23/08/2024
আপনারা যারা বন্যার্তদের সহায়তার জন্য টিএসসিতে কাপড় দিয়ে আসতে চান, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যদি সম্ভব হয়, বয়স অনুযায়ী কাপড়গুলো আলাদা ব্যাগে প্যাক করে প্রতিটি ব্যাগের গায়ে বয়স উল্লেখ করে লিখে আনবেন। এতে আমাদের পরিশ্রমী ছোট ভাই-বোনদের কাজ কিছুটা সহজ হবে, এবং ত্রাণ বিতরণে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।
এছাড়া যারা ত্রাণ নিয়ে আসবেন, অনুগ্রহ করে মোমবাতি, গ্যাস লাইট, পুরনো জামা কাপড়, ও তোয়ালে নিয়ে আসবেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন যেন এর মাধ্যমে আগুন লেগে না যায়। আপনার এই সহায়তা বন্যার্তদের জন্য অনেক মূল্যবান।
সবাইকে অনুরোধ করছি, এই বার্তাটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে।