দুরন্ত বাংলা - Duronto Bangla

দুরন্ত বাংলা - Duronto Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দুরন্ত বাংলা - Duronto Bangla, Jurain, Dhaka.

মেয়েদের শুধু একটাই জামা থাকে।মেয়েদের একটা দামী জামা থাকা লাগে। বিয়ের দাওয়াতে পরার জন্য। একটা দামী শাড়িও থাকা লাগে ব...
15/01/2022

মেয়েদের শুধু একটাই জামা থাকে।

মেয়েদের একটা দামী জামা থাকা লাগে। বিয়ের দাওয়াতে পরার জন্য।

একটা দামী শাড়িও থাকা লাগে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য

একটা কমদামী জামা লাগে। বাসায় পরার জন্য।

কয়েকটা মধ্যম দামের কুর্তি বা কামিজ লাগে কলেজ, অফিস আদালতে পরার জন্য।

একটা কমদামী তাঁতের শাড়িও লাগে। কাশবনে, সরিষা ক্ষেতে ছবি তুলতে পরার জন্য।

একটা ত্যানা ত্যানা জামা লাগে বাসায় আরামের জন্য পরার জন্য।

একটা লাল সাদা শাড়ি লাগে পহেলা বৈশাখে পরার জন্য।

একটা লাল শাড়ি ভ্যালেন্টান্স ডে তে পরার জন্য।

একটা হলুদ শাড়ি- বসন্ত, আর গায়ে হলুদে পরার জন্য।

একটা কাল শাড়ি বা কুর্তি লাগে একুশে ফেব্রুয়ারী পরার জন্য।

একটা সাদা সালওয়ার, কামিজ, ওড়না লাগে মিলাদে, চল্লিশায় পরার জন্য।

একটা নীল এবং একটা সবুজ কামিজ বা শাড়ীও লাগে। কারণ কালার প্যালেটের সব টোনের কালার থাকা উচিত।

এখন সে একটা মেয়ে, গোলাপী কিছু না থাকলে কী হয়? এক সেট গোলাপী সালওয়ার কামিজ তো লাগেই।

আচ্ছা সে তো একটা বাঙালী মেয়ে তাই না? একটা জামদানী তো তার মাস্ট থাকা লাগবেই।

আরে সে তো আজকের দিনের বিশ্বায়নের যুগের নারী। একটা আনারকালী, একটা লেহেঙ্গা, একটা শারারা আর একটা গারারা তো থাকা লাগবেই তাই না? না হলে তো আপনারাই আবার তাকে মেনে নিবেন না।

সে যেহেতু আধুনিক যুগের নারী এবং যেহেতু এদেশে কয়েকদিন একদম হাড় কাপানো শীত পরে তাই অন্তত একটা জিন্সের প্যান্ট, একটা লেগিংস, একটা টি শার্ট, একটা সোয়েটার, একটা কার্ডিগান, একটি লেদার জ্যাকেট, একটা ডেনিম জ্যাকেট, একটা ফার ওয়ালা ওভারকোট ,একটা মোটা চাদর, একটা পাতলা চাদর তো থাকতেই হবে তাই না, না হলে মেয়েটা শীতে কাঁপবে নাকি?

এছাড়াও অন্তর্বাস তো লাগবেই।

দেখলেন তো কখন থেকে সেই একটা জামার কথাই বলে যাচ্ছি।

তো এই প্রতিটা ভ্যারাইটির একটা করে জামা দিয়ে কী মেয়েটার বছর চলে যাবে না কী ? হ্যা? একটা জামা কী প্রতিদিন পরা যায় না কী? তবুও তো আমরা বুদ্ধি করে ঘুরিয়ে ফিরিয়ে কত ভাবে জামা পরি তবুও এত কথা আমাদের জামা কাপড় নিয়ে!

মেয়েদের একটা হাই হিল জুতা তো থাকা লাগেই। ....................

