Muslim Tourister

Call Directions Website Contact the business

Muslim Tourister Journey beyond Hajj and Umrah – integrating prayer, modesty, Islamic values, and cultural respect. Explore Prophetic landmarks across Saudi Arabia. Govt.

approved travel agency. Pre-registration is on-going. Call now 01815000979

কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার একেবারে উপরে, মানুষ ঘামে ডুবে যাবে।সেই দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের...
25/10/2025

কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার একেবারে উপরে, মানুষ ঘামে ডুবে যাবে।
সেই দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“সাত শ্রেণির মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে…
তাদের একজন হলেন সেই যুবক, যিনি আল্লাহর ইবাদতে বড় হয়েছেন।”
(সহিহ বুখারী ও মুসলিম)

হজও সেই মহান ইবাদত, যা যুবকালেই সর্বোত্তমভাবে সম্পন্ন করা যায়।
আর এটি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের ঘোষণা, যা মানুষকে তাঁর সন্তুষ্টি ও আরশের ছায়ার পথে নিয়ে যায়।

13/10/2025

হায়, আমরা যদি একটা হজ এজেন্সি হইতাম তাহলে বলতাম…

২০২৬ হজের রেজিষ্ট্রেশনের ডেডলাইন গতকালই শেষ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে সর্বশেষ নোটিশ অনুযায়ী, রেজিষ্ট্রেশন ডেডলাইন শেষ হওয়া সত্ত্বেও আজকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত কেউ হজে যেতে চাইলে ধর্ম মন্ত্রণালয় কে জানালে ওই নির্দিষ্ট সংখ্যক রেজিষ্ট্রেশন করা যাবে।

আজকে বিকাল পাঁচ টার মধ্যে আমাদেরকে জানালে আমরা নির্দিষ্ট সংখ্যক কোটা বরাদ্দ রাখবো। আপাতত পেমেন্ট করে আমাদের কে জানিয়ে রাখলে আমরা কনফার্ম করবো ইন শা আল্লাহ।

যোগাযোগের জন্য: 01815-000979

কারণ হজের সফর টাকায় শুরু হয় না —শুরু হয় ঈমানে…
11/10/2025

কারণ হজের সফর টাকায় শুরু হয় না —
শুরু হয় ঈমানে…

হজে যেতে চাই… কিন্তু টাকা নাই

যখন কাউকে জিজ্ঞেস করি — “হজে যাচ্ছেন না কেন?”
সবচেয়ে বেশি যে উত্তরটা পাই, তা হলো —
“টাকা নাই।”

আর সত্যি বলতে — আমি বুঝি এই অনুভূতিটা।

কিন্তু আসলে জানেন কী?
হজে যাওয়ার পথে টাকাই বাধা না — বাধা হলো মানসিকতা।

কারণ, যিনি ডাকেন, তিনিই পথও তৈরি করে দেন।

ভাবুন তো —
আবু বকর (রাঃ), উসমান (রাঃ), আবদুর রহমান ইবন আওফ (রাঃ) —
তাঁরা ছিলেন সম্পদশালী,
কিন্তু একই সাথে তাঁরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন।

তাঁরা টাকাকে দুনিয়ার প্রতীক ভাবেননি,
তাঁরা টাকাকে দেখতেন আল্লাহর পথে চলার একটি মাধ্যম হিসেবে।

তাহলে প্রশ্নটা হয়তো এটা নয় —
“আমার হজে যাওয়ার মতো টাকা আছে কি না?”

বরং এটা —
“আমার আল্লাহর প্রতি এমন ঈমান আছে কি না, যে তিনিই আমাকেই পথ দেখাবেন?”

কারণ,
যখন ঈমান বাড়ে — রিযিকও বাড়ে।
আর যখন রিযিক বাড়ে — তখন হজের দরজাও খুলে যায়।

আজ যদি আপনার হৃদয়ে বায়তুল্লাহর জন্য আকুলতা জাগে,
তাহলে পারফেক্ট ব্যাংক ব্যালান্সের জন্য অপেক্ষা করবেন না।
নিয়ত থেকে শুরু করুন,
বিশ্বাস থেকে হাঁটতে শুরু করুন।

যিনি আপনার অন্তরে এই আকাঙ্ক্ষা জাগিয়েছেন —
তিনিই আপনাকে তাঁর ঘরে পৌঁছে দেবেন।

✨ কারণ হজের সফর টাকায় শুরু হয় না —
শুরু হয় ঈমানে।

এ বছরের হজ নিবন্ধনের চুড়ান্ত সময় পেরিয়ে যাচ্ছে।
কিন্তু ঝেড়ে ফেলুন দ্বিধা , আর ভয়— নিবন্ধন করার জন্য যোগাযোগ করুন এর সাথে।

