Skynet Tours & Travels

Skynet Tours & Travels Skynet Tours & Travels_Your Ultimate Travel Solutions
Skynet Holidays _ A Holiday Wings of Skynet Tours & Travels

Skynet Tours and Travels is one of the leading VISA, air ticketing, package tour, hotel booking, transportation and reservation service company which was formed in 2013 and continue its business whole Bangladesh. Currently We have Head Office in Dhaka We are one of the Govt. Approved Travel Agency (Civil License Number: 0012850)

We can give the cheap air flight as well as tour plan to all possib

le destination of the world ...

Looking forward for your feedback, we will provide the best price which no one ever gave you. Our Services:

World Wide Air Ticketing / Re-Scheduling / Date Change Services
VISA Processing
World wide Tour Package
World Wide Hotel Booking
World Wide Transport Booking
World Wide Medical/Student/Manpower/Tourist File Processing
India/Singapore/Thailand/Malaysia Medical Appointment
World Wide Bus/Train/Domestic transportation Booking
Student VISA Processing
Saudi Manpower, BMET, VISA Stamping
Malta Work Permit, Manpower & VISA Processing
Romania Work Permit, Manpower & VISA Processing
USA B2 VISA
Malaysia Work Permit, Manpower & VISA Processing
Singapore Work Permit, Manpower & VISA Processing
Dubai No Back VISA Processing
UK VISA Processing
Canada VISA Processing
Australia VISA Processing
Worldwide Quarantine Package Booking
Travel Health Insurance Issue
COVID Plus Travel Health Insurance Issue


Our Head Office:

🏢 স্কাইনেট টুরস এন্ড ট্রাভেলস, ইস্টার্ন আরযু কমপ্লেক্স, লেভেল ১৬, স্যুইট: ৩, ৬১ বিজয়নগর ঢাকা - ১০০০
🏢 স্কাইনেট হলিডেজ, ইস্টার্ন আরযু কমপ্লেক্স, লেভেল ১৬, স্যুইট: ৩, ৬১ বিজয়নগর ঢাকা - ১০০০
☎📱 ০১৯১৬৬৭৬২৯৯; ০১৭৮৩১১১১১২; ০১৭৫৫৯৬৯৮০৯
📧 [email protected]

02/08/2026
Airfare এর আসল মানদণ্ড কোনটা?Skyscanner এ কম, Trip.com এ কম, Booking.com এ কম, ShareTrip এ কম, Gozayan এ কম, Agoda তে কম...
26/07/2026

Airfare এর আসল মানদণ্ড কোনটা?

Skyscanner এ কম, Trip.com এ কম, Booking.com এ কম, ShareTrip এ কম, Gozayan এ কম, Agoda তে কম, Google search এ কম, আমার কাছে যে ticket দেখার website আছে সেটাতে কম, ওই agency তে কম, ওই দেশীয় agency তে কম। কেউ কেউ তো এমনও বলেন — "আমি স্ক্যানারে দেখলাম ৪০,৩০০, আপনি কেন ৪০,৮০০ বলেন?" তার স্ক্যানার মানে ShareTrip, মানে সেটাকেই যেন airfare এর standard price ধরে নেওয়া।

কিন্তু আসলে কি এগুলো biman ticket এর দামের আসল মানদণ্ড??

জেনে রাখা ভালো — এই সব popular website বা app যাই দেখেন, সবাই আসলে price নেয় GDS, NDC কিংবা Airlines এর API থেকেই, তারপর নিজেদের business policy তে ফেলে দাম কমায়-বাড়ায়। তাই এগুলো নিজে কোনো pricing standard নয়।

Airfare এর আসল মানদণ্ড হলো তিন মাধ্যমে প্রকাশিত price — 🔹 GDS 🔹 NDC 🔹 Direct Airlines Website।

