Labbaik Hajj Kafela

Labbaik Hajj Kafela বাইতুল্লার মেহমানদের বিশ্বস্ত রাহবার

সতর্কতা মূলক পোস্ট।যারা পবিত্র ওমরাহ বা হজ্জ করতে যাবেন তাদের জন্য জম জমের পানি পান করার সময় সতর্ক থাকতে হবে।অনেক হাজি স...
07/12/2025

সতর্কতা মূলক পোস্ট।
যারা পবিত্র ওমরাহ বা হজ্জ করতে যাবেন তাদের জন্য জম জমের পানি পান করার সময় সতর্ক থাকতে হবে।
অনেক হাজি সাহেব ঠান্ডা, গলা ব্যাথায় ভুগছেন তাদের জন্য সতর্কতা।
১.এই শীত মৌসুমে যারা আসছেন বা আসবেন তারা কখনো কোল্ড পানি পান করবেননা। NOT কোল্ড পান করুন।
২. গোসল করে এসে এসি ছাড়বেননা। বা এসি ছেড়ে গোসলে যাবেননা। ভেজা শরীরে এসির বাতাসে ঠান্ডা লেগে যায়।
৩.বাহির থেকে শরীরে ঘাম অবস্থায় এসি ছাড়বেননা। শরীরের ঘাম শুকানোর পর এসি ছাড়ুন।
মনে রাখবেন ইবাদতের এই পবিত্র জাগায় সুস্থতার প্রতি লক্ষ্য রাখা জরুরি।

সংগৃহীত।।

📢নতুন ওমরাহ ভিসা নিয়ম সম্পর্কে জরুরি ঘোষণাআজ থেকে ওমরাহ ভিসা ইস্যু হওয়ার পর এক মাসের মধ্যে এন্ট্রি করতে হবে, না হলে ভি...
04/11/2025

📢নতুন ওমরাহ ভিসা নিয়ম সম্পর্কে জরুরি ঘোষণা

আজ থেকে ওমরাহ ভিসা ইস্যু হওয়ার পর এক মাসের মধ্যে এন্ট্রি করতে হবে, না হলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে ক্যানসেল হয়ে যাবে।

🕋 এই নিয়ম চালু করা হয়েছে কারণ এখন ওমরাহ ভিসা কোটা ভিত্তিক — যেন কেউ অনেক আগে ভিসা করে কোটা আটকে না রাখে। এতে করে প্রকৃত যাত্রীরা সময়মতো ভিসা পেতে সুবিধা পাবেন।

🕋 আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহজে ও সুন্দরভাবে ওমরাহ পালন করার তাওফিক দান করুন

Labbaik Hajj Kafela
01989-050193

🕋 মিকাত কী? কোথা থেকে ইহরাম পরতে হয় — ইতিহাস, নিয়ম ও নির্দেশনা।🌍 🔹 মিকাত (Miqat) মানে কী?“মিকাত” শব্দটি আরবি মূল “ওয়াক্ত...
18/10/2025

🕋 মিকাত কী? কোথা থেকে ইহরাম পরতে হয় — ইতিহাস, নিয়ম ও নির্দেশনা।

🌍 🔹 মিকাত (Miqat) মানে কী?

“মিকাত” শব্দটি আরবি মূল “ওয়াক্ত” (وقت) থেকে এসেছে, যার অর্থ নির্দিষ্ট সময় বা স্থান নির্ধারণ করা।
শরিয়তের পরিভাষায় মিকাত হলো এমন নির্দিষ্ট সীমা বা স্থান, যার বাইরে থেকে কেউ ইহরাম ছাড়া মক্কার দিকে প্রবেশ করতে পারে না।

এই সীমা অতিক্রমের আগে ইহরাম না পরলে তা নিয়মবিরুদ্ধ, এবং দম (কোরবানি) দিতে হয়।
---

📜 🔹 মিকাত নির্ধারণের ইতিহাস

মীকাত নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ ﷺ নিজ হাতে,
হিজরি নবম বা দশম সালে।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে —

> عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:
وَقَّتَ رَسُولُ اللَّهِ ﷺ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ،
وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ،
وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ،
وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ،
فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ.

