Bangladesh Power Development Board - BPDB

Bangladesh Power Development Board - BPDB This is the official page of BPDB. BPDB is responsible for major portion of generation and distribution of electricity mainly in urban areas.
(246)

Bangladesh Power Development Board (BPDB) is a statutory body created in May 1, 1972, by presidential Order No. 59 after bifurcation of erstwhile Bangladesh Water and Power Development Authority. BPDB started its operation with Installed Generation capacity of only 200 MW. Installed Generation capacity (April' 2016) has increased to 12,339 MW. As part of reform and restructuring a number of Gener

ation and Distribution companies have been created. The subsidiaries of BPDB are:

- Ashuganj Power Station Company Ltd. (APSCL)
- Electricity Generation Company of Bangladesh (EGCB)
- North West Power Generation Company Ltd. (NWPGCL)
- West Zone Power Distribution Company Ltd. (WZPDCL)

The BPDB is responsible for major portion of generation and distribution of electricity mainly in urban areas except Dhaka and West Zone of the country. The Board is under the Power Division of the Ministry of power, Energy and Mineral Resources, Government of Bangladesh. BPDB has taken a massive capacity expansion plan to add about 11600 MW Generation capacity in next 5 years to achieve 24000 MW Capacity according to PSMP-2010 by 2021 with the aim to provide quality and reliable electricity to all the people of Country for desired economic and social development. The power system has been expanded to keep pace with the fast growing demand.

বিদ্যুৎ বার্তা জুন ২০২৬ সংখ্যা প্রকাশিত
09/07/2026

বিদ্যুৎ বার্তা জুন ২০২৬ সংখ্যা প্রকাশিত

আজ ৮ জুলাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভবনস্থ বোর্ড সভাকক্ষে বোর্ডের চীফ মেডিক্যাল অফিসার (CMO) ডা. ফাহমিদা খ...
08/07/2026

আজ ৮ জুলাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভবনস্থ বোর্ড সভাকক্ষে বোর্ডের চীফ মেডিক্যাল অফিসার (CMO) ডা. ফাহমিদা খানম এর বিউবো'তে শেষ কর্মদিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানান সদস্য প্রশাসন মোঃ আমিনুল হক।
এসময় বিউবো'র বিভিন্ন দপ্তরের পরিচালকগণসহ মেডিক্যাল অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অতি বৃষ্টির কারণে ল্যান্ড স্লাইড হয়ে কেরানীহাট-বান্দরবান রাস্তায় ৩৩ কেভির বৈদ্যুতিক পোল কাৎ হয়ে পাশে পড়ে গেছে। ফলে বিদ্...
06/07/2026

অতি বৃষ্টির কারণে ল্যান্ড স্লাইড হয়ে কেরানীহাট-বান্দরবান রাস্তায় ৩৩ কেভির বৈদ্যুতিক পোল কাৎ হয়ে পাশে পড়ে গেছে। ফলে বিদ্যুতের ইনকামিং বন্ধ আছে। পিডিবি'র কারিগরি দল ঘটনাস্থলে কাজ করছে। কাজ শেষ হলেই সংযোগ পুনরায় চালু করা হবে।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের সার্বিক বিষয়াবলী নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং ‘বর্তমান সরকারের বিদ্যুৎ খাতের অ...
06/07/2026

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের সার্বিক বিষয়াবলী নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং

‘বর্তমান সরকারের বিদ্যুৎ খাতের অগ্রাধিকার, জনকল্যাণে গৃহীত ব্যবস্থা’ বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষে আজ ০৬ জুলাই বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি এর সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় তিনি সাংবাদিকদের লোড শেডিং, গ্রাহক অভিযোগ এবং বর্তমান সরকারের বিদ্যুৎ নিয়ে জনভাবনা সম্পর্কিত প্রশ্নের জবাব প্রদান করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ খাতকে স্বয়ং সম্পূর্ণ করার প্রত্যয়ে নিরন্তর কাজ করছি। নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতের বিদ্যুৎ খাতের পরিকল্পনা করছি। তিনি বলেন, আমরা নীতি নির্ধারকরা বিদ্যুৎ খাতের উন্নয়নে কি ধরনের কাজ করছি, তা আপনাদের মাধ্যমে জনগণকে অবহিত করার চেষ্টা করছি। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের তথ্য যাচাইপূর্বক সংবাদ পরিবেশনের ব্যাপারে বিশেষ অনুরোধ করেন। তিনি বলেন, আপনারা কোনো অভিযোগ পেলে সরেজমিনে গিয়ে এর সত্যতা যাচাই করবেন, যাতে এ ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ায়।

