17/04/2026
আগানীকাল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট। এ বছর প্রায় ৭৮,৫০০ হাজী আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করছেন।
হজ পরবর্তী সময়ে শুরু হবে ওমরাহ কার্যক্রম।
ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে। তবে আগামী ওমরাহ সফরে কিছু নতুন পরিবর্তন আসবে।
গত কয়েক মাসে আমার সাথে অনেকেই ওমরাহ সফরে শরিক হয়েছেন- অনেকেই নিয়েছেন কাস্টমাইজড সার্ভিস। আলহামদুলিল্লাহ, কারো সাথেই আমাদের কোনো কমিটমেন্ট ভঙ্গ হয়নি। অনেক সময় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি, কিন্তু কখনোই আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট পেতে দেইনি। এইটুকু কথা দিতে পারি! আপনি আমাদের থেকে যেমন টাকার সার্ভিস নিবেন এর পুরোটাই আপনি পাবেন ইনশাআল্লাহ।
আমাদের অধিকাংশ আল্লাহর ঘরের মেহমান ছিলেন ভিআইপি, যারা সর্বোচ্চ মানের কাস্টমাইজড সার্ভিস নিয়েছেন। তবে যারা ইকোনমি প্যাকেজে সফর করেছেন, তাদের প্রতিও আমরা একই আন্তরিকতা ও যত্ন বজায় রেখেছি। এই সফরগুলোতে অনেকের সাথে শুধু ক্লায়েন্ট নয়, বরং হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে।
অনেকেই এবার ঈদে পরিবারের সদস্যের মতো ভালোবাসা দিয়ে উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। যখন একজন ক্লায়েন্ট এভাবে আন্তরিকতা দেখান, তখন আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়।আলহামদুলিল্লাহ, যেখানে অনেক এজেন্সিতে কমিটমেন্ট ভঙ্গ বা অনিয়মের কথা শোনা যায়, সেখানে আমরা চেষ্টা করেছি সৎভাবে সর্বোচ্চ সার্ভিস দিয়ে সম্মানিত হাজি সাহেবদের হৃদয়ে জায়গা করে নিতে।
আলহামদুলিল্লাহ্ আমরা পেরেছি।
আল্লাহ তায়ালার কাছে দোয়া তিনি যেন আমৃত্যু আমাদেরকে তাঁর ঘরের মেহমানদের খেদমত সর্বোচ্চ গুরুত্ব ও দায়িত্বের সাথে করার তাওফিক দান করেন।
এ বছর যারা হজে যাচ্ছেন, আল্লাহ তায়ালা সবাইকে হজ্জে মাবরুর দান করুন। আমিন। হজ পরবর্তী ওমরাহ সফরে যারা আগ্রহী, যোগাযোগ করতে পারেন।