— (সহিহ বুখারী, হাদীস: 1524; সহিহ মুসলিম: 1181)
অর্থ: ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত — রাসূলুল্লাহ ﷺ বলেন:
➤ মদীনার অধিবাসীদের জন্য যিলহুলাইফাহ,
➤ শামের জন্য জুহফাহ,
➤ নাজদের জন্য কারনুল মানাজিল,
➤ ইয়েমেনের জন্য ইয়ালামলাম —
মিকাত নির্ধারণ করেছেন।
এই স্থানগুলো শুধু ঐ দিকের বাসিন্দাদের জন্যই নয়, যে কেউ ঐ দিক থেকে আসবে - তার জন্যও একই মীকাত নির্ধারিত।

পরে হযরত উমর (রাঃ) ইরাকের দিক থেকে আসা লোকদের জন্য পঞ্চম মীকাত
➤ যাতুল এরক নির্ধারণ করেন। (সহিহ বুখারী, ফাতহুল বারী 3/390)
---

🕌 🔹 মিকাতের ধরন ৫টি
মীকাতের নাম দিক যাত্রীদের উৎস

১️⃣ Dhul-Hulaifah (ذو الحليفة) উত্তর দিক মদীনা ও উত্তরের অঞ্চলের জন্য।
২️⃣ Al-Juhfah (الجحفة) উত্তর-পশ্চিম শাম, মিশর, ইউরোপ দিক থেকে আগতদের জন্য।
৩️⃣ Qarn al-Manazil (قرن المنازل) পূর্ব দিক নাজদ, রিয়াদ, তাইফ দিক থেকে আগতদের জন্য।
৪️⃣ Yalamlam (يلملم) দক্ষিণ দিক ইয়েমেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান দিক থেকে আগতদের জন্য।
৫️⃣ Dhat Irq (ذات عرق) উত্তর-পূর্ব দিক ইরাক, কুয়েত দিক থেকে আগতদের জন্য।
---

✈️ 🔹 বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

যারা সরাসরি ফ্লাইটে যাচ্ছেন (যেমন: ঢাকা–জেদ্দা, ঢাকা–মদিনা),তারা মীকাত পার হওয়ার আগে — অর্থাৎ বিমান থেকে ঘোষণা শোনার পরই ইহরাম পরে নিয়ত করবেন। বা এয়ারপোর্টেও এহরাম পরে নিতে পারেন।

✈️ ক্রুরা সাধারণত ঘোষণা দেন —

> “মিকাত আসছে, যাত্রীরা ইহরাম পরে নিন।”

📍 বাংলাদেশি যাত্রীদের মীকাত হলো Yalamlam দিক, অতএব বিমানে বসেই ইহরাম পরে নিয়ত করতে হয়।
---

🕋 🔹 সৌদি আরবের অভ্যন্তরীণ যাত্রীদের জন্য

শহর মীকাত / স্থান নির্দেশনা

🕌 মদিনা Masjid Shajarah (Dhul-Hulaifah) এখান থেকেই ইহরাম পরিধান করবেন।

🏙️ রিয়াদ / তাইফ Qarn al-Manazil এই পথেই ইহরাম পড়বেন।

🌴 জেদ্দা মিকাতের ভেতরে, তাই আগে থেকেই ইহরাম পরে প্রবেশ করতে হয়।

🕌 মক্কার আশেপাশে বসবাসকারী Masjid Aisha (Taneem) অতিরিক্ত উমরাহ করতে চাইলে এখান থেকেই ইহরাম পড়তে হয়।

