29/08/2019
সরাসরি ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন সার্ভিসের বিস্তারিত তথ্য:
🚉 ট্রেনের নাম : বেনাপোল এক্সপ্রেস।
🚉 ট্রেন নং : ৭৯৫ / ৭৯৬ 🚉 রুট : বেনাপোল - ঢাকা - বেনাপোল।
বি:দ্র: এটিও #বনলতা_এক্সপ্রেস এর মত একটি নন-স্টপ ট্রেন। যদিও এর ২টি অপারেশনাল স্টপেজ আছে।
▶️ যাত্রা বিরতি:
▪️আপে অর্থাৎ বেনাপোল - ঢাকা; ট্রেন নং ৭৯৫ = বেনাপোল - যশোর - ঈশ্বরদী - ঢাকা বিমানবন্দর - ঢাকা কমলাপুর (যশোর ও ঈশ্বরদী অপারেশনাল স্টপেজে)।
▪️ডাউনে অর্থাৎ ঢাকা - বেনাপোল; ট্রেন নং ৭৯৬ = ঢাকা কমলাপুর - ঢাকা বিমানবন্দর - ঈশ্বরদী - যশোর - বেনাপোল (ঈশ্বরদী ও যশোর অপারেশনাল স্টপেজে)।
▶️ সময়:
▪️বেনাপোল হতে ঢাকাঃ ছাড়বে - বেলা ১৩:০০ | পৌঁছাবে - ২০:৫৫
▪️ঢাকা হতে বেনাপোলঃ ছাড়বে - রাত ১২:৪০ | পৌঁছাবে - ০৮:৪৫
▶️ ট্রেনটির লোড থাকবে ১২/২৪ অর্থাৎ কোচ থাকবে ১২টি। তার মধ্যে--
▪️এসি চেয়ার : ১টি (গ)
▪️এসি কেবিন : ১টি (খ)
▪️শোভন চেয়ার : ৭টি (ঘ, চ-ট)
▪️পাওয়ার কার+নামাজ ঘর+শোভন চেয়ার কোচ : ১টি (ঙ)
▪️গার্ড ব্রেক+ডাইনিং কার+শোভন চেয়ার কোচ : ২টি (ক, ঠ)।
▶️ মোট আসন:
▪️দিনে : ৮৯৫ টি
▪️রাতে : ৮৭১ টি
▶️ টিকিট বরাদ্দ আছে:
▪️যশোর - ঢাকা = এসি ১০, শোভন ৬২টি।
▪️ঈশ্বরদী - ঢাকা = এসি ৫, শোভন ৩০টি। বাকি সব বেনাপোল - ঢাকা।
▪️ঈশ্বরদী - বেনাপোল = এসি ৫, শোভন ৩০টি।
▪️যশোর - বেনাপোল = এসি ১০, শোভন ৬২টি। বাকি সব ঢাকা - বেনাপোল।
▶️ ভাড়া:
বেনাপোল - ঢাকা / ঢাকা - বেনাপোল =
▪️শোভন চেয়ার - ৫৩৪ টাকা;
▪️এসি চেয়ার - ১০২৫ টাকা;
▪️এসি কেবিন সিট - ১২২৮ টাকা;
▪️এসি বার্থ - ১৮৯২ টাকা।
▶️ ট্রেনটির সুবিধা/অসুবিধা:
১. অফ ডে:
▪️বুধবার বেনাপোল হতে ঢাকা যাবেনা।
▪️বৃহস্পতিবার ঢাকা হতে বেনাপোল আসবে না
২. উন্নত মানের কোচ। ব্র্যান্ড নিউ।
৩. আপে ও ডাউনে যশোর ও ঈশ্বরদীতে থাকছে অপারেশনাল স্টপেজ। কিন্তু থাকছে বরাদ্দকৃত সিট।
৪. থাকছে বায়ো টয়লেট, ট্রেন স্টেশনে থামা অবস্থায়ও ব্যাবহার করা যাবে।
৫. থাকছে ডিজিটাল ডিসপ্লে। ট্রেনের অবস্থান ডিসপ্লে তে দেখা যাবে।
৬. ট্রেনের রেক বেনাপোল বেইজ। তবে স্পায়ার, ওয়াটারিং ও ওয়াশিং ঢাকায় হবে।
৭. থাকছে পঞ্চগড় এক্সপ্রেস ও বনলতার মত বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ক্যাটারিং সার্ভিস।
৮. ট্রেনটির এটেন্ডেন্ট সার্ভিসে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কর্মী থাকছে।
৯. ট্রেনটি একটি 'ক' শ্রেণির আন্তঃনগর ট্রেন।
১০. এটি একটি নন-স্টপ ট্রেন।
বিঃ দ্রঃ #বেনাপোল_এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময় একটা জিনিস সব সময় মনে রাখবেন, ট্রেন কিন্তু ঢাকা থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছাড়বে, সুতরাং ধরুন আপনি ভাবছেন আপনি ঢাকা থেকে ২ তারিখের টিকিট কেটে ৩ তারিখে নামবেন। তাই আপনি ২ তারিখের টিকিট কাটলেন। তাহলে আপনি ভুল করলেন, যেহেতু আপনি ৩ তারিখ নামবেন ভাবছেন, সেহেতু আপনাকে ৩ তারিখেরই টিকিট কাটতে হবে, কারণ ট্রেন ছাড়বে রাত ১২ টার পর।
লেখা এবং ছবি : সংগৃহীত।