28/01/2020
দুরন্ত এক্সপ্রেস, বেইমানি ও ধোকাবাজির শিকার হয়ে সম্পুর্ণ রুপে বিপর্যস্ত।
গত ০২/০২/২০১৯ থেকে দুরন্ত এক্সপ্রেস ও এর অফিস রুম নং ১১০৫, ১১ তলা,শাহ আলী প্লাজার কার্যক্রম সম্পুর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বন্ধ। এর স্থলে একি অফিসে নতুন কুরিয়ার সার্ভিস চালু হয়েছে যা দুরন্তের মালিকদের অগোচরেই ছিলো অনেকদিন।
দুরন্ত চেস্টা করেছিলো ভালো সার্ভিস দেয়ার জন্য। বেইমানি আর নিমকহারামী তে দুরন্ত পড়ে গিয়েছে।
দুরন্তের অনেক পুরাতন গ্রাহক হয়তো এখনো দুরন্ত কে বাজে সার্ভিসের জন্য গালি দিবেন, তবে এটা জানুন, আমরা শুধুই বেইমানি আর ধোকার শিকার। আস্থা আর অন্ধ বিশ্বাসের বলি।
যদি কেউ এখনো টাকা পেয়ে থাকেন, (যদিও আমরা সব শোধ করেছি বড় ছোট জা জানতাম) তবে আগের অফিসে গেলে দুরন্তের পুর্বের দায়িত্বশীল কাউকে পাবেন আশা করি।
দুরন্ত আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী। গত ০২/০৬/২০১৬ থেকে আজ ২৮/০১/২০২০ পর্যন্ত দুরন্ত আপনাদের সাথে বেইমানি করার চেস্টা করে নি। যদি করেছে সেটা এর কর্মচারী ও আমাদের মালিকপক্ষের দুর্বলতা।
এই পথচলার দুরন্তের মালিকপক্ষ সর্বমোট ৪৩ লক্ষ টাকা লস করেছে।
অনেক দাম দিয়ে কেনা বিশ্বাস আর আস্থা এটা।
আপনারা সকলেই ভালো থাকবেন। আজ থেকে দুরন্তের যাত্রায় সাময়িক বিরতি এখানেই।
হয়ত আবার ফিরে আসব ইনশাআল্লাহ অনেক ভালো কিছু নিয়ে।
আল্লাহ হাফেজ।