আর একটা কথা — অনেক জায়গায় দাম কম দেখানোর পেছনে একটা marketing কৌশল কাজ করে, যাকে বলে Razor–Blade Model। মানে সস্তায় razor বিক্রি করে, পরে দামি blade থেকে লাভ তোলা। Travel এর ভাষায় — সস্তায় ticket দেখিয়ে client টানা, তারপর reissue, refund, date change fee বা অন্য service থেকে income তুলে নেওয়া।

তাই শুধু দাম দিয়ে বিচার করলে চলে না। সরাসরি GDS/NDC/Airlines থেকে নেওয়া ticket এ refund, reissue, cancellation এর যে condition থাকে, সস্তা app এ সেটা এক নাও হতে পারে। আজ হয়তো বলছেন দরকার নেই — কিন্তু কখন কার দরকার হবে, সেটা আল্লাহ মালুম।

সঠিক দাম + নিশ্চিন্ত after-service — দুটোই যেখানে, সেটাই আসল মূল্য।

Saudi Arabia has mandated a minimum age of 15 for Hajj 2027 to enhance safety and operational efficiency. Impacted appli...
24/07/2026

Saudi Arabia has mandated a minimum age of 15 for Hajj 2027 to enhance safety and operational efficiency. Impacted applicants are eligible for full refunds. Ensure your travel documents and age eligibility align with the new guidelines before heading to the airport.

মাল্টিপল এন্ট্রি উমরা ভিসা সম্পর্কে যা জানা গেছে, তা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। এক বছরের ভিসা, একাধিকবার সৌদি আরবে প্...
21/07/2026

মাল্টিপল এন্ট্রি উমরা ভিসা সম্পর্কে যা জানা গেছে, তা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। এক বছরের ভিসা, একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ এবং মোট ৯০ দিন অবস্থানের সুবিধা অনেকের জন্য ইতিবাচক খবর। তবে ঘোষণার কিছু বিষয় এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিচের প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি।

১. Nusuk Service Package বলতে ঠিক কী বোঝানো হয়েছে?
ঘোষণায় Service Package বাধ্যতামূলক বলা হলেও এর মধ্যে ঠিক কী কী থাকবে, তা এখনো অফিসিয়ালভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এতে কি শুধু হোটেল থাকবে, নাকি ট্রান্সপোর্ট, বীমা, গ্রাউন্ড সার্ভিসসহ আরও কিছু অন্তর্ভুক্ত থাকবে, সেটি এখনো স্পষ্ট নয়।

২. Service Package কি প্রতিবার কিনতে হবে, নাকি শুধু দ্বিতীয়বার থেকে?
বর্তমান ঘোষণায় বলা হয়েছে, দ্বিতীয় ও পরবর্তী প্রতিটি ভিজিটের জন্য Service Package এবং Umrah Permit লাগবে। তবে প্রথম ভিজিটে একই নিয়ম প্রযোজ্য কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

৩. Service Package কোথা থেকে কিনতে হবে?
ধারণা করা হচ্ছে এটি Nusuk Platform অথবা অনুমোদিত Umrah কোম্পানির মাধ্যমে বুক করতে হবে। কিন্তু আবেদন প্রক্রিয়া, ধাপ এবং অনুমোদিত বিক্রয় চ্যানেল সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হয়নি।

৪. Service Package-এর মূল্য কত হবে?
এখন পর্যন্ত কোনো নির্ধারিত মূল্য প্রকাশ করা হয়নি। প্যাকেজের ধরন, সেবার পরিমাণ এবং অপারেটরের ভিত্তিতে খরচ ভিন্ন হতে পারে। তাই এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো অঙ্ক বলা সম্ভব নয়।

৫. Umrah Permit কি প্রতিবার নতুন করে নিতে হবে?
বর্তমান তথ্য অনুযায়ী প্রতিটি নতুন ভিজিটের আগে নতুন Umrah Permit নিতে হবে। তবে কতদিন আগে আবেদন করা যাবে, কতদিন বৈধ থাকবে এবং বাতিল বা পরিবর্তনের নিয়ম কী হবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

