28/06/2024
কলকাতা থেকে লন্ডনের বাস রুট ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট।
এই রুট ১৯৫৭ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চালু ছিলো।
আলবার্ট ট্রাভেল নামে একটা কোম্পানী এই বাস সার্ভিস পরিচালনা করতো।
এই রুটের দুরুত্ব ছিলো প্রায় ৩২৬৬৯ কিলোমিটার।
কোলকাতা থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগতো প্রায় ৫০ দিন।
লন্ডন থেকে বেলজিয়াম, যুগোস্লাভিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্থান ও পাকিস্থান হয়ে কোলকাতায় পৌঁছাতো। থাকা খাওয়া সহ বাসের টিকেটের মূল্য ছিলো ১৪৫ পাউন্ড।
এই বাসে বই পড়ার ব্যবস্থা ছিলো, রেডিও ও গান শোনার ব্যবস্থা ছিল। ছিল ঘুমানোর জন্য বাঙ্কার, খাবারের জন্য ছিলো সুসজ্জিত কিচেন।
যাত্রাপথে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো। এছাড়াও শপিং করার জন্য ভিয়েনা, ইস্তাম্বুল, কাবুল ও তেহেরানে বিরতি দেওয়া হতো।
© British Library, United Kingdom