🏖️ ইয়েমেন সীমান্ত দিক Yalamlam দক্ষিণ দিক থেকে আগতদের জন্য।
---

💧 🔹 ইহরামের আগে করণীয়

১. গোসল করুন, শরীর পরিষ্কার রাখুন
২. চুল বা দাড়ি কাটুন না
৩. পুরুষরা দুই টুকরা কাপড় পরবেন (ইহরাম)
৪. মহিলারা সাধারণ পোশাকেই নিয়ত করবেন
৫. ইহরামের আগে সুগন্ধি ব্যবহার করা জায়েজ (ইহরাম পরে নয়)

📖 রেফারেন্স:
> সহিহ বুখারী, হাদীস ১৫৩৯
সহিহ মুসলিম, হাদীস ১১৮৪
ইবনু হাজর আল-আসকালানী, ফাতহুল বারী, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৯৩

---

💭 🔹 নিয়তের দোয়া

> لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً
উচ্চারণ: লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ
অর্থ: ❝হে আল্লাহ! আমি উমরাহর নিয়ত করলাম।❞
---

🔹 তলবিয়া

> لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْك، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْك، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

উচ্চারণ: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক…
অর্থ: “হে আল্লাহ! আমি হাজির আছি, তোমার কোনো শরিক নেই; সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমারই।”
---

✅ সংক্ষিপ্ত সারাংশ

🔸 মীকাত অতিক্রমের আগে ইহরাম পরা ফরজ।
🔸 ইহরামের আগে গোসল ও সুগন্ধি জায়েজ।
🔸 যারা মীকাত ছাড়া প্রবেশ করবে, তাদের দম দিতে হবে।
🔸 বিমানযাত্রীরা মীকাতের আগে বিমানে ইহরাম পরবে।
🔸 সৌদির অভ্যন্তরে অবস্থানকারীরা তাদের নিকটস্থ স্থানে ইহরাম পরবে।

আল্লাহ আমাদেএ সবাইকে তার বাইতুল্লাহ জেয়ারত এর জন্য ক্ববুল করুন,এবং সঠিক ভাবে বাইতুল্লাহর হক্ব আদায় করার তাওফিক দান করুন,আমীন।

সংগৃহীত।

সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতি হযরত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল আলে-শেখ ইন্তেকাল করেছেন। ‎إنا لل...
23/09/2025

সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতি হযরত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল আলে-শেখ ইন্তেকাল করেছেন।
‎إنا لله وإنا إليه راجعون
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব)

হজের সময়, আরাফার দিবসে মসজিদে নামিরা থেকে তাঁর দেওয়া হজের খুৎবার আওয়াজ এখনো হাজী সাহেবদের কানে বেজে ওঠে।।
আল্লাহ তাআলা তাঁর সমস্ত নেক আমল গুলোকে কবুল করুন, ত্রুটি বিচ্যুতি মার্জনা করুন, এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।। আমিন।।

12/09/2025

প্রত্যেক মুসলমানের হৃদয়ের চাওয়া, আল্লাহর ঘরের পানে ছুটে যাওয়া।।।।
চলো বাইতুল্লার পথে, লাব্বাইক হজ্ব কাফেলার সাথে।।
Labbaik Hajj Kafela



"২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে। রাজকীয় সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা মোতাবেক এই সময় আর...
08/09/2025

"২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে। রাজকীয় সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা মোতাবেক এই সময় আর বাড়ানো হবে না। -ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ।"

আলহামদুলিল্লাহ।। ছুম্মা আলহামদুলিল্লাহ।। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আবারও তার ...
04/09/2025

আলহামদুলিল্লাহ।। ছুম্মা আলহামদুলিল্লাহ।।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আবারও তার ঘরের মেহমানদের খেদমত করার সুযোগ করে দিয়েছেন।

সেপ্টেম্বরের ওমরাহ গ্রুপ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে, অক্টোবর, নভেম্বরের ওমরাহ গ্রুপে বুকিং করতে যোগাযোগ করুন - Labbaik Hajj Kafela -বাইতুল্লাহর মেহমানদের বিশ্বস্ত রাহাবার।।
01989-050193


