15/12/2022
শীতের তীব্রতা বাড়ছে, সাথে বাড়ছে ঘন কুয়াশা।
অতি কুয়াশায় ড্রাইভার ভাইদের করণীয় :
১/ প্রথমেই গাড়ির LED লাইট খুলে ফেলবেন, ওগুলো যেহেতু সাদা তাই ওগুলো জ্বালালে কুয়াশায় আরো বেশি সাদা দেখাবে যেটা আপনাকে রাস্তায় গাড়ি চালাতে অসুবিধে করবে, তাই LED এর বদলে হ্যালুজিন লাইট লাগান এটা কুয়াশা কাটতে সহায়তা করে, লো বিমে হ্যালুজিন জ্বালিয়ে নিরাপদ গতিতে ড্রাইভ করলে আপনি ঘন কুয়াশায়ও সামনের রাস্তায় ৩-৪ ফুট অনায়াসে দেখবেন।
২/ যখনই দেখবেন রাস্তায় ঘন কুয়াশা তখনই গাড়ির ফোর সিগনাল বা ইমার্জেন্সি সিগনাল অন করে দিবেন, হেড লাইটের আলো হাই বিম থেকে লো বিমে করে দিবেন, ইমার্জেন্সি সিগনাল যেহেতু হলুদ সেটা অতি কুয়াশায়ও দূর থেকে দেখা যায় তাই অন্য ড্রাইবাররা আপনার গাড়ি মার্ক করে সেই হিসেবে তাদের গাড়িও চালাবে, আর হেড লাইট লো বিমে রাখলে অন্য ড্রাইভারদের জন্য রাস্তা দেখতে সুবিধে হয়, হাই বিমে লাইট রাখলে সেটা কুয়াশার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে যেটা অন্যান্য ড্রাইভারদের দেখতে অসুবিধে হয় যার কারনে তারা রাস্তার দিশা পায়না ও দুর্ঘটনা হয়, তাই যথাসম্ভব লো বিমে গাড়ি চালাবেন, লো বিমে লাইট জ্বালালে কুয়াশার প্রভাব কম দেখা যায়, সোজা দেখা না গেলেও নিচের রাস্তা দেখা যাবে।
৩/ ঘন কুয়াশায় কখনো গাড়ির গ্লাসে পানি দিবেন না, এতে গ্লাস ঘোলা হয়ে যাবে আপনার দেখতে অসুবিধে হবে, যদি পারেন তাহলে সামনের সারির জানালা দুইপাশ থেকে খুলে দিবেন, নইলে সামনের দিকের ফ্যান ছেড়ে দিবেন, এতে হবে কি গাড়ির ভেতরের তাপমাত্রা ও বাইরের তাপমাত্রা একই হয়ে যাবে এবং তাপমাত্রা একই হলে গ্লাসও ঘোলা হবেনা।
৪/ ঘন কুয়াশায় নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুখস্ত ড্রাইভ করবেননা এতে আপনি নিজের ও গাড়ির যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলবেন, অভিজ্ঞতা দেখাবেন কিভাবে গাড়ি সেইফ থাকে, দরকার হলে কিছুক্ষন অপেক্ষা করুন বা আস্তে আস্তে গাড়ি চালান, রাস্তা দেখতে অসুবিধে হলে হেল্পার ও সুপারভাইজার কে নেমে ইশারা দিতে বলুন তবে নিরাপদ দুরত্বে।
৫/ সর্বশেষ এটাই বলবো শীতকাল, গরমকাল বা বর্ষাকাল যেই ঋতুই হোক রাস্তায় দুর্ঘটনা হবেই, তাই চালক ভাইয়েরা সদা সতর্ক থাকবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, মনে রাখবেন আপনার জন্য আপনার ঘরে কেউ অপেক্ষা করছে আপনি বাড়ি ফিরবেন বলে, নিজের ড্রাইভিং পেশাকে সম্মান করবেন কখনো আপনার স্কিল নিয়ে বড়াই করবেননা এটা ভালোনা, অন্যান্য চালকদের সম্মান দিন সুযোগ দিন।
Courtesy : AK A SH