প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে বর্তমানে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এগুলোর বেশির ভাগই ভিত্তিহীন। তিনি বলেন, বর্তমানে ট্যারিফ পরিবর্তনের কারণে অনেকেরই অধিক বিদ্যুৎ বিল আসছে। তাছাড়া, অধিক বিদ্যুৎ বিলের পেছনে গ্রাহকদের পূর্বের তুলনায় বর্তমানে অধিক বিদ্যুৎ ব্যয়ের বিষয়টিও মূলত অনুঘটক বলে তিনি মন্তব্য করেন।

তাছাড়া, অনেকেরই অধিক বিদ্যুৎ ব্যবহারের ফলে ট্যারিফের পূর্বের স্তরের উপরের স্তরে পৌঁছে গেছেন বলেও তিনি এসময় মন্তব্য করেন। পাশাপাশি দুই-একটি করণিক ভুল ও এর সংশোধন নিয়েও তিনি এসময় কথা বলেন।

ব্রিফিংয়ের এক পর্যায়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, আমাদের পিকিং বিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন সক্ষমতাজনিত কিছু কারিগরি সীমাবদ্ধতার দরুন এ লোড শেডিং হচ্ছে। আশা করি আগামী সেপ্টেম্বর নাগাদ আমরা এ লোড শেডিং থেকে বেরিয়ে আসতে পারবো।

উক্ত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বার্তা এপ্রিল-মে ২০২৬ প্রকাশিত
10/06/2026

বিদ্যুৎ বার্তা এপ্রিল-মে ২০২৬ প্রকাশিত

আজ ৪ জুন বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য প্রক...
04/06/2026

আজ ৪ জুন বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য প্রকৌশলী মোঃ রেজাউল করিম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বোর্ড সদস্যবৃন্দ। এসময় বিদ্যুৎ বিভাগ ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পিডিবি'র বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী (গ্রেড-১) মোঃ রেজাউল করিম।পিডিবি'র বর...
01/06/2026

চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পিডিবি'র বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী (গ্রেড-১) মোঃ রেজাউল করিম।
পিডিবি'র বর্তমান চেয়ারম্যান তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে পুনরায় এক বছরের জন্য চু্ক্তিভিত্তিক এ নিয়োগ পেয়েছেন।

পবিত্র ঈদুল আজহা ২০২৬ পালন শেষে আজ ০১ জুন প্রথম কর্মদিবসে বাংলাদেশ বিদ‍্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী...
01/06/2026

পবিত্র ঈদুল আজহা ২০২৬ পালন শেষে আজ ০১ জুন প্রথম কর্মদিবসে বাংলাদেশ বিদ‍্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম ওয়াপদা ভবনের বোর্ড সভাকক্ষে বোর্ডের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় বোর্ড সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্ব স্ব ঈদ উদযাপনের অভিজ্ঞতা বর্ণনা করেন।

একটি সতর্কবার্তা ---------------------------------- সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে +8801614798087 -  এই বিশেষ...
27/05/2026

একটি সতর্কবার্তা
----------------------------------
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে +8801614798087 - এই বিশেষ নম্বরটি থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম এর ছবি ও পরিচিতি ব্যবহার করে / ফটোকার্ড বানিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে প্রতারণামূলক কল (সামাজিক মাধ্যমসহ) করছে এবং টাকা-পয়সা দাবি করছে। সর্বসাধারণকে এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে যেন তারা প্রদত্ত নম্বরটি থেকে সাবধান হোন এবং কোন ধরণের লেনদেন না করেন।

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

Address

WAPDA Bhaban,Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Power Development Board - BPDB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Power Development Board - BPDB:

Shortcuts

Share