৬. মোট ৯০ দিন কি একবারে থাকা যাবে, নাকি ভাগ করে ব্যবহার করতে হবে?
ঘোষণায় বলা হয়েছে, এক বছরের মধ্যে সর্বমোট ৯০ দিন থাকা যাবে এবং প্রতিবার যতদিন অবস্থান করবেন, সেই দিনগুলো মোট ৯০ দিন থেকে কমে যাবে। তবে একবারে সর্বোচ্চ কতদিন অবস্থান করা যাবে, সে বিষয়ে আলাদা কোনো ব্যাখ্যা এখনো প্রকাশিত হয়নি।

৭. বাংলাদেশসহ সব দেশের জন্য কি একই নিয়ম প্রযোজ্য?
ঘোষণাটি Multiple Entry Umrah Visa-এর সাধারণ নীতিমালা হিসেবে প্রকাশ করা হয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই সময়ে এবং একই পদ্ধতিতে এটি কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো আলাদা কোনো অফিসিয়াল তালিকা বা নির্দেশনা প্রকাশিত হয়নি।

৯. ভিসা থাকলেই কি সৌদি আরবে প্রবেশ করা যাবে?
বর্তমান ঘোষণার ভাষা অনুযায়ী, শুধু ভিসা থাকলেই যথেষ্ট নয়। দ্বিতীয় ও পরবর্তী ভিজিটের ক্ষেত্রে ভিসার পাশাপাশি অনুমোদিত Service Package এবং Nusuk থেকে Umrah Permitও থাকতে হবে। তবে ইমিগ্রেশনে এগুলো কীভাবে যাচাই করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনো প্রকাশিত হয়নি।

১০. হজ মৌসুমে যদি ভিসার মেয়াদ বৈধ থাকে তাহলে কী হবে?
ভিসা এক বছর বৈধ হলেও হজ মৌসুমে এর ব্যবহার সীমিত থাকবে। অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে অবস্থান বা নতুন করে প্রবেশ করা যাবে না। এই নিয়মের উদ্দেশ্য হলো উমরা ও হজ মৌসুমকে পৃথকভাবে পরিচালনা করা।
সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা।

এখন পর্যন্ত যে তথ্যগুলো প্রকাশ হয়েছে, সেগুলো মূল নীতিমালা। কিন্তু বাস্তব প্রয়োগের অনেক বিষয় এখনো অস্পষ্ট। তাই Saudi Ministry of Hajj and Umrah অথবা Nusuk থেকে পূর্ণাঙ্গ অপারেশনাল গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর অনুমাননির্ভরই থাকবে। এজন্য কোনো অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভর না করে অফিসিয়াল আপডেটের অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

from Original Author

উমরাহ্‌ হজ্জ কাফেলা ২০২৬স্কাইনেট হলিডেজ এবং দীদারে হারামাইনের যৌথ উদ্যোগে এবং আমাদের মুফতি সালেহ সাহেবের সার্বিক তত্ত্বা...
21/07/2026

উমরাহ্‌ হজ্জ কাফেলা ২০২৬

স্কাইনেট হলিডেজ এবং দীদারে হারামাইনের যৌথ উদ্যোগে এবং আমাদের মুফতি সালেহ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ২০২৬ সালের জুলাই মাসের উমরাহ্‌ কাফেলার উমরা হজ্জ সম্পন্ন হল। আমাদের পরবর্তী উমরাহ্‌ গ্রুপের রেজিস্ট্রেশন চলছে, আপনারা যারা আমাদের সাথে উমরাহ্‌ করতে ইচ্ছুক অতিসত্বর আমদের সাথে যোগাযোগ করুন

আমাদের সাথে যোগাযোগের ঠীকানাঃ

স্কাইনেট হলিডেজ
ইস্টার্ন আরজু কমপ্লেক্স
লেভেলঃ ১৬/৩
৬১ বিজয়নগর ঢাকা-১০০০
ফোনঃ ০১৭৮৩১১১১১২, ০১৯১৬৬৭৬২৯৯, ০১৭৫৫৯৬৯৮০৯
ইমেইলঃ [email protected]