৬৪ দিনে ১৩ কেজি ওজন কমালাম।অবিশ্বাস্য লাগলেও সত্যি।কোনও ওয়ার্ক আউট করিনি। কারন এখন তো বাইরে হাঁটতে যাওয়ার বা জিমে যাওয়ার...
05/01/2022

৬৪ দিনে ১৩ কেজি ওজন কমালাম।
অবিশ্বাস্য লাগলেও সত্যি।

কোনও ওয়ার্ক আউট করিনি। কারন এখন তো বাইরে হাঁটতে যাওয়ার বা জিমে যাওয়ার চান্স নেই। তাই টোটালি ডায়েটেই ওজন কমালাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকে উপকৃত হবেন।

সকালে উঠে হালকা গরম এক গ্লাস পানিতে অর্ধেকটা পাতি লেবুর রস মিশিয়ে খাই। তার আধঘন্টা পরে এক কাপ গ্রিন টি, চিনি ছাড়া। বিস্কুট খাইনা।

ব্রেকফাস্টে একটা রুটি সঙ্গে তেল ছাড়া এক বাটি সবজি আর এক কাপ দই। কখনও একটা প্লেন টোস্ট। একটা এগ হোয়াইট অমলেট আর একটা আপেল। এগারোটার দিকে একটা আস্ত ফল। সঙ্গে এক চামচ মিক্সড নাটস।

লাঞ্চে এক কাপ ব্রাউন রাইস। একপিস কম তেলে সবজি দিয়ে রান্না মাছের ঝোল বা চিকেন স্যুপ। আর এক কাপ দই।

বিকেলে এক গ্লাস দুধ বা একটা ডিমসেদ্ধ। আর রাতে একবাটি লেটুস সালাদ।

রাতে একগ্লাস নেসলে'র রিসোর্স প্রোটিন।

তেল, চিনি, রিফাইন্ড খাবার, প্যাকেজড খাবার, ভাজা খাবার সব ছেড়েছি৷ আর দিনে তিন লিটার পানি খাই। ব্যাস তাতেই কমলো ১৩ কেজি।
উপরের এই লেখাটা কে যেন একটা ব্লগে দিয়েছিল। কাল রাতে বেশি করে ডালডা দিয়ে বানানো চিকেন বিরিয়ানি খেতে খেতে ব্লগটা পড়ছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার তো আর ওজন কমল না..
যদি আপনাদের কমে।
জ্বি, কপি মেরেছি আপনিও মারুন... 😂

Collected

একটু সময় নিয়ে পড়েন।হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যেতে পারে😁😁😀😄কোনো এক EX এর কাহানি😁--ভাইয়া, এই ভাইয়া,,,,,,,😒😒--কি হল, এত সক...
27/12/2021

একটু সময় নিয়ে পড়েন।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যেতে পারে😁😁😀😄

কোনো এক EX এর কাহানি😁

--ভাইয়া, এই ভাইয়া,,,,,,,😒😒

--কি হল, এত সকাল সকাল ডাকতেছিস কেন।😴😴

--ভাইয়া ২০০ টা টাকা দে না।😥😥

--এই সাঝ সকালে টাকা দিয়ে কি করবি।😵

--দে না ভাইয়া, দরকার আছে।😰

--আগে বল কি দরকার, তারপর দিব।😳

--বলতে পারব না, টাকাটা খুব দরকার, আমার লাইফ এর প্রশ্ন ভাইয়া।

--বলতে পারলে বল, টাকার কি দরকার। না হলে ফুট এখান থেকে। আমার কাছে টাকা নাই। আগে বল কি দরকার তারপর ভেবে দেখব টাকা দেওয়া যায় কি না।😒

--ভাইয়া অনেক দিন থেকেই একটা মেয়েকে ভালবাসি, কিন্তু বলতে সাহস পাই না। আজ অনেক কষ্টে মনের সাহস জোগিয়েছি। কিন্তু পকেটে সাহস নাই, টাকাটা দে না ভাই।😩😩

--এতো😨😨
আমি ওর কথা শুনে থ হয়ে রইলাম। আবার বলতে লাগলাম। সাব্বাস ভাই এই না হলে আমার ভাই। আমার মানিব্যাগ থেকে টাকাটা নিয়ে যা, কিন্তু কথা হল ২০০ টাকা দিয়ে কি করে হবে বল, ৫০০ টাকা নিয়ে যা।😊😊

--না ভাইয়া ২০০ টাকা দিয়ে হবে, ৩ টা গোলাপ ১৫০ টাকা আর একটা ডেইরী মিল্ক ১০ টাকা। হয়ে যাবে ভাই।😌😌

--আচ্চা, আমার নতুন জুতা টা নিয়ে যা ভাই, দেখতে ভাল লাগবে। আর শুন, যদি প্রপোজ করার পর রাজি না হয়। তাহলে কোন কথা নাই উদুম খেলানো শুরু করবি।😇😇

--দোয়া করবেন ভাই, যেন সফল হয়ে বাড়ি ফিরতে পারি।😍😍

--best of luck ভাই।😊😊

--thank you ভাই, আসি তাহলে।😌😇

--ওকে ভাই।
ছোট ভাইকে বিদায় দিয়ে ঘুম থেকে উঠলাম। যাই এবার ফ্রেশ হয়ে আসি গিয়ে।অহহ,আপনাদের তো পরিচয় টাই দেওয়া হলো না, আমি ইকবাল বাকিটা আপনাদের জানাই আছে, নতুন করে বলার মত কিছুই নাই। নতুন করে বলার মত শুধু এইটাই, এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার ছোট ভাই আরিফ। এই বছর ক্লাস সিক্স এ উঠলো। ওর সম্পর্কে আর কি বলব। এমনিতেই বুজতে পারবেন। যাই হোক গল্পে ফেরা যাক।😌😌
-- আমি আমার ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পরলাম ।একটা চা এর দোকানে বসে আপন মনে সিগারেট ফুঁকতেছি।
(শুধু গল্পে-আমি কোন নেশা করিনা)😊😊

এর মাঝেই হটাত মোবাইল এর রিংটোন বাঁজতে লাগল। মনে মনে কোন সালায় বিরক্ত করল বলে তাঁর চৌদ্দগোষ্টি উদ্দার করতে লাগলাম। মোবাইলটা বের করতেই স্তব্দ হয়ে গেলাম।😯😯

