Nishi Foysal Travel Blog

Nishi Foysal Travel Blog hi, we explore the travel sites and upload those video for you.Nishi Foysal travel Blog

11/05/2026
09/05/2026

Erasmus Mundus Scholarship ,,এই স্কলারশিপকে ধরা হয় ইউরোপের সবচেয়ে দামি স্কলারশিপ।
কারণ যে পরিমান টাকা প্রতি মাসে স্টুডেন্টকে দেয় এতো টাকা অন্য কোন স্কলারশিপে দেয় না। সাথে টিউশন ফি ,ট্রাভেল ফি, ইনসুরেন্স, এগুলো তো থাকলোই।

মানে এক পয়সা খরচ না করে স্কলারশিপ থেকে ভালো পরিমান টাকা পেয়েও ইউরোপে পড়া যায় যদি আপনার যোগ্যতা থাকে।

এখন ,এই স্কলারশিপে এপ্লিকেশন করার জন্য কি করতে হবে???

আসেন জেনে নেই বিস্তারিত 🌿🌿🌿

Erasmus Mundus Joint Master (EMJM):
Erasmus Mundus Joint Master (EMJM) হলো ইউরোপিয়ান ইউনিয়নের একটি স্কলারশিপ প্রোগ্রাম, যা ২ বছরের মধ্যে ২ থেকে ৪টি দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ার সুযোগ দিবে।

EMJM স্কলারশিপের বেনিফিট :
- প্রতি মাসে ১,৪০০ ইউরো স্কলারশিপ, ২ বছর ধরে (বাংলাদেশি টাকায় মাসে প্রায় ২ লাখ টাকা)
- পূর্ণ টিউশন ফি মওকুফ
- ইউরোপজুড়ে কিংবা ইউরোপের বাহিরে পড়ালেখা ও ভ্রমণের সুযোগ
- ইন্টারন্যাশনাল ডিগ্রি (Joint or Multiple) ও চাকরির সুযোগ

EMJM-এ আবেদন করার জন্য দরকার:
- একটি প্রাসঙ্গিক বিষয়ের ব্যাচেলর ডিগ্রি (৩-৪ বছর; ১৬০ European Credits)
- ভালো মোটিভেশন লেটার
- ইংরেজি ভাষার দক্ষতা (IELTS বা সমতুল্য)
- আত্মবিশ্বাস এবং একটি পরিপূর্ণ প্রোফাইল

কীভাবে শুরু করবো? — Erasmus Journey-এর প্রথম ধাপ

Step 1: ক্যাটালগ থেকে নিজের প্রোগ্রাম খুঁজে বের করেন
প্রথমেই যেতে হবে EMJM ক্যাটালগে:
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

এখানে দুই-শতাধিক মাস্টার্স প্রোগ্রাম আছে, যার প্রতিটিই বিভিন্ন নূন্যতম ২টি দেশের ২টি বিশ্ববিদ্যালয় থেকে ৪টি দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট Partnership/অংশীদারিত্বে তৈরি। প্রতিটি প্রোগ্রামের আছে আলাদা কারিকুলাম, আলাদা সুযোগ, আলাদা আবেদন সময়সীমা।

Step 2: নিজের পছন্দের বিষয় খুঁজে বের করেন
শুধু নাম দেখে নয়, প্রোগ্রামের ভিতরের বিষয়বস্তু দেখেন
- কারিকুলাম
- কনসোর্টিয়াম ইউনিভার্সিটি
- পড়ার বিশ্ববিদ্যালয় এবং দেশের নাম
- গবেষণার সুযোগ
- ভবিষ্যতের চাকরির সম্ভাবনা

Step 3: সময়ের মূল্য দেন
প্রতিটি প্রোগ্রাম বছরে একবার আবেদনের সুযোগ। যদি একটি প্রোগ্রাম পছন্দ করেন কিন্তু সময়মতো আবেদন না করেন, পরের বছর সেটি নাও থাকতে পারে।

পরবর্তী পোস্টে কি কি ডকুমেন্টস ,,কিভাবে রেডি করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত বলবো।

মনে রাখবেন, Eligibility শুধু CGPA নয়, প্রোফাইল, অভিজ্ঞতা, মোটিভেশন—সব কিছু মিলিয়ে বিবেচনা করা হয়।

আপনাদের পূর্বসূরিরা পেরেছে, আপনিও পারবেন। দরকার কেবল:
- সঠিক তথ্য
- বাস্তবসম্মত প্রস্তুতি
- এবং নিজের উপর ১০০% বিশ্বাস

Stay tuned! Be Possible 🌿
নিজেকে প্রস্তুত করেন, আপনার ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন বেশি দূরে নয়।

Scholar Education Care

20/04/2026

ঘোষিত তালিকায়...

17/03/2025

Address

Dhaka
1417

Telephone

+8801712089397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishi Foysal Travel Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nishi Foysal Travel Blog:

Share

Category