16/07/2026

UAE ভিসা চালু হয়নি

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সংযুক্ত আরব আমিরাত (UAE) টুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। এখনো ভিসা কার্যক্রম চালু হয়নি।

এ সময় অনেক এজেন্সি টুরিস্ট ভিসার নামে প্রচার বা মার্কেটিং করছে। তাই অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের লেনদেন বা অর্থ প্রদান করবেন না।

ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে আমরা আমাদের অফিসিয়াল পেজ থেকে আপনাদের দ্রুত আপডেট জানিয়ে দেব।

ধন্যবাদ।

Important Notice from Biman ...
24/06/2026

Important Notice from Biman ...

একজন ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি হিসেবে আমাদের কাজটা আসলে কী?আমরা কয়েকটি মাধ্যম ব্যবহার করে এয়ার টিকিটের ভাড়া দেখত...
21/06/2026

একজন ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি হিসেবে আমাদের কাজটা আসলে কী?

আমরা কয়েকটি মাধ্যম ব্যবহার করে এয়ার টিকিটের ভাড়া দেখতে পাই এবং এয়ারলাইনস অনুযায়ী Fare Comparison করি। যেমন:

✅ GDS: Sabre, Galileo, Amadeus
✅ Airlines Login / NDC Portal
✅ OTA: দেশি-বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্ম, যেগুলোর ব্যাকএন্ডেও মূলত GDS ও Airlines Provided API কাজ করে।

এখন প্রশ্ন হলো, একজন ট্রাভেল এজেন্ট কি নিজের ইচ্ছামতো কোনো এয়ারলাইনের ভাড়া বাড়াতে বা কমাতে পারে?

**উত্তর হলো, না।**

আমরা যে ভাড়া দেখি, সেটা সিস্টেমে প্রদর্শিত ভাড়া। সেই ভাড়া আমাদের কাছে আসে GDS, Airlines Login, NDC Portal বা OTA-এর মাধ্যমে। অর্থাৎ, ভাড়ার মূল উৎস এয়ারলাইনসের ইনভেন্টরি ও ডিস্ট্রিবিউশন সিস্টেম।

আমরা শুধু সেই ভাড়া দেখি, যাত্রীকে জানাই, আর যাত্রী সম্মত হলে টিকিট ইস্যু করে দিই।

হ্যাঁ, এটা সত্য যে কিছু এয়ারলাইনের Base Fare-এর ওপর আমরা কমিশন পাই। আবার কিছু এয়ারলাইন Non-Commission হওয়ায় সেগুলোর ক্ষেত্রে আমরা একটি Service Charge যোগ করি। কিন্তু সাধারণত যারা রেগুলার ক্লায়েন্ট পাচ্ছে এমন কোনো এজেন্সি এই কমিশন বা সার্ভিস চার্জ অতিরিক্ত করে যোগ করে না। আর অনেক এয়ার লাইন্সের টিকেট ম্যানেজ বুকিং থেকে দেখলে কত তার গ্রস ফেয়ার সবাই দেখতে পারে। এখানে বেশি রাখার কারন কি বা উপায়টা কোথায়?

আর এখন সেই সুযোগও অনেক বছর ধরে প্রায় বন্ধ। কারণ এখন একটি Android ফোন কিনলেও সেখানে Agoda, Booking.com-এর মতো অ্যাপ বিল্ট-ইন থাকে। Trip.com তো এখন প্রায় সবার মুখে মুখে। এর বাইরে আরও অনেক দেশি-বিদেশি OTA আছে, প্রতিটা এয়ার লাইন্সেরও নিজস্ব এ্যাপ আছে, যেখানে যাত্রীরা নিজেরাই ভাড়া দেখে নিতে পারেন।

এখন আমার বিনীত প্রশ্ন, যদি ভাড়া নিয়েই এত উদ্বেগ থাকে, তাহলে মূল প্রশ্নগুলো কি প্রকৃত জায়গায় করা হচ্ছে?