আমার একমাত্র প্রাক্তন গফ সুমাইয়ার নাম্বার দেখেই বুকটা ছ্যাঁত করে উঠলো। এই বুঝি থাপ্পড় খেলাম। সেই থাপ্পড় কি আর ভুলা যায়। ব্রেকাপ করবো ভাল কথা, কিন্তু কি থাপ্পড় ই না মারছিল। এতদিন পর হঠাৎ কল করলো। কারন কি। ভয়ে ভয়ে ফোন রিসিভ করলাম....😨😨
---হ্যা...হ্যা...হ্যলোা...?😳😳
--হারামজাদা কই রে তুই, থাপ্পড়ের কথা মনে নাই নাকি, না ভুলে গেছিস?😠😠
---হ মনে আছেতো। কি থাপ্পড় ই না মারছিল, আচ্ছা এই তুমি কি মানুষ না অমানুষ বলত, একে ত ব্রেকাপ করছ, আবার যাওয়ার সময় কি না দুই গালে গুনেগুনে মোট ১০ টা থাপ্পড় মেরেছিলে। সেই থাপ্পড় কি আর ভুলা যায়। এখনও আমি মাঝেমাঝে সেই থাপ্পড় স্বপ্নে দেখি আর গাল হাতাই।😫😫
---ঐ রাখ তর আজাইরা পেঁচাল। তুই কই আছস এখন?😒😒
---কেন! আমি এখন আবার কি করলাম। একেত তুমি নিজে আমারে কল দিছ, তারউপর এখন বলতেছ পেঁচাল মারতেছি।😣😣
---ঐ তর ছোট ভাইরে তুই কি শিখাইছোস?😠😠
---কেন? আমিতো কিচ্ছু শিখাই নাই।আর আরিফ রে দিয়া তুমি কি করবা। ও আমাদের বংশের একমাত্র ভাল ছেলে। ওর নামে কিছু বললেআমি কিন্তু সহ্য করব না।😏😏
---মিথ্যা বলবিনা একদম। তর ছোট ভাই আজকে আমার ছোট বোনরে প্রপোজ করছে।😤😤
---আরে বাহহহ। ঠিক-ই তো আছে। তাহলে বেয়ান সাহেবা বলেন। বিয়া কবে?অনেক দিন হল কোরমা পোলাও খাই না।😋😋
----এই চুপ। থাবড়ায়া তর কান দিয়া গরম ধুমা বাইর করমু। ফাইজলামি করছ আমার লগে?😠😠
---আমি আবার কি করলাম?😳😳
---আমার বোইন প্রপোজালে রাজি হয়নাই, যারফলে তর ভাই সুমিকে (ছোট ভাই যারে প্রপোজ করতে গেছে তার নাম) ইচ্ছা মত পিডাইছে।😥😲
---সাব্বাস. এই না হল আমার ভাই, আমার অপমানের প্রতিশোধ নিছে আমার ভাই।😃😃
---তর ভাইরে বাঁচাইতে চাইলে এক্ষুনি লেকের পাড় আয়।😊😊
--- বুজতে আর বাকি রইল না। কাহিনি জটিল। তারাতারি ফোন কেঁটে দিয়ে লেকের দিখে দৌড় দিলাম। আগে ভাইকে বাঁচিয়ে নিয়ে আসি। পরের টা পরে চিন্তা করা যাবে। লেক বেশি দূর না থাকায় ২০ মিনিট এর বেশি সময় লাগলনা । দেখি ছোট ভাইকে সুমাইয়া হাত দিয়ে ধরে রেখেছে। সুমির দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে। চুল এলোমেলো, তারমানে চুলের মুডি ধইরা পিডাইছে আবার নাকেও ঘুষি মারছে। মনে মনে বললাম 'সাব্বাস ভাই সাব্বাস,এই না হলে আমার ভাই, এতদিনে একটা কামের কাম করছো। আমার থাপ্পড়েরর প্রতিশোধ ওর বোনের উপর দিয়া নিছো।😃😃😃😄
--- আমাকে দেখে সুমাইয়া রাগে অগ্নিময় হয়ে গেলো।
আমি বললাম।
---কি হয়েছে?😐
--- কি হয়েছে মানে দেখ তর ছোট ভাই কি করছে আমার বোনের অবস্তা। (সুমিকে দেখিয়ে)😵
--হুমম তাতে আমার কি? আমি কি করতে পারি। এটা ওদের ব্যাক্তিগত ব্যাপার। 😏😏😎
--তর কি মানে, তুই নাকি বলছোস প্রপোজালে রাজি না হলে পিডাইতে?😒
---এই খাইছে আমারে। আমিই ওরে বলছিলাম পিডাইতে। সেটা পরে হবে আগে এখান থেকে উদ্ধার হই। আরিফকে চোখের ইশারা করলাম, কিরে আমি তরে এই কথা বলছি?😨
----না ভাইয়া? (আরিফ)😑
---মনে মনে বললাম যাক বাবা ভাই আমার চোখের ইশারা বুজছে তাইলে।😎
---ঐ তুই না একটু আগেই বললি তর ভাই শিখাইছে। (সুমাইয়া) 😦
---বুঝলাম ভাই খুব চাপেই আছে। তাই আমি ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম।😲
---আচ্ছা আচ্ছা ওয়েট আমি দেখছি কি হয়েছে। আচ্ছা আরিফ বলত কি হয়েছে? আসল কাহিনি কি বল? (আমি)😨😨
--ভাই, অনেক কস্টে খুজে খুঁজে ৩ টা গুলাপ ফুল কিনে আনলাম। আর সুমিরে প্রপোজ করছি সে রাজি হয়নাই, উল্টা আমারে থাপ্পড় দিছে।😷😷
----হুমম তারপর?😬😬
---প্রেম করবোনা ভাল কথা, আমারে থাপ্পড় মারল কেন। আমারো রাগ উঠছিলো চুল ধইরা ইচ্ছামত মাইর দিছি।😥😥
---তাইলে তো ঠিকই আছে। সুমাইয়া আমাকে থাপ্পড় দিয়েছিলো ১০ টা, আর তরে সুমি দিছে ১ টা। মোট ১১ টা। তুই সুমীরে কয়টা মারছস। সোদবোধ।😊😊
--- সটিক বলতে পারব না, তবে একটা ঘুষি দিছি।
---আমদের কথা শুনে সুমাইয়া বলে উঠল...😇
---তর ভাইয়ের বিচার কর,তা না হলে। বলেই আরিফকে আমার দিখে এগিয়ে দিল।😌😌
সুমাইয়ার হাত থেকে ছাড়া পেয়েই আরিফ বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে সুমিকে গুমুর গুমুর কিল শুরু করলো। এমন পরিস্থিতিতে আমি আর সুমাইয়া দুজনেই হতবাক হয়ে গেলাম। আরিফের হাত মনে হয় এতক্ষণ থেকে মারার জন্য চুলখাইতেছে ।আমি দৌড়ে গিয়ে আরিফকে টেনে ধরলাম। কিন্তু ও ছাড়ছেনা। সুমাইয়াও ধরলো সুমিকে। কিন্তু কিছুতেই ছাড়াতে পারছেনা। এত টানাটানিতে বাধলো আরেক বিপত্তি। আরিফ সুমির চুল ধরে আছে অপর দিকে সুমাইয়া তার বোনকে টানছে। সুমির চুল ছেড়ার উপক্রম প্রায়। উপায়ান্তর না পেয়ে আমি আরিফ এর হাত ছেরে দিলাম। তা না হলে যদি চুল ছিরে নিয়ে আসে। আরিফ ছাড়া পেয়েই ডুম ডুম করে কয়েকটা করে কিল দিয়েই দৌড়াতে লাগল ।😅😅😆😄😂
---দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগল, ভাই ওরা আমাদের মোট ১১ টা মারছিল, আমরা আরও বেশি মেরেছি। আমরা জিতেছি ভাই।এখন পালাও পালাও।😁😁

