Dola Paribahan Limited

Dola Paribahan Limited সম্পূর্ণ জাপানি গাড়ি দ্বারা পরিচালিত। খুলনা-পিরোজপুর-বাগেরহাট-গোপালগঞ্জ জেলায় চলাচলরত।
(2)

কৈফিয়ত ১৫ মে শুক্রবার ঈদ উপলক্ষে ঢাকা হতে অগ্রিম টিকিট ছাড়া হলে গতকালই ২৪ তারিখ বিকেলের এবং ২৫ তারিখের টিকিট প্রায় সব...
16/05/2026

কৈফিয়ত

১৫ মে শুক্রবার ঈদ উপলক্ষে ঢাকা হতে অগ্রিম টিকিট ছাড়া হলে গতকালই ২৪ তারিখ বিকেলের এবং ২৫ তারিখের টিকিট প্রায় সব বিক্রি হয়ে গিয়েছে। অনেক যাত্রী পরের দিকে এসে কাঙ্ক্ষিত টিকিট পাননি। এবিষয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্টসে নানা ধরণের সমালোচনা হচ্ছে। এবিষয়ে দোলা পরিবহনের বক্তব্য:

নিয়মিত সময়ে আমাদের রুটগুলোতে যে সংখ্যক দৈনিক ট্রিপ অপারেট হয়, ঈদ উপলক্ষে তার থেকে সর্বোচ্চ ২০ শতাংশ ট্রিপ বাড়ানো সম্ভব হয়। কিন্তু যাত্রীর যাতায়াতের চাহিদা বাড়ে বহুগুণ, ফলে চাহিদা ও সরবরাহের এই ব্যাপক ব্যবধানে অনেকে টিকিট না পেয়ে হতাশ হন। এখনো ২২, ২৩, ২৭ তারিখের ভালো টিকিট রয়েছে।

ঈদের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমে/তদারকিতে কর্তৃপক্ষ সরাসরি জড়িত থাকেন, ফলে ধারণাপ্রসূত অভিযোগ অনেক সম্মানিত যাত্রী করে থাকেন, তা সত্য নয় তার নিশ্চয়তা দিচ্ছি।

🛑 ঈদের ফিরতি টিকেট সংক্রান্ত নির্দেশনা,🛑আসসালামুয়ালাইকুম। আগামী ১৬/৫/২৬ ,  হতে ঈদ পরবর্তী ঢাকামুখী টিকিট বিক্রি শুরু হব...
15/05/2026

🛑 ঈদের ফিরতি টিকেট সংক্রান্ত নির্দেশনা,🛑

আসসালামুয়ালাইকুম। আগামী ১৬/৫/২৬ , হতে ঈদ পরবর্তী ঢাকামুখী টিকিট বিক্রি শুরু হবে।

প্রতিটি রুটে কাউন্টারসমূহের মধ্যে সিট বরাদ্দ করে দেয়া আছে। Shohoz এর যাত্রীদের জন্যও বরাদ্দ দেয়া আছে সকল রূটে। তাই, ফিরতি টিকিট এর জন্য নিকটবর্তী কাউন্টারে যোগাযোগ করুন। ফিরতি টিকেট হটলাইনে পাওয়া যাবে না।

ধন্যবাদ।

ছবি: ফারহান সামির

🛑 ঈদ টিকেট সম্পর্কিত জরুরি ঘোষণা🛑আসসালামুয়ালাইকুম,আগামী ১৫-০৫-২০২৬, শুক্রবার সকাল ৬.০০টা হতে ঈদ উপলক্ষে ২৫, ২৬, ২৭ মে ত...
07/05/2026

🛑 ঈদ টিকেট সম্পর্কিত জরুরি ঘোষণা🛑

আসসালামুয়ালাইকুম,
আগামী ১৫-০৫-২০২৬, শুক্রবার সকাল ৬.০০টা হতে ঈদ উপলক্ষে ২৫, ২৬, ২৭ মে তারিখের টিকেট বিক্রি শুরু হবে। এর আগের বা পরের তারিখের টিকিট এখনই সংগ্রহ করা যাবে। ঈদ সিডিউলের সকল রুট ও ট্রিপের টিকেট কাউন্টার হতে সংগ্রহ করতে পারবেন। ২৫, ২৬, ২৭ মে গুলিস্তান এর পাশাপাশি ধোলাইপাড় হতেও আলাদা কিছু ট্রিপ চলবে।

🔵গুলিস্তান হতে টিকেট ক্রয়কারী - গুলিস্তান এবং ধোলাইপাড়-২ নম্বর কাউন্টার হতে উঠবেন। সায়েদাবাদ হতে উঠতে পারবেন না।

🟡টিকিট সংগ্রহের পূর্বেই বোর্ডিং পয়েন্ট নিশ্চিত হয়ে সেই অনুযায়ী কাউন্টারে বলে টিকিট সংগ্রহ করুন। সায়েদাবাদ থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে-বোর্ডিং পয়েন্ট ও সময় সম্পর্কে কাউন্টার হতে অবহিত হয়ে নিবেন।

🟠এ ছাড়া, ঢাকার বাইরে বা দূরে থাকা সকলের জন্য, গতবারের ন্যায় এবারো, আমাদের নিজস্ব হটলাইন নাম্বারে যোগাযোগ করে, বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে, ঈদের টিকেট সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই, তারিখ, বোর্ডিং পয়েন্ট এসব খেয়াল করে নিবেন। (মিরপুর ট্রিপ ব্যাতীত)

