়াদী Destination Thailand Visa (DTV) ইস্যু হয়েছে। তিনি সুদ...
21/08/2025

Congratulations!!!

আজ MD TANJIMUL ISLAM JIBAN স্যারের ৫ বছর মেয়াদী Destination Thailand Visa (DTV) ইস্যু হয়েছে। তিনি সুদূর রংপুরের বাসিন্দা। আমাদের দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের উপরে অন্ধ-বিশ্বাস রেখে গত জুলাই মাসে থাইল্যান্ডের Destination Thailand Visa (DTV) করতে দেন। এমনকি তাকে ঢাকায় আমাদের অফিসেও আসতে হয় নি। আজ উনার ভিসা ইস্যু হয়েছে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার।

আমরা তাঁর থাইল্যান্ডে দীর্ঘমেয়াদে বসবাসের মঙ্গল-কামনা করছি।

আমাদের রয়েছে দীর্ঘ ৯ বছরের সরাসরি থাইল্যান্ড ও মালয়েশিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা। তাই আমরা হতে পারি আপনার বিশ্বস্ত সহযোগী।

বিস্তারিত জানতে সরাসরি কল করুন অথবা WhatsApp করুন এই নাম্বারেঃ ‪+88 015 21 21 25 44‬ / +88 0182 66 22 054

Takeoff 365 International
Bangladesh office: 27 Shaptak Square, Road 27, Dhanmondi, Dhaka - 1205.
Thailand office: Moo 10, Muang Pattaya, Chang Wat, Chon Buri - 20150.
Malaysia office: 39-45, Simpang Ampat, Pulau Pinang, Penang - 14100.
Hotline: ‪+88 015 21 21 25 44‬ / +88 0182 66 22 054
E-mail: [email protected]

11/07/2024

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে থাই পণ্যের মেলা।
মেলা চলবে ১০ জুলাই ২০২৪ হতে ১৩ জুলাই ২০২৪ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা।
আপনারা সবাই আমন্ত্রিত।

বাংলাদেশিদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল থাই ভিসার সূবর্ণ সুযোগ! সম্প্রতি থাইল্যান্ড সরকার "Destination Thailand Visa (DT...
01/07/2024

বাংলাদেশিদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল থাই ভিসার সূবর্ণ সুযোগ!

সম্প্রতি থাইল্যান্ড সরকার "Destination Thailand Visa (DTV)" নামের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসার ঘোষণা দিয়েছে। এ ভিসার মাধ্যমে আপনি থাইল্যান্ডে যতবার ইচ্ছে যাওয়া-আসার সুযোগ পাবেন। এছাড়া থাইল্যান্ডে ব্যবসা স্থাপন, সেকেন্ড হোম করা সহ পরিবার নিয়ে যাওয়ার সুযোগ।

#কেন থাইল্যান্ড হতে পারে আপনার কাংখিত দেশ? আসুন জেনে নেই।

থাইল্যান্ড পৃথিবীর অন্যতম ভ্রমনপিয়াসুদের গন্তব্যস্থান। বাংলাদেশ হতে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া যায়। প্রতি বছর লাখ লাখ ট্যুরিষ্ট থাইল্যান্ড ভ্রমণ করে।
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫,১৩,১২০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত ৭ কোটি জনসংখ্যার একটি দেশ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক।
থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবাই বৌদ্ধধর্ম পালন করে। বৌদ্ধধর্ম প্রধান দেশ হলেও থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হল মুসলিম। দেশটিতে মোট জনসংখ্যার ৫.৩৭% মানুষ ইসলাম ধর্মের। থাই সংবিধান কোনো সরকারি ধর্ম ঘোষণা করে না এবং সকল ধর্মের স্বাধীনতা প্রদান করে।
থাইল্যান্ড মূলতঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যভাগে পরেছে। দেশটির এই ভৌগোলিক অবস্থান জাতির সামাজ এবং সংস্কৃতিকে ভিষণভাবে প্রভাবিত করেছে। দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথ নিয়ন্ত্রণ করে।
এখানকার জলবায়ু বিষুবীয় এবং মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত। মধ্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম উষ্ণ, আর্দ্র মৌসুমি বায়ু প্রবাহিত হয়, আবার নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত উত্তর-পূর্ব শুষ্ক, শীতল মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায়। দক্ষিণাঞ্চলের আবহাওয়া সবসময়ই উষ্ণ ও আর্দ্র থাকে।

থাইল্যান্ডে দিন দিন বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়ছে। আমরা থাইল্যান্ডের ভিসা করা থেকে শুরু করে ব্যবসা স্থাপন করা পর্যন্ত যাবতীয় সব সাপোর্ট দিচ্ছি।

আমাদের রয়েছে দীর্ঘ ৮ বছরের সরাসরি থাইল্যান্ড ও মালয়েশিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা। তাই আমরা হতে পারি আপনার বিশ্বস্ত সহযোগী।

বিস্তারিত জানতে সরাসরি কল করুন অথবা WhatsApp করুন এই নাম্বারেঃ +88 015 21 21 25 44

Takeoff 365 International
Bangladesh office: 27 Shaptak Square, Road 27, Dhanmondi, Dhaka - 1205.
Thailand office: Moo 10, Muang Pattaya, Chang Wat, Chon Buri - 20150.
Malaysia office: 39-45, Simpang Ampat, Pulau Pinang, Penang - 14100.
Hotline: +88 015 21 21 25 44
E-mail: [email protected]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takeoff 365 International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category