বই: এভাবেই হজ আমাকে শিক্ষা দিয়েছে। অনুপ্রেরণায়: শাইখ মুহাম্মদ আল শারীফ (রহিমাহুল্লাহ)

#হজের_ডাক

আজ যদি আমাদের হজ এজেন্সির লাইসেন্স থাকতো, তাহলে আমারও এই রকম প্যাকেজ ঘোষণা করতাম —১। ইকোনমি প্যাকেজ ৬,৪০,০০০ টাকা ২। স্ট...
04/10/2025

আজ যদি আমাদের হজ এজেন্সির লাইসেন্স থাকতো, তাহলে আমারও এই রকম প্যাকেজ ঘোষণা করতাম —

১। ইকোনমি প্যাকেজ ৬,৪০,০০০ টাকা
২। স্ট্যান্ডার্ড প্যাকেজ ৭,১৫,০০০ টাকা
৩। ক্লাসিস্ক প্যাকেজ ৮,৯৫,০০ টাকা
৪। আর সাধারণ প্যাকেজ ৫,৮০,০০০ টাকা

আর বলতাম, বিস্তারিত জানতে ইনবক্স করেন। কমেন্টে কিছু জানতে চাইলে বলতাম, প্লিজ ইনবক্স 😁

অনেকেই জানেন না —জেরুজালেম বিজয়ী ও মুসলিম উম্মাহর নায়ক সালাহউদ্দিন আল-আইউবী رحمه الله জীবনে কখনো হজ্ব করতে পারেননি।কেন...
03/10/2025

অনেকেই জানেন না —
জেরুজালেম বিজয়ী ও মুসলিম উম্মাহর নায়ক সালাহউদ্দিন আল-আইউবী رحمه الله জীবনে কখনো হজ্ব করতে পারেননি।

কেন?
কারণ তাঁর পুরো জীবন কেটেছে মুসলিম ভূমি রক্ষা, উম্মাহকে একত্রিত করা এবং ক্রুসেডারদের হাত থেকে আল-কুদস মুক্ত করার সংগ্রামে। হজের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও দায়িত্বের ভার তাঁকে সে সুযোগ দেয়নি।

তবে কাবা ও হারামাইনের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ পেয়েছিল অন্যভাবে—
• তিনি মিশর ও সিরিয়া থেকে হজের কাফেলার পথ নিরাপদ করেছিলেন।
• কাফেলার জন্য পাহারাদার নিয়োজিত করেছিলেন।
• মক্কা-মদিনায় উপহার ও সাহায্য পাঠাতেন।

অতএব, যদিও তিনি নিজে হজ করতে পারেননি, তিনি নিশ্চিত করেছিলেন যেন হাজারো মানুষ নিরাপদে হজে পৌঁছাতে পারে।

আমাদের জন্য শিক্ষা: অনেক সময় অন্যকে ইবাদত করতে সাহায্য করাও নিজের ইবাদতের মতোই মূল্যবান হয়।

#হজ #সালাহউদ্দিন #ইতিহাস

শায়খ আবদুল আজিজ ইবনু আব্দুল্লাহ ইবনু বাজ رحمه الله এর হজ শায়খ ইবনু বাজ رحمه الله এ যুগের মহামানব আলিম ছিলেন।তিনি সারা ...
24/09/2025

শায়খ আবদুল আজিজ ইবনু আব্দুল্লাহ ইবনু বাজ رحمه الله এর হজ

শায়খ ইবনু বাজ رحمه الله এ যুগের মহামানব আলিম ছিলেন।

তিনি সারা জীবন আল্লাহর দাওয়াহ, শিক্ষা ও ফতোয়া প্রদানে নিয়োজিত থেকেও হজকে কখনো অবহেলা করেননি।

- তিনি ১৩৪৯ হিজরিতে প্রথম হজ করেন।
- এরপর থেকে জীবনের শেষ সময় পর্যন্ত প্রায় প্রতি বছরই হজ আদায় করেছেন।
- নির্ভরযোগ্য সূত্র মতে তিনি মোট ৫২ বার হজ আদায় করেছেন। [সূত্র: almoslim-ডট-নেট]