📢  #উমরাহ_ভিসা_রিমাইন্ডার🗓 ০১/০৯/২০২৫গতকাল বললাম –“ভাই, বায়োমেট্রিকের সময় ছবি ঠিকঠাক তুলেন, এটা ভিসায় যাবে।” 🙂আজ আবার...
01/09/2025

📢 #উমরাহ_ভিসা_রিমাইন্ডার
🗓 ০১/০৯/২০২৫

গতকাল বললাম –
“ভাই, বায়োমেট্রিকের সময় ছবি ঠিকঠাক তুলেন, এটা ভিসায় যাবে।” 🙂

আজ আবার দেখি—
( #না_বুঝার_কারনে)
কেউ খালি গায়ে ছবি তুলছে, কেউ আবার সেন্টু গেঞ্জি পরে হিরো 🤦

👉 তাই মনে রাখুন:
✅ ফিঙ্গারপ্রিন্টের সময় যে ছবি তোলা হবে, সেটাই ফাইনাল ভিসা ছবি।
তাই দয়া করে:
✔ পরিপাটি পোশাক
✔ চুল ঠিকঠাক
✔ মুখ পরিষ্কার
✔ ক্যামেরার দিকে তাকান
❌ গ্লাস, ক্যাপ, মাস্ক, মোবাইল

সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। ♥
সংগৃহিত

Labbaik Hajj Kafela
বাইতুল্লার মেহমানদের বিশ্বস্ত রাহবার
01989-050193

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।।  *লাব্বাইক হজ কাফেলা- তে আপনাকে স্বাগতম।* আমাদের ১৪ দিনের ওমরাহ হজ্জ্ব প্যাকেজে যা যা থ...
19/08/2025

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।।
*লাব্বাইক হজ কাফেলা- তে আপনাকে স্বাগতম।*

আমাদের ১৪ দিনের ওমরাহ হজ্জ্ব প্যাকেজে যা যা থাকছেঃ ★ ভিসা তিন মাস ★️ সরাসরি ফ্লাইটের এয়ার টিকেট ★ হারাম শরীফের কাছাকাছি হোটেল ★ জিয়ারা_ মক্কা মদিনার ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ ★ ট্রান্সপোর্ট সুবিধা ★ তিন বেলা বাংলা খাবার ★ রিয়াজুল জান্নাত এর পারমিট

বিঃদ্রঃ সেপ্টেম্বর মাসের ওমরাহ গ্রুপে বুকিং চলছে। চাইলে আপনি/ আপনার পরিবার বা আত্মীয় স্বজন, যে কেউ ওমরাহ বুকিং নিশ্চিত করতে পারেন।
*মহান আল্লাহ আপনাকে বাইতুল্লার মেহমান হিসেবে কবুল করুন।।*

বিস্তারিতঃ 01989-050193
লাব্বাইক হজ কাফেলা
বাইতুল্লাহর মেহমানদের বিশ্বস্ত সঙ্গী।

হজ্জ ও ওমরাহের খরচকে ব‍্যয় নয় , বরং এটা দুনিয়া ও আখিরাত উভয় জগতেরই বিনিয়োগ হিসাবে দেখুন। আপনার জন্য লাভজনক হবে ইনশাআল...
15/08/2025

হজ্জ ও ওমরাহের খরচকে ব‍্যয় নয় , বরং এটা দুনিয়া ও আখিরাত উভয় জগতেরই বিনিয়োগ হিসাবে দেখুন। আপনার জন্য লাভজনক হবে ইনশাআল্লাহ।
লাব্বাইক হজ কাফেলা

Address

Vatara, Solmaid, Delowar Market
Dhaka
1212

Telephone

+8801989050193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labbaik Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Labbaik Hajj Kafela:

Share

Category