--- আমি ভাই এর পিছু পিছু দৌড়াচ্ছি আর বলতেছি। সাব্বাস ভাই সাব্বাস। তুই আমাদের বংশের গর্ব। তর জন্য আজ আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেল ভাই।😇😇😜😝😂

--- ২০ মিনিট দৌড়াইতে দুই ভাই বাড়িতে আসলাম। অনেক দৌড়াইছি, এখন একটু বিশ্রাম দরকার, কি বলেন।।

😍 সবাই রেডি তো চা খাওয়ার জন্য 🥰🥰
31/08/2021

😍 সবাই রেডি তো চা খাওয়ার জন্য 🥰🥰

ভিয়েতনাম এর শাপলা তোলার উৎসব 🌿💚
07/12/2020

ভিয়েতনাম এর শাপলা তোলার উৎসব 🌿💚

04/12/2020
প্রথম রোজা শুরু হবে ১২/১৩ এপ্রিল।🤩নবী পাক( সা: )বলেছেন ! যে ব্যাক্তি রমজানেরখবর কারো কাছে আগে পৌঁছাবে তার জন্য জাহান্নাম...
03/12/2020

প্রথম রোজা শুরু হবে ১২/১৩ এপ্রিল।🤩

নবী পাক( সা: )বলেছেন !
যে ব্যাক্তি রমজানেরখবর কারো কাছে আগে পৌঁছাবে তার জন্য জাহান্নাম এর আগুন হারাম হয়ে যাবে।

🤣🤣🤣
03/12/2020

🤣🤣🤣

💮১৯৫২ সালে কিশোরগঞ্জে জন্ম নেয়া মো. সিরাজুল ইসলাম। স্নাতকে পড়াকালীন সময়ে তিনি ঘর ছাড়েন। ঘর না ছাড়লে এখন হয়তো উনার নাতি-ন...
02/12/2020

