Bhairab Tours & Travels ভৈরব ট্যুরস এবং ট্র্যাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bhairab Tours & Travels ভৈরব ট্যুরস এবং ট্র্যাভেলস

Bhairab Tours & Travels ভৈরব ট্যুরস এবং ট্র্যাভেলস Simple Travel bd

03/04/2023

সালাতুল তারাবীহ নামায: কত সুন্দর সুন্দর আয়াত তেলাওয়াত হচ্ছে সালাতুল তারাবীহ নামাযে,যারা এই নামায পড়ে না তারা কি করে বুঝবে আল্লাহ তায়ালা রহমত, বরকত, নাযাত সম্পর্কে। আল্লাহ তুমি বেনামাযি কে নামায পড়ার তৌফিক দান করুন । আজ ১৫ পাড়া শেষ হল। আলহামদুলিল্লাহ।

22/09/2021

বেশি বেশি ভ্রমন করুন ভালো থাকুন।।

26/12/2020

মানবজীবন একটি অনন্ত ভ্রমণের অংশবিশেষ। মানুষ অনন্ত সফরের যাত্রী। এই ভ্রমণের সূচনা হলো আমলে আরওয়াহ বা রুহের জগৎ থেকে। এর দ্বিতীয় ধাপ হলো আলমে দুনিয়া তথা দুনিয়ার জীবন। তৃতীয় সোপান হলো আলমে বারজাখ বা অন্তর্বর্তীকালীন জীবন, যা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বিস্তৃত। এরপর আখিরাত বা পরকালের অনন্ত জীবন।

ভ্রমণের আরবি হলো সফর, ছায়ের, রেহলাত ইত্যাদি। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হজ অর্থও ভ্রমণ এবং ওমরাহ অর্থও ভ্রমণ।

ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো পূর্ববর্তীদের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা ও শিক্ষা গ্রহণ করা। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল তা কি দেখে না? যারা মুত্তাকি তাদের জন্য পরলোকই শ্রেয়; তোমরা কি বোঝো না?’ (সুরা-১২ ইউসুফ, আয়াত: ১০৯)।

এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত এদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে ও কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদিগকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদিগকে রক্ষা করার কেউ ছিল না।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ২১)। ‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না ও দেখে না তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৮২)।

ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি-রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তাঁর কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে, ‘তারা দেশ ভ্রমণ করে না? তা হলে তারা জ্ঞানবুদ্ধিসম্পন্ন ও শ্রুতিশক্তিসম্পন্ন হতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে হৃদয়।’ (সুরা-২২ হজ, আয়াত: ৪৬)। বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন? অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ (সুরা-২৯ আনকাবুত, আয়াত: ২০)।

যাতায়াতব্যবস্থা, রাস্তাঘাট, যানবাহন ও পরিবহন আল্লাহর কুদরতেরই অংশ এবং তা-ও ভ্রমণের নিমিত্তে। কোরআনের ভাষায়, ‘তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, যেগুলোর মধ্যবর্তী স্থানে বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদিগকে বলেছিলাম, “তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে।”’ (সুরা-৩৪ সাবা, আয়াত: ১৮)।

ইসলামি আইনবিদদের মতে, সব মুসলমানের জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে সামর্থ্য অনুযায়ী সফর করা ও ভ্রমণ করা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের পূর্বে বহু বিধান-ব্যবস্থা গত হয়েছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম!’ (সুরা-৩ আলে ইমরান, আয়াত: ১৩৭)। বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছিল!’ (সুরা-৬ আনআম, আয়াত: ১১)। ‘সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কী হয়েছে?” (সুরা-১৬ নাহল, আয়াত: ৩৬)। ‘পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, অপরাধীদের পরিণাম কীরূপ হয়েছে।’ (সুরা-২৭ নমল, আয়াত: ৬৯)। ‘এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত এদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে ও কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদিগকে রক্ষা করার কেউ ছিল না।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ২১)। ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছে’! তাদের অধিকাংশই ছিল মুশরিক।’ (সুরা-৩০ রুম, আয়াত: ৪২)।

শীত, বসন্ত ও গ্রীষ্মকাল ভ্রমণের আদর্শ সময়। কোরআনের বর্ণনায়, ‘কুরাইশদের অনুরাগ, তাদের আসক্তি শীতকালীন ও গ্রীষ্মকালীন ভ্রমণ। সুতরাং তাদের উচিত এই (কাবা) ঘরের প্রভুর ইবাদত করা। যিনি ক্ষুধায় তাদের অন্ন দিয়েছেন; ভয়ে দিয়েছেন নিরাপত্তা।’ (সুরা-১০৬ কুরাইশ, আয়াত: ১০৪)।

যেহেতু সফর একটি বিধিবদ্ধ ইবাদত, তাই সফরের রয়েছে বিশেষ কিছু বিধিবিধান। ইসলামি শরিয়তে ফিকহি পরিভাষায় সফর বলা হয়: আপন বাসস্থান থেকে বা কর্মস্থল থেকে আটচল্লিশ মাইল বা সত্তর কিলোমিটার দূরত্বে যাওয়ার উদ্দেশ্যে মহল্লা বা গ্রাম থেকে বের হওয়া। গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সফর অবস্থা বহাল থাকে। সফর বা ভ্রমণকারীকে মুসাফির বলা হয়। গন্তব্য যদি নিজ বাড়ি বা কর্মক্ষেত্র হয়, তবে সেখানে পৌঁছার পর আর মুসাফির থাকবেন না। আর গন্তব্য যদি নিজ বাড়ি বা কর্মক্ষেত্র না হয় এবং সেখানে অন্তত ১৫ দিবস রজনী থাকার নিয়ত বা ইচ্ছা না থাকে, তাহলে সফর অবস্থা বহাল থাকবে।