হটলাইন ভোর ৫:২০ হতে চালু হবে।

হটলাইনে যোগাযোগের নাম্বার -
১। ০৯৬১৩-৭৫০৮৫০ (একসাথে ৩টি কল ধরা যাওয়ার পরেও, আরো কলের চাপ থাকে, অনুগ্রহ করে ফোনে পেতে দেরি হলে কিছুক্ষণ অপেক্ষা করুন অথবা আবার চেষ্টা করুন)

🟢 এছাড়া, www.shohoz.com এর মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন। (সহজের নিজস্ব চার্জ প্রযোজ্য) (মিরপুর ট্রিপ ব্যাতীত)

বি:দ্র: ঈদের টিকেট অপরিবর্তনীয় এবং অফেরতযোগ্য। টিকিট ক্রয়ের তারিখ, গাড়ি ছাড়ার সময় এবং বোর্ডিং পয়েন্টসহ বিস্তারিত দেখে নিন।

ধন্যবাদ।

ছবি: তুষার খান

বিগত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বিআরটিএ নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে, পড়ার সুবিধার্থে নিম্নে নির্দেশনাটি উপস্থাপন করা হলো:...
01/05/2026

বিগত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বিআরটিএ নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে, পড়ার সুবিধার্থে নিম্নে নির্দেশনাটি উপস্থাপন করা হলো:

বেপরোয়া ও অবহেলাজনিত মোটরজান চালনা বন্ধকরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত "বাস লাভার" বা অনুরূপ প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এর ভিডিও ধারণ ও প্রচারের ঘটনা পরিলক্ষিত হচ্ছে, যা সড়ক নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে এবং অন্যান্য চালকদের মধ্যেও এ ধরনের বিপদজ্জনক আচরণ করতে প্ররোচনা সৃষ্টি করছে। বেপরোয়া গতিতে মোটরযান চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং, বাউলি কাটা, অন্য যানবাহনকে চাপ প্রয়োগ করে অগ্রসর হওয়া এবং স্টিয়ারিং নিয়ন্ত্রণের সময় দায়িত্বজ্ঞানহীন অঙ্গভঙ্গি প্রদর্শন সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কার্যকলাপ সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইনে প্রচারের উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এর ভিডিও ধারণ, প্রচার বা এ ধরনের কার্যক্রমে উৎসাহ প্রদান করা হলে সংশ্লিষ্ট পেইজ বা অনলাইন প্লাটফর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক পরিবহন মালিক সংগঠন ও সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিকে তাদের অধীনস্থ চালকদের উপর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো----বিআরটিএ।

🛑 ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 🛑আগ্রহী প্রার্থীদের, দোলা পরিবহন সায়েদাবাদ ৫ নং কাউন্টারে(আইডিয়াল স্কুলের ঢালে), তাদের আবে...
24/04/2026

🛑 ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 🛑

আগ্রহী প্রার্থীদের, দোলা পরিবহন সায়েদাবাদ ৫ নং কাউন্টারে(আইডিয়াল স্কুলের ঢালে), তাদের আবেদনপত্র সহ যোগাযোগ করতে বলা হলো।

ধন্যবাদ।

🛑 কাউন্টার আপডেট 🛑দোলা পরিবহনের খুলনা রুটে, কাটাখালি কাউন্টার নতুন সাজে সজ্জিত হয়ে চালু হয়েছে। কাটাখালি মোড়ে অবস্থিত ...
22/04/2026

🛑 কাউন্টার আপডেট 🛑
দোলা পরিবহনের খুলনা রুটে, কাটাখালি কাউন্টার নতুন সাজে সজ্জিত হয়ে চালু হয়েছে। কাটাখালি মোড়ে অবস্থিত এবং যাত্রীদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে।

যোগাযোগ: কাটাখালী কোম্পানি কাউন্টার, কাটাখালী মোড়। মোবাইল নাম্বার, 01976248294।

সরকার হতে নতুন কোন নির্দেশনা না আসা পর্যন্ত, নিম্নে উল্লেখিত ভাড়া বহাল থাকবে।
19/04/2026

সরকার হতে নতুন কোন নির্দেশনা না আসা পর্যন্ত, নিম্নে উল্লেখিত ভাড়া বহাল থাকবে।

13/04/2026
11/04/2026

রোদ/ঝড়/বৃষ্টি/কুয়াশা সহ সব কিছু উপেক্ষা করে,গত ২৫ বছর ধরে কোটি মানুষের বাড়ি যাওয়ার প্রিয় যাত্রা সঙ্গী, দোলা পরিবহন। দীর্ঘ এই পথচলায় আমাদের সাথে থাকা প্রতিটি মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা।

ভিডিও - তুষার খান

দোলা পরিবহন, বিভিন্ন সময়ের স্মৃতিছবি: বিভিন্ন পোষ্ট হতে সংগৃহীত।
11/04/2026

দোলা পরিবহন, বিভিন্ন সময়ের স্মৃতি

ছবি: বিভিন্ন পোষ্ট হতে সংগৃহীত।

১২ এপ্রিল ২০০১ হতে......
11/04/2026

১২ এপ্রিল ২০০১ হতে......

Address

33 Sayedabad, Jonopather Mor
Dhaka

Opening Hours

Monday 04:30 - 23:00
Tuesday 04:30 - 23:00
Wednesday 04:30 - 23:00
Thursday 04:30 - 23:00
Friday 04:30 - 23:00
Saturday 04:30 - 23:00
Sunday 04:30 - 23:00

Telephone

+8809613750850

Alerts

Be the first to know and let us send you an email when Dola Paribahan Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dola Paribahan Limited:

Share