আপনারা যারা নীতিনির্ধারক, আপনারা একবার প্রতিটি এয়ারলাইনের Country Head-কে নিয়ে বসুন। প্রতিটি GSA-এর Head-কে নিয়ে বসুন। তাদের কাছে কিছু সরাসরি প্রশ্ন রাখুন:

👉 অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে যাত্রার ক্ষেত্রে Base Fare এত বেশি কেন?

👉 কেন বিভিন্ন সিজন, ঈদ-পার্বণ বা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে ৩০ হাজার টাকার টিকিট যাত্রীকে ৭০-৮০ হাজার টাকায় কিনতে হয়?

👉 কেন ইউরোপগামী অনেক রুটের ভাড়ার কোনো ঠিক-ঠিকানা থাকে না?

👉 এত বেশি ভাড়া দেখে অনেক যাত্রী টিকিট করতে এসে ভয় পেয়ে পিছিয়ে যান, পরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাহলে আবার বিমানগুলো খালি যায় কেন?

👉 Economy Cabin-এর বিভিন্ন RBD Class এত দ্রুত Sold Out হয়ে যায় কেন?

👉 সিস্টেমে দীর্ঘ সময় “Sold Out” দেখানোর পর হঠাৎ আবার সিট পাওয়া যায় কীভাবে? হ্যাঁ, ১-২টা সিট যাত্রী বুকিং ছেড়ে দিলে, Reissue হলে বা Ticketing Time Limit শেষ হলে ফিরে আসতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে বিষয়টা তার চেয়েও বড় মনে হয়।

👉 অনেক ক্ষেত্রে ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে নতুন করে ইনভেন্টরি ওপেন হয় কেন?

👉 সিস্টেমে ১টি সিটও নেই, অথচ বিমানের অনেক সিট খালি যায়, এটা কেন?

এই প্রশ্নগুলোর উত্তর যদি স্বচ্ছভাবে বের হয়ে আসে, তাহলে প্রকৃত সমস্যার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

আর যদি কোনো ট্রাভেল এজেন্সি সত্যিই এই নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে জড়িত থাকে, তাহলে সেটাও তদন্ত হওয়া উচিত। তবে সেটা যেমন-তেমন রাঘববোয়াল না, অনেক বড় রাঘববোয়ালের পক্ষেই এমন কিছুতে জড়িত থাকা সম্ভব। সাধারণ IATA-ধারী ট্রাভেল এজেন্সি তো আগে নিজের আখের গুছাতেই ব্যস্ত থাকে। IATA Bill Due, BSP Settlement, Payment Withdraw, ADM, Refund, Reissue, Airline Audit, এসব ঝামেলা সামলাতেই তো জীবন যায়। এয়ারলাইনের সঙ্গে এত বড় পাঙ্গায় অংশ নেওয়ার সাহস সাধারণ এজেন্সির হবে কীভাবে?

কারণ বাস্তবতা হলো, একজন ট্রাভেল এজেন্ট এয়ারলাইনের নির্ধারিত ভাড়া দেখে, জানায় এবং যাত্রী সম্মত হলে ইস্যু করে। তিনি নিজের ইচ্ছামতো কোনো ফ্লাইটের ভাড়া বাড়াতে, কমাতে, RBD খুলতে, বন্ধ করতে বা ইনভেন্টরি নিয়ন্ত্রণ করতে পারেন না।

আর ভাই, আমরা তো একটি সিট বুক করলেও প্রথম থেকেই Last Ticketing Time মাথায় রাখতে হয়। এয়ারলাইনসের পক্ষ থেকেই সিস্টেমে Ticketing Time Limit উল্লেখ থাকে। সেই সময়ের মধ্যে টিকিট ইস্যু না হলে বুকিং Auto HX বা Cancelled by Airline হয়ে যায়। আর ভুল হলে মাথায় ঘুরতে থাকে, ADM আবার আসে নাকি!