হজের সময় তিনি সাধারণ হাজিদের মতোই, মানুষের ভিড়ের মাঝেই বসে প্রশ্নের উত্তর দিতেন, দিকনির্দেশনা দিতেন, ইলম বিতরণ করতেন।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তাঁর হজ ও ইলমের বরকত উম্মাহর মাঝে কিয়ামত পর্যন্ত বহমান রাখুন।

#শায়খ_বিন_বাজ #হজ

জীবন থেকে যা পেতে চাও, যৌবনেই নিয়ে নাও আল্লাহর কাছে সর্বোত্তম প্রদর্শন করো— ইবাদতে সেরা মনোযোগ, দান-সাদাকায় সেরা জিনিস...
23/09/2025

জীবন থেকে যা পেতে চাও, যৌবনেই নিয়ে নাও

আল্লাহর কাছে সর্বোত্তম প্রদর্শন করো— ইবাদতে সেরা মনোযোগ, দান-সাদাকায় সেরা জিনিস, আজ্ঞাবহতায় সেরা মনোভাব।

হজ হলো সবচেয়ে মর্যাদাশীল ইবাদত। যুবককালেই এ করার শক্তি ও উদ্দীপনা সবচেয়ে বেশি থাকে।

হজও সেই মহান ইবাদত, যা যুবকালেই করা শ্রেষ্ঠ। এবং সুযোগ পেলে হজ আদায় করো।

#শোনো_হে_যুবক

যদি কোনো ব্যক্তি ফরজ হজ আদায় করতে অক্ষম হয় অথবা আদায় করার আগেই মারা যায়,  তাহলে তার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে অন্য কোনো ব্য...
11/09/2025

যদি কোনো ব্যক্তি ফরজ হজ আদায় করতে অক্ষম হয় অথবা আদায় করার আগেই মারা যায়, তাহলে তার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে অন্য কোনো ব্যক্তির হজ আদায়ের সুযোগ আছে। তবে যে ব্যক্তি বদলী হজ করবেন তাকে আগে নিজের ফরজ হজ আদায় করতে হবে।

রাসূলুল্লাহ ﷺ জনৈক ব্যক্তিকে বলতে শুনেন, শুবরুমার পক্ষ থেকে লাব্বাইক। রাসূলুল্লাহ ﷺ তাকে বলেন, “তোমার পক্ষ থেকে হজ করেছো?” সে বলল: না, তিনি বললেন: “আগে তোমার পক্ষ থেকে হজ করো, অতঃপর শুবরুমার পক্ষ থেকে হজ করো”

[আবু দাউদ, ইবন মাজাহ]

এই জীবন সংক্ষিপ্ত আর অনিশ্চয়তায় ভরাআমাদের মধ্যে প্রচলিত ধারণা হলো—যুবককাল হলো দুনিয়াবি অর্জন ও সাফল্যের জন্য। অনেক যু...
09/09/2025

এই জীবন সংক্ষিপ্ত আর অনিশ্চয়তায় ভরা

আমাদের মধ্যে প্রচলিত ধারণা হলো—যুবককাল হলো দুনিয়াবি অর্জন ও সাফল্যের জন্য। অনেক যুবক তখন ধর্ম পালন কে কম গুরুত্ব দেন এবং প্রায়শই সময় ব্যয় করেন শুধু নিজের স্বপ্ন পূরণে।

কিন্তু মনে রেখো, বয়স বাড়ার সঙ্গে এই মনোভাব বদলে যায়।

জীবনটা একটু উপভোগ করে নিই, আর একটু ভারিক্কি আসুক, তারপর ধীরে সুস্থে হজ করব আর কী!

হজ করতে সময় লাগে - কমপক্ষে ২ কর্ম সপ্তাহ। এখন টাকা আছে, শরীরে সামর্থ্য আছে কিন্তু সময় নাই। একদিন হয়ত সময় থাকবে কিন্তু ততদিনে দেরী করে ফেলেছেন - সামর্থ্য হারিয়ে
ফেলেছেন। আর তাই ভবিষ্যতের অনিশ্চয়তা কে মাথায় রেখে হজের পরিকল্পনা দেরি করা নেহাতই বোকামি!

শোনো হে যুবক! এই জীবন সংক্ষিপ্ত আর অনিশ্চয়তায় ভরা - এই আছি, এই নাই!

হজ ফরজ হয়ে গেলে আর দেরি নয়, দ্রুতই হয়ে যাও আল্লাহর মেহমান।

#শোনো_হে_যুবক

Address

House 24 (1st Floor), Road 17, Sector 12, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801815000979

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Tourister posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Tourister:

Shortcuts

Share