💮১৯৫২ সালে কিশোরগঞ্জে জন্ম নেয়া মো. সিরাজুল ইসলাম। স্নাতকে পড়াকালীন সময়ে তিনি ঘর ছাড়েন। ঘর না ছাড়লে এখন হয়তো উনার নাতি-নাতনীরাই স্নাতকে অধ্যয়নরত থাকতো। তা কিন্তু হয়নি। কেন হয়নি জানেন? কারণ মো. সিরাজুল ইসলাম ঘর ছেড়েছিলেন মুক্তিযুদ্ধে অংশ নিতে। আসাম থেকে ট্রেনিং নিয়ে এসে ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব-সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগও দিয়ে দেন।

কিন্তু তারপর কি হয়েছিলো?
সময়টা ছিলো ১৯৭১ সালের ৭ই আগস্ট, মুক্তিযোদ্ধাগণ সুনামগঞ্জের সাচনা বাজার আর জামালগঞ্জ মুক্ত করার লক্ষ্যে হানাদার বাহিনীর উপর আক্রমণ চালায়। সেখানেই ছিলেন সিরাজুল ইসলাম। কিন্তু হানাদাররাও থেমে থাকেনি। তারা টের পেয়ে প্রবল বেগে গুলি ছুড়তে শুরু করে। কিন্তু আমাদের যোদ্ধাদের তো আর এতো গোলা-বারুদ ছিলোনা। হানাদারদের গুলির তোড়ে মুক্তিযোদ্ধারা এগুতে পারছিলেন না।

তখন এগিয়ে যান সিরাজুল ইসলাম, ক্রলিং করে গ্রেনেড চার্জ করতে করতে আগান। আর পেছনে এগুতে থাকেন বাকি যোদ্ধাগণ। কিন্তু একটা গুলি এসে লেগে যায় আমাদের সেই বীরের চোখে। উনি শহীদ হন। আর উনার বীরত্বে সেদিন স্বাধীন হয় সাচনা বাজার আর জামালগঞ্জ। যুদ্ধ পরবর্তী সময়ে সিরাজুল ইসলামকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়। আর টেকেরঘাট বাজারের পাশের এই লোকটির নামকরণ হয় উনার নামেই। মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ লেক।

আমরা অনেকেই জানি বা কেউ জানিও না, তারপরও এই লেকটিকে বলি নিলাদ্রী লেক। জেনে বা না জেনে আমরা একজন শহীদের অবমাননা করছি। বীরবিক্রম মোঃ সিরাজুল ইসলামের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবোনা কিন্তু চেষ্টা করলেই উনার অবমাননা করা থেকে নিজেকে বিরত রাখতে তো পারবো। আর কখনো "মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ লেক"কে নিলাদ্রী লেক না বলে।

লেখাঃ Taslima Bably আপু...

28/11/2020

বল্টু : বাবা আমার ওজন কত হবে?
বাবা : তা পঁচিশ--ত্রিশ কেজি হবে।
বল্টু : তাহলে তো আমার পড়ালেখা মনে হয় সামনে এগুবে না?
বাবা: পড়ালেখার সাথে ওজনের সম্পর্কটা কি?
বল্টু : অংকের,, স্যার বলছে,.....
:
:
;
:
;
;
;
:
:
:
:
;
;
;
:
:
;
;
;
;
^
এক মন না হলে পড়ালেখা হয় না!!!!!

কক্সবাজারে যারা যাবেন তারা অবশ্যই এই চার্ট ফলো করার ট্রাই করবেন ☺️☺️☺️
25/11/2020

কক্সবাজারে যারা যাবেন তারা অবশ্যই এই চার্ট ফলো করার ট্রাই করবেন ☺️☺️☺️

Address

Jurain
Dhaka
1204

Telephone

01623 512299

Website

Alerts

Be the first to know and let us send you an email when দুরন্ত বাংলা - Duronto Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share