তাহলে আমরা কোন সাহসে Booking বাণিজ্য করবো? সেই সুযোগই বা কোথায়? বুকিং করলেই তো সিস্টেমে নির্দিষ্ট সময় দেখায়, সময় পার হলে এয়ারলাইন নিজেই বুকিং ক্যানসেল করে দেয়। আর আমরা থাকি ADM-এর ভয়ে।

তাই প্রকৃত সমস্যার সমাধান চাইলে আগে দেখতে হবে, মূল নিয়ন্ত্রণ কোথায়, সিদ্ধান্ত কোথায় নেওয়া হচ্ছে এবং বাজার কীভাবে পরিচালিত হচ্ছে।

ভুল জায়গায় দায় চাপিয়ে দিলে হয়তো সাময়িকভাবে কাউকে দোষী দেখানো যাবে, কিন্তু যাত্রী, ট্রাভেল এজেন্সি এবং দেশের এভিয়েশন খাতের কোনো স্থায়ী উপকার হবে না।

আজকের বাজারে অনেকেই কম দামের টিকিট দিতে পারে। আমরাও জানি কোথায় কম দামে টিকিট পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র কম দাম দেখেই...
07/06/2026

আজকের বাজারে অনেকেই কম দামের টিকিট দিতে পারে। আমরাও জানি কোথায় কম দামে টিকিট পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র কম দাম দেখেই আমরা কোনো Source ব্যবহার করি না।

কারণ একজন যাত্রীর জন্য টিকিটের দামই সবকিছু নয়।
গুরুত্বপূর্ণ হলো:-

➤ টিকিটটি নিরাপদ ও নির্ভরযোগ্য কিনা
➤ ভবিষ্যতে Refund সম্ভব হবে কিনা
➤ Flight Schedule Change হলে সহযোগিতা পাওয়া যাবে কিনা
➤ Reissue বা Date Change করার সময় সঠিক Support থাকবে কিনা
➤ Airline Policy অনুযায়ী দ্রুত সমাধান পাওয়া যাবে কিনা
➤ জরুরি মুহূর্তে ফোন ধরার মতো কেউ থাকবে কিনা
অনেক সময় কয়েকশো বা এক-দুই হাজার টাকা কম দামের টিকিট প্রথমে আকর্ষণীয় মনে হয়। কিন্তু পরে-

❌ Refund নিয়ে জটিলতা
❌ Hidden Charge
❌ Reissue-তে অতিরিক্ত খরচ
❌ Flight Change হলে কোনো সহযোগিতা না পাওয়া
❌ Ticket Issue-র পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া

এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।
Skynet Holidays-এ আমরা শুধু একটি টিকিট বিক্রি করি না,
আমরা আপনার পুরো যাত্রার দায়িত্ব নেওয়ার চেষ্টা করি।

➤ Fare Verification
➤ Airline Policy Support
➤ Refund Assistance
➤ Reissue & Date Change Support
➤ Schedule Change Update
➤ Before & After Sales Service
➤ Trusted & Professional Assistance

কারণ আমাদের কাছে দামের চেয়ে বিশ্বাস বড়, আর টিকিটের চেয়ে যাত্রীর স্বস্তি বেশি গুরুত্বপূর্ণ।

কম দাম নয়, সঠিক সেবা ও দায়িত্বশীল সাপোর্টই একজন প্রকৃত ট্রাভেল পার্টনারকে আলাদা করে।

যেকোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন:
Skynet Holidays
Eastern Arzoo Complex, Level 16,
Suite 3, 61 BIJOYNAGAR, Dhaka 1000
Phone: 8801783111112, 01916676299

Address

Eastern Arzoo, Level 16, Suite: 3, 61 Bijoy Nagar
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801783111112

Alerts

Be the first to know and let us send you an email when Skynet Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skynet Tours & Travels:

Shortcuts

Share

Category