সফরে দোয়া কবুল হয়। সফরকালীন চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ কছর, অর্থাৎ দুই রাকাত পড়তে হয় এবং সুন্নত নামাজ নফল পর্যায়ভুক্ত হয়। সফর অবস্থায় প্রয়োজনে ফরজ রোজা পরে রাখা যায়। সফর অবস্থায় ঈদের নামাজ ও জুমার নামাজ এবং কোরবানি ওয়াজিব হয় না। তবে সুযোগ থাকলে আদায় করা উত্তম।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সহকারী অধ্যাপক

দেশের সবচেয়ে ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Bhairab Tours & Travels এ র সাথে-গন্তব্যঃ  #সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন* যাত্রার তার...
25/11/2018

দেশের সবচেয়ে ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Bhairab Tours & Travels এ র সাথে-
গন্তব্যঃ #সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন
* যাত্রার তারিখঃ
২0 December, রাত ১০.৩০টা

*ফেরার তারিখঃ
২২ December, রাত ৯টা (খাগড়াছড়ি হতে।)

❑ ভ্রমণ খরচঃ
5500/- টাকা প্রতি জন। (নন-এসি বাস)
6500/- টাকা প্রতি জন। (AC Bus)

❑ ভ্রমণের স্থান সমুহঃ
* সাজেক
* হাজাছড়া ঝর্ণা
*তারেং
* রুই লুই পাড়া
* কংলাক পাহাড়
* স্টোন গার্ডেন
*হ্যালিপ্যাড
* আলুটিলা গুহা
*ঝুলন্ত ব্রিজ

স্পেশাল ফিচারঃ
* সবার অংশ গ্রহনে Bar-B-Q Party
* ফানুস উৎসব

** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
২০ December রাতে রওনা দিয়ে পরদিন ভোরে খাগড়াছড়ি পৌঁছাবো। হোটেলে গ্রুপ ভিত্তিক রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষন রেস্ট নিয়ে তারপর সকালের নাস্তা।

এরপর সাজেকের উদ্দেশ্যে রওনা করবো নতুন জিপে। দুপুরের মধ্যে সাজেকে রিসোর্টে চেক-ইন করে সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন। রাতে সাজেকেই BAR-B-Q পার্টি।

পরদিন সকালের খাবারের পর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবো। সারাদিন ঘুরবো হাজাছড়া ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজ। সন্ধ্যায় হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার। তারপর রাতের বাসে রওনা দিয়ে ভোরে ঢাকায় থাকবো।

খাবার : সকালে পরোটা, ডিমভাজি, ডাল, চা। দুপুরে মুরগীর মাংস, ভর্তা, ডাল, সবজি। রাতে Bar-B-Q পার্টি। ২য় দিন দুপুরে খাগড়াছড়ির সবচেয়ে সেরা পাহাড়ি রেস্টুরেন্ট "System"এ লাঞ্চ। রাতে খাবো খাগড়াছড়ির সুস্বাদু খাবারের আরেক বিখ্যাত নাম মনটানা-য়।

❑ কনফার্ম করার ডেডলাইন: 07 December পর্যন্ত। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।

❑ কনফার্ম করার জন্য 0৭ December তারিখের মধ্যে নন-এসি বাসের জন্য প্রতিজন ২০০০ টাকা এবং এসি বাসের জন্য ৩০০০টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে।

❑ যা যা থাকছে এর মধ্যেঃ
- ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা বাস টিকেট।
- দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক নতুন জিপ ।
- খাগড়াছড়ি পৌঁছানোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার।
- কটেজ।

❑ যা থাকছেনাঃ
- ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার ।

*******
❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

* এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটি করে বড় বেড থাকবে। অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচ বাথ থাকবে।

*নিরাপত্তা ও হসপিটালিটির কারনে গ্রিন বেল্টের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমন করেন। এবং বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

*কাপল রুম এভেইলএবল। কাপল রুমের জন্য ৫০০ + ৫০০= ১০০০ টাকা প্রতি কাপলে যুক্ত হবে। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।

❑উল্লেখযোগ্যঃ
***কোন হিডেন চার্জ নেই।
*** বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়।
***গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers'এ।

*****

**বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(187/2 GP Cha Mohakhali 3rd Floor, Wairless Gate, Dhaka)

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

** চাইল্ড পলিসিঃ
- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

Contact : 01731300533

নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি। ভ্রমণে নিজেকে জানার অন্যতম উপায়। আজ থেকে বিশ ...
15/11/2018

নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি। ভ্রমণে নিজেকে জানার অন্যতম উপায়। আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে,আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন। আবিষ্কারের জন্য যাত্রা করুন, স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন। আপনাদের ক্লান্তি থেকে একটু প্রশান্তির নিশ্বাস উপহার দিবে। ভ্রমণের জন্যেও শীতের আবহাওয়া বেশ উপযোগী। আগামী ১৩/১২/২০১৮ ইং থেকে ১৬/১২/২০১৮ ইং ৪ রাত ও ৩ দিনের ভ্রমণ প্যাকেজ সুবিধা, আপনাদের জন্য নিয়ে এসেছে। খুব অল্প খরচে আপনি, আপনার পরিবার, অথবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন সেন্ট মার্টিন্ দ্বীপ থেকে । বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। সুন্দর ও অভিরুচি এর মাখামাখি আপনার ক্লান্তিময় মনকে নিমিষেই প্রফুল্ল করে তুলবে।
বিস্তারিত জানতে 01731300533.

History Of Bhairab .
30/10/2018

History Of Bhairab .

Address

GP Cha 187/2, 3rd Floor, Wairless Gate, Mohakhali
Dhaka

Telephone

01731300533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhairab Tours & Travels ভৈরব ট্যুরস